Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও স্মার্ট ফোনের অপব্যবহার রোধে এসো মিলি জীবনের জয়গানে শীর্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সোমবার দিনব্যাপী গাইবান্ধা শিক্ষার্থী সমন্বয় কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানে ছিল আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সমন্বয়কারী সাংবাদিক ময়নুল ইসলাম। গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোছা. নাছিমা আক্তার বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল…

Read More

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে বসতভিটা দখল ঠেকাতে ইতালি থেকে দেশে ফিরেছেন লিটন হাওলাদার (৪৫) নামের এক প্রবাসী। তিনি উপজেলার শাক্তা ইউনিয়নের কূলচর গ্রামের বাসিন্দা। আজ সোমবার দুপুরে জিনজিরা এলাকায় সংবাদ সম্মেলনে লিটন দাবি করেন, মধ্যেরচর মৌজায় তাঁর কেনা জমিতে সেমিপাকা বাড়ি নির্মাণ করেছিলেন। কিন্তু স্থানীয় আলমগীর হোসেন ও তাঁর সহযোগীরা বাড়িটি দখল করে নিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ ও আদালতে মামলা (১৪৫ ধারা, পিটিশন নং–২১৯/২০২৫) চলমান আছে। প্রবাসীর অভিযোগ, গত ৩১ আগস্ট আলমগীরসহ ৩০–৩৫ জন অস্ত্রধারী লোক তাঁর ভাড়াটিয়াদের বের করে দেন এবং বাড়ি ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে তাঁর ছোট ভাই বাধা দিলে মারধর করা হয়। পরে তিনি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে রংপুরগামী সার্ভিস লেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কালিতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (সোমবার) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কালিতলা এলাকায় রংপুরগামী সার্ভিস লেনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে হাইওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ক্ষত-বিক্ষত হওয়ায় নিহত যুবকের নাম পরিচয় পাওয়া না গেলেও তাঁর বয়স আনুমানিক ২৫ বছর এবং মুসলিম বলে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই- বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্ৰীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এরপরও, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত…

Read More

আমতলী( বরগুনা) প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমতলীতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি। ত্যাগী কর্মীবান্ধব ও জনপ্রিয় নেতা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো,জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিতে ত্যাগী নেতাদের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বরিবার বিকাল ৫ টায় আমতলী একে স্কুল থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সুশৃঙ্খল এবং জাঁকজমকপূর্ণ এই র‍্যালিটি উপজেলা জুড়ে এক ব্যতিক্রমী উদ্দীপনার সৃষ্টি করে। র‍্যালির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক…

Read More

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জসিম মোল্যা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল-মাগুরা সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম মোল্যা সদর উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে জসিম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নড়াইল শহরের দিকে আসছিলেন। পথে ব্র্যাক অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান।…

Read More

নওগাঁ প্রতিনিধি  নওগাঁ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত ফি নেয়ার প্রতিবাদ করায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুনের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। এর আগে কলেজের সেন্ট্রাল মাইকে হামলা করার জন্য ঘোষণা দেয়া হয়। ঘটনার পর থেকে জুনায়েদ হোসেন জুন কলেজের মুল ফটকের সামনে বিকেল সাড়ে ৩টা পর্যস্ত অবস্থান নেন। তবে কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। কলেজ সূত্রে জানা যায়- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর)…

Read More

মারুফ আহম্মেদ আমি রাখিয়া গেলাম, মাটিরপিঞ্জিরটারে দেখিয়া রাখিও তুমি যতনে,বড় ভালোবাসি উহারে আদর যতনে রাখিয়া ছিলাম তাহারে। আজ যেতে হলো উপারে। মোর সখারা যাইবে ভুলে রাখিয়া গেলো অন্ধকারে মোর অর্থ সমপদ রহিল পরে চলিয়া গেলাম রিক্ত হস্তে। আজ আমি হইয়াছি নিঃস্ব কোথাই গেলো মোর অট্টালিকা কোথাই গেলো মোর প্রিয়া কে দেখিবে আজ আমারে। ভয় হয় গহিন অন্ধকারে একলা রাখিয়া মোর, গেলো চলে। কেউ রাখিল না মোর স্মরণে? মরিচীকা মোর নয়নরে দিয়াছিল ঢেকে মিছা জগৎ সংসার রাখিয়া গেনু এ ধরণীর তরে, কী হইবে ইহারে রেখে? সবাই তো মোর গিয়াছে ভুলে।

Read More

জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার ম্যুরাল পরিষ্কার কর্মসূচি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জবি ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় থাকা ধুলাবালি এবং ময়লায় ভরে থাকা ম্যুরালটি পানি ও কাপড় ব্যবহার করে পরিষ্কার করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেগম খালেদা জিয়ার নামাঙ্কিত একটি নামফলক পূর্বে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। গতবছর স্বৈরাচার সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতে ম্যুরাল…

Read More

নওগাঁ প্রতিনিধি  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী এক কর্মসূচি গ্রহণ করেছেন দলটির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহেল কাফী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আব্দুল্লাহেল কাফীর উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলায় মোট ৪ হাজার ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন রোববার (৭ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, বানডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকজামদই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ…

Read More