- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
Author: admin
রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে প্রতারককে দিয়ে শাহমখদুম থানায় দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকসহ সারাদেশের সাংবাদিক সমাজ। এ ঘটনায় ওসির প্রত্যক্ষ মদদে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ব্যানারে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিক। মানববন্ধনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ছাড়াও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন— আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা…
বরগুনা প্রতিনিধি সমাজের অনগ্রসর ভূমিহীনদের সংগঠিত, নারী-পুরুষ সংগঠন করার কৌশল, ভূমিহীন বাছাই কার্যক্রমের সহায়তা, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা, আইনগত সহায়তা, মুক্তিযোদ্ধাদের খাসজমি বন্দোবস্ত, প্রান্তিক কৃষকদের ভূমি অধিকার, কৃষি ও ভূমি সংস্কার, জলমহল নীতিমালা অনুযায়ী প্রকৃত মৎস্যজীবীদের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে বরগুনা জেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত ভূমি কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন মিরাজ। বরগুনা জেলা ভূমি ও কমিটি গঠন সভায় সংগঠনের গঠনতন্ত্র ও কার্যাবলী নিয়ে আলোচনা শেষে বরগুনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম মনিরকে সভাপতি, চ্যানেল২৪ ও দৈনিক সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহকে সাধারণ সম্পাদক ও…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পৌর এলাকার মধুপুর সরকারী কলেজ মাঠ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মধুপুর অডিটোরিয়াম এসে শেষ হয় এ সময়ে কয়েক হাজার নারী ও পুরুষ অংগহনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,…
স্পোর্টস ডেস্ক মনুমেন্টাল স্টেডিয়ামে যেন এক ইতিহাসের সাক্ষী হলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ। আর বিদায়ী রাতটা গোল ছাড়া যে অসম্পূর্ণ থেকে যেত, সেটা যেন নিজেই বুঝেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে হুলিয়ান আলভারেজের নিখুঁত পাস থেকে মেসি উপহার দিলেন এক অনবদ্য ফিনিশ—একটি দারুণ চিপ শট, যা মুহূর্তেই উল্লাসে মাতালো গ্যালারির ৮০ হাজার দর্শক। গোলটির সৌন্দর্য ছিল যেমন অনন্য, তেমনি এর পেছনে লুকিয়ে ছিল আবেগঘন ইতিহাস। প্রায় দুই দশক আগে ভেনেজুয়েলাই ছিল সেই প্রতিপক্ষ, যাদের বিপক্ষে বাছাইপর্বে প্রথম গোল করেছিলেন মেসি। আবার ডিয়েগো ম্যারাডোনার অধীনে আর্জেন্টিনার হয়ে প্রথমবার ১০ নম্বর জার্সি গায়ে…
নওগাঁ প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধ, এই শ্লোগানকে সামনে রেখে, নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ -২ মৌসুমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির জন্য, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকাল ১০.৩০ টায় বীজ ও সার বিতরণ উপলক্ষে বদলগাছী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে অফিস চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার র্যাব-১৩ এর একটি আভিযানিক দল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে দিনাজপুর,সিটিসি র্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় কোটি টাকা মূল্যের ৩৭কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি আছে এমন খবর পেয়ে কষ্টি পাথরটি উদ্ধার করে। এঘটনায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান(৩৫) ও একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া(৩০) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের…
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশাল জেলার বানারীপাড়ায় সন্ধ্যা নদীর বুক চিরে গড়ে ওঠা ২০০ বছরের ঐতিহ্য নদীর ভাসমান ধান-চালের হাট বিলীন হয়ে যাচ্ছে। এক সময় এই হাটের বিস্তৃতি বানারীপাড়ার সন্ধ্যা নদীর মাঝখানে চলে যেত। ক্রেতা এবং ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের জন্য নদীর তীর থেকে এক নৌকা থেকে অন্য নৌকায় চড়ে নদীর মাঝে পৌছে যেতো। বানারীপাড়া ফেরীঘাট এবং লঞ্চঘাট সংলগ্ন নদীর পূর্ব পাড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ধান-চাল বেচা কেনায় ব্যস্ত থাকতেন ব্যবসায়ীরা। আর দুপুরের পর সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে নাজিরপুর বরাবর নদীতে ভাসমান নৌকায় বসতো ধান বিক্রির হাট। বানারীপাড়ায় এখন পূর্বের মতো ধান নিয়ে নৌকার সারি আর কার্গো বা লঞ্চে চাল বোঝাই করতে দেখা যায়…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়িই দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তিনি বাংলাদেশের আসার প্রস্তুতি নিচ্ছেন। যেদিন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন। সেদিন সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ যে যেখানে আছে, সেখান থেকেই টেলিভিশনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং রেডিও’র ও সমস্ত মিডিয়ার মাধ্যমে সকলেই তারেক রহমানকে স্বাগত জানাবেন, এটা আমি বিশ্বাস করি। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই বিএনপি শহীদ জিয়াউর রহমান…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়। এর আগে বিকেল হতেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আমতলায় এসে জড়ো হতে থাকেন। এরপর তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মৌন মিছিলটি শুরু করেন। মিছিলটি নিয়ে করিডোর প্রদক্ষিণ করে তারা সমাবর্তন চত্বরে পৌঁছান এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা মাথার লাল কাপড়টি খুলে চোখে বেঁধে নেন। কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা রুখে দেয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির দুদিনব্যাপী জেলা সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ। এতে জেলার সাত উপজেলার কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেন। শুক্রবার কাউন্সিল অধিবেশনের মধ্যদিয়ে সম্মেলন শেষ হবে। কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি অ্যাড. শাহাদৎ হোসেন লাকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি পার্টির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলি। এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,…