Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজনৈতিক দল থেকে প্রশাসনকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে স্বচ্ছতার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টার আহ্বানও জানিয়েছেন তিনি। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রশাসনের প্রতি এ আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধৈর্যের সঙ্গে মাথা ঠান্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবিলা করতে হবে। আমরা কাজ-কর্মে যত স্বচ্ছ থাকব সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা। কিন্তু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না।…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক মার্কসবাদী তাত্ত্বিক, লেখক ও রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বদরুদ্দীন উমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা। তিনি বলেন, আজ অসুস্থ অবস্থায় বাসা থেকে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে আনার পর সকাল ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে বর্ধমান টাউন স্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৫০ সালে বর্ধমান রাজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে এই কর্মসূচির আওতায় দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। দেশজুড়ে বাংলাদেশ পুলিশের দেশজুড়ে ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে। গত ৩১ আগস্ট থেকে ২…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. এ. হাসিব গোলদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান,ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা -২ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী রবীউল ইসলাম,সাতক্ষীরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মোবাশশীরুল ইসলাম তকি প্রমুখ । সমগ্র অনুষ্ঠানটি…

Read More

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। কোম্পানির প্রতিনিধি আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সকালে উপজেলার ভায়াবহ মৌজায় অবস্থিত কোম্পানির ক্রয়কৃত ও খারিজকৃত জমিতে প্রায় ৪০-৪৫ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র, দাউ, লাঠি, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় কোম্পানির নিরাপত্তা প্রহরী মো. সবুজ মিয়া বাধা দিলে তাকে মারধরের চেষ্টা করা হয়। পরে তারা এলোপাতাড়ি কুপিয়ে ও ভেঙে ফেলে টিনের বেড়া ও বাউন্ডারির পিলার, যার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ৩ লক্ষ টাকা। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়,…

Read More

নওগাঁ প্রতিনিধি  নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের তিনদিন পর মমতা (১১) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ থানা পুলিশ । আজ (৬ সেপ্টেম্বর) ৪ টার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত শিশুটির সাথে কি হয়েছে, কি কারনে এমন ঘটনা ঘটেছে তার সঠিক কারন এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি । পুলিশ বলছে বলছেন ময়নাতদন্তের পরই জানা যাবে আসল কারণ। নিহত মমতা, তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় , শিশু মমতা, তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। গত ৪ সেপ্টেম্বর সকালে স্কুলে যাবার পথে নিখোঁজ হয়।…

Read More

ছবি সংগ্রহীত টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর (বীর উত্তম) বাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে একদল দুর্বৃত্তরা। বোববার (০৭ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকায় জেলা সদর রোডে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে (সোনার বাংলায়) এই ঘটনা ঘটে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তানভীর আহমেদ বলেন, ভোরে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সরেজমিন দেখতে পাই বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙেছে। এ ছাড়া বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার…

Read More

নড়াইল প্রতিনিধি : স্বপ্নের আকাশ ছুঁতে চায় অর্পিতা বিশ্বাস। দরিদ্র পরিবারের মেধাবী এ কিশোরী ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। কিন্তু সংসারের করুণ বাস্তবতা তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্পিতা বিশ্বাস নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সাহাবাজপুর গ্রামের অসীম কুমার বিশ্বাস ও সবিতা রানী বিশ্বাস দম্পতির জ্যেষ্ঠ কন্যা। তিন বোনের মধ্যে সবার বড় অর্পিতা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে কাশিপুর এ.সি. মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। শুধু তাই নয়, তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পেয়েছে বোর্ড বৃত্তিও। কিন্তু এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে চরম সংগ্রামের গল্প। অর্পিতার বাবা অসীম…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি : শনিবার (৬ সেপ্টেম্বর ) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিক্সা – ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন ( রেজি নং-২৪৫৪) তালা উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী শ্রমিক সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত। উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আঃ হালিম এর পরিচালনায়, সভাপতি মাষ্টার আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহঃ ইজ্জত উল্লাহ। তিনি বলেন,মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকরা আল্লাহর বন্ধু। দিনকায়েমের কাজকে এগিয়ে নেওয়ার জন্য শ্রমিকদের এগিয়ে আসতে হবে।শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহর আইনকে বাস্তবায়নের আপ্রান চেষ্টা চালাতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক,নায়েবে আমির…

Read More

রাজশাহী প্রতিনিধি   রাজশাহীতে সাংবাদিকদের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও কোনো পদক্ষেপ নেয়নি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এর ফলে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ শনিবার (৬ সেপ্টেম্বর) আরএমপি পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে। শনিবার সকাল ১১টায় শিরোইল বাস টার্মিনাল পূর্বালী মার্কেটে অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখা, রুর‍্যাল জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব রাজশাহী শাখা এবং রাজশাহী অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিক সমাজের ক্ষোভ ও অভিযোগ সভায়…

Read More