Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা রিপোর্ট চুড়ান্তকরণ বিষয়ে মতবিনিময় সভা শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আটিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও হিউম্যান রাইটস্্ ফোরাম, গাইবান্ধা এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন- গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনা করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জিল্লুর রহমান খন্দকার, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খান, মানবাধিকার সংগঠন অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাব্লিউডিপির নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহবায়ক…

Read More

তাসদিত হায়দার সাজিদ (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা বিএইচপি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মোঃ সেলিম হোসেন সাবেক ভিপি সদস্য সচিব কৃষক দল বরিশাল জেলা উত্তর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপন ,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আল আমিন,রাজিহার ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম ফকির ও উপজেলা যুবদল নেতা সান্টু মোল্লা সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

Read More

স্পোর্টস ডেস্ক অবশেষে চার বছর পর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে হার এড়াতে পারল বাংলাদেশ। শনিবার ফিফা প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ারা গোলশূন্য ড্র করেছে স্বাগতিকদের সঙ্গে। যদিও আশি-নব্বইয়ের দশকে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয়ই ছিল নিয়মিত দৃশ্য, সময়ের পালাবদলে গত পাঁচ বছরে নেপালের বিপক্ষে কোনো জয় নেই লাল-সবুজদের। আজকের ড্র অন্তত সেই পরিসংখ্যানের ভার কিছুটা লাঘব করল। অক্টোবরে শুরু হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই। তার আগেই নিজেদের যাচাই করতে এই সিরিজ খেলছে বাংলাদেশ ও নেপাল। প্রথম ম্যাচেই গোলশূন্য সমতায় শেষ করতে হয়েছে দুই দলকে। এতে অন্তত হারের শঙ্কা কাটিয়ে খানিকটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে লাল-সবুজরা। এর আগে ২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত…

Read More

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাজুড়ে দিন দিন নিয়ন্ত্রণহীন হারে বেড়েই চলেছে চুরির ঘটনা। প্রায় প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। ফলে জনমনে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট উপজেলার ইলুহার এলাকায় অটো গাড়ির ব্যাটারি চুরির সময় দুই চোরকে হাতেনাতে ধরে স্থানীয়রা। আটককৃতদের বাড়ি পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার বালিহারি গ্রামে। এছাড়া আগস্ট মাসের শেষের দিকে উপজেলার রায়ের হাট এলাকায় দুটি দোকানে, উত্তর পার বন্দর বাজারের একটি দোকানে চুরি হয়। চলতি মাসের ২ সেপ্টেম্বর বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুল মাঠের দক্ষিণ পাশে পাশাপাশি দুটি দোকানে এবং একই দিনে বানারীপাড়া বন্দর বাজারের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে উঠে পড়ে ১০ ফুট দৈর্ঘ্যের ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে ছুটে আসে শতশত জনতা। স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে সাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় অজগর সাপটিকে শুয়ে থাকতে দেখে এক শিশু। পরে সে চিৎকার দিলে আশে-পাশের লোকজন ছুটে আসে। এসময় স্থানীয়দের সোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের ১২ থেকে ১৫ ফুট উপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এসময় আতঙ্ক ছড়িয়ে পুরো এলাকানজুড়ে। অজগর সাপ গাছে ওঠার খবর…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মেহেদী উল্লাহর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মিথ্যা তথ্যে লিখিত অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক। জানা যায়, সম্প্রতি আশরাফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি তদন্ত কমিটিতে লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগে তিনি দাবি করেন, ২০১৫ সালে ফোকলোর বিভাগে প্রভাষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে এবং ওই অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের একজন…

Read More

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশাল জেলার বানারীপাড়ায় হোমমেড কেক তৈরি ও প্রশিক্ষণ দিয়ে সাবলম্বী হয়েছেন মাস্টার্স ও ‘ল’ পাশ করা গৃহবধূ মারিয়া সুলতানা হীরা। যিনি বর্তমানে বানারীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে বসবাস করেন। কারো কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়া একজন উদ্যোক্তা হিসেবে হীরা একদম একা হোমমেড কেক তৈরির কাজ টা শুরু করেন। শুরু করার পর তার স্বামী আকর্ষণীয় এবং সুস্বাদু কেক তৈরিতে তাকে প্রচুর পরিমানে সহযোগিতা করে। হীরার স্বামীর সহযোগিতা ছাড়া তার ছোট মেয়ে কে নিয়ে কেক তৈরির এই কাজ করা কখনোই সম্ভব হতো না। কেক তৈরি করে বিক্রি করার পাশাপাশি হীরা অনেককে এই কেক বানানোর কাজটি হাতে-কলমে শিখিয়েছেন। তার কাছ থেকে…

Read More

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)বিকাল ৫ টায় উপজেলার গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলকুচি শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেন— “পাড়ায় পাড়ায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করতে হবে। এদের সংখ্যা বেশি নয়। জনগণ ঐক্যবদ্ধ হলে তাদের টিকিয়ে রাখা সম্ভব নয়। এখন এসেছে নতুন বাংলাদেশ গড়ার সময়। অতীতের মত কারচুপির নির্বাচন বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না। শেখ হাসিনা ক্ষমতার চরম শিখরেও থেকে পালাতে বাধ্য হয়েছে। যারা একই পথে হাঁটবে, তাদের পরিণতি আরও ভয়াবহ হবে।”…

Read More

প্রতিনিধি, শরীয়তপুর শরীয়তপুরের জাজিরা উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি থেকে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বাদ দিয়ে অসংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে ইউএনও’র বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় জাজিরা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটি গঠনে অন্যতম শর্ত ছিল নিয়মিত খেলাধুলার সাথে জড়িত এমন ব্যক্তিদের সদস্য করতে হবে। সে অনুযায়ী গত ১৬ জানুয়ারি পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- খেলোয়ার ও রেফারি মো: রাজিব মিয়া, খেলোয়ার ও কোচ বন্যা…

Read More

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক বিশ্বের ২৬টি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউক্রেনে অস্ত্রবিরতির পরদিনই দেশটিতে স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের ২৬টি মিত্রদেশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ৩৫ দেশের অংশগ্রহণে আয়োজিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ শীর্ষক এক বৈঠকে শেষে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দেন। তিনি জানান, এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার আকারে আসতে পারে। এ নিয়ে…

Read More