
আমতলী( বরগুনা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমতলীতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি। ত্যাগী কর্মীবান্ধব ও জনপ্রিয় নেতা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো,জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে ত্যাগী নেতাদের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বরিবার বিকাল ৫ টায় আমতলী একে স্কুল থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সুশৃঙ্খল এবং জাঁকজমকপূর্ণ এই র্যালিটি উপজেলা জুড়ে এক ব্যতিক্রমী উদ্দীপনার সৃষ্টি করে।
র্যালির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকির,ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি, যুগ্ন আহবায়ক মো জালাল উদ্দিন মৃধা, ইলিয়াস খান,মো, ফয়সাল তালুকদার, পৌর বিএনপির আহবায়ক মো কবির উদ্দিন ফকির,মহিলা দল সভানেএী শামসুন্নহার মীরা খান,এডভোকেট জসীম উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক ময়নদ্দিন মামুন, সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকিরের আহ্বানে সাড়া দিয়ে আমতলীর প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। এতে বিএনপি’র ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের কর্মীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন:
“বিএনপি এখনও গণমানুষের দল। এই বিশাল সমাবেশ প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়, জনগণ গণতন্ত্র চায়।”
র্্যলিতে অংশগ্রহণকারীরা জানান, আমতলীতে এত বৃহৎ ও সুশৃঙ্খল র্যালি ইতিপূর্বে খুব কমই দেখা গেছে।