Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমানের ট্র্যাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সমাধানে সরকার সহায়তা করবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সরবরাহে সরকার প্রস্তুত রয়েছে। সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় সেটার প্রয়োজন নেই’।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে মানবতবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিভাবে অভিযোগপত্র গঠন হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ কথা জানান। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে নতুন সেকশন যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অযোগ্য হবেন। প্রেস সচিব আরও জানান, একইভাবে ওই ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার চেয়ারম্যান,…

Read More

লাইফ স্টাইল ডেস্ক  এলাচকে বলা হয় ‘মসলার রানি’। ঝাল থেকে মিষ্টি খাবারের স্বাদ বাড়াতে এলাচ ব্যবহার করা হয়। শুধু স্বাদ নয়, এলাচের আছে বহু স্বাস্থ্যগত উপকারিতা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি এলাচ চিবিয়ে খেলেই শরীরের একাধিক উপকার পাওয়া যায়। এলাচে রয়েছে নানা প্রাকৃতিক উপাদান, যা শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সুস্থ থাকতে তাই প্রতিদিনের এলাচকে খাদ্যতালিকায় রাখতে পারেন। জেনে নেওয়া যাক রাতে ঘুমানোর আগে এলাচ খেলে কী কী উপকার পাওয়া যাবে- ১. রক্তচাপ নিয়ন্ত্রণে করবে এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল, যা শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত ঘুমানোর আগে দুধের সঙ্গে এলাচ খেলে ঘুমের সমস্যা দূর হওয়ার পাশাপাশি শরীরের ইমিউনিটি বুস্ট করবে। যা উদ্বেগ ও মানসিক…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনশুর মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে খোলামোড়া, জিয়ানগর প্রদক্ষিণ শেষে কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ খেলার মাঠে এসে মিছিলটি শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের ছেলে , ঢাকা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, “আগামী নির্বাচনে সাধারণ মানুষ বিএনপির প্রার্থীকেই ভোট দেবেন ইনশা-আল্লাহ।”সমাবেশে ব্যারিস্টার ইরফান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “দেশের মানুষের ভালোবাসা…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। টানা ৩ দফায় বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। এই তিন দফায় বাড়ানো হয়েছে ৪ হাজার ১৮৭ টাকা। সবশেষ সোমবার (১ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়েছে সংগঠনটি। এ নিয়ে চলতি বছর মোট ৪৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩১ বার, আর কমেছে মাত্র ১৬ বার। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে গত এক বছরে ইউএনও রিনাত ফৌজিয়ার নেতৃত্বে বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এদের মধ্যে নদীর তীর দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ,মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ,নকল ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা, বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খেয়াঘাট ও হাটবাজার থেকে রেকর্ড রাজস্ব আদায় শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্ডিং…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গত ১ জুন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। দীর্ঘদিন শুনানি শেষে আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আদেশ দেন। গত ১২ জানুয়ারি একুশে আগস্ট গ্রেনেড হামলা…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি রাস্তা (হালট)ভেঙেঁ পুকুরে পড়ায় চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে স্হানীয় শিশুরা।উপজেলার গোড়াই একটি শিল্পাঞ্চল এলাকা হওয়ায় এটি একটি ঘনবসতিপূর্ন জনবহুল এলাকা।সরেজমিনে গিয়ে দেখা যায়,গোড়াই মমিন নগর মৌজার গোড়াই খামার পাড়া এলাকার সরকারি রাস্তা যাহার দাগ নং ৭৬৭ রাস্তাটির পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত বরাবর লম্বা হয়ে প্রায় ৬০/৬৫ মিটার রাস্তার দুই তৃতীয়াংশই ভেঙেঁ পড়েছে পুকুরে।ফলে ওই রাস্তায় চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে স্হানীয় শিশুরা।রাস্তাটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গোড়াই জমিদার বাড়ির পশ্চিম প্রান্তে গিয়ে উঠেছে।গোড়াই ইউনিয়ন পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া পুকুরে ভেঙেঁ পড়া রাস্তার অংশটুকু বাদে রাস্তার বাকি অংশ ইটের…

Read More

পানছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল চারটায় পানছড়ি উপজেলা সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে সংগঠনটির উপজেলা কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়াস্কয়ারে এসে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষক দল ও ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা উপজাতীয় বিষয়ক সম্পাদক পারদর্শী বড়ুয়া সমাবেশে বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ষড়যন্ত্রে, শহীদ, আহত ও নির্যাতিতদের…

Read More

জিয়ারত জুয়েল : যথাযথ প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে সিঙ্গাপুরে গিয়েছিলেন টাঙ্গাইলের আশিক মিয়া। কিন্তু যাওয়ার পরপরই স্বাস্থ্য পরীক্ষায় যক্ষ্মা ধরা পড়ায় তাঁকে দেশে ফিরতে হয়। কিন্তু যাওয়ার আগে সাড়ে চার হাজার টাকায় ব্র্যাকের প্রবাসী বন্ধু বিমা করেছিলেন তিনি। এখন তিনি আগামী ছয় মাস প্রতিমাসে ১৫ হাজার টাকা করে পাবেন। বুধবার (৩ সেপ্টেম্বর) টাঙ্গাইলের বাসাইলে ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে আশিকের হাতে বিমার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ আকলিমা বেগম। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক বেলায়েত হোসেন ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নওশাদুল করিম চৌধুরী…

Read More