
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি রাস্তা (হালট)ভেঙেঁ পুকুরে পড়ায় চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে স্হানীয় শিশুরা।উপজেলার গোড়াই একটি শিল্পাঞ্চল এলাকা হওয়ায় এটি একটি ঘনবসতিপূর্ন জনবহুল এলাকা।সরেজমিনে গিয়ে দেখা যায়,গোড়াই মমিন নগর মৌজার গোড়াই খামার পাড়া এলাকার সরকারি রাস্তা যাহার দাগ নং ৭৬৭ রাস্তাটির পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত বরাবর লম্বা হয়ে প্রায় ৬০/৬৫ মিটার রাস্তার দুই তৃতীয়াংশই ভেঙেঁ পড়েছে পুকুরে।ফলে ওই রাস্তায় চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে স্হানীয় শিশুরা।রাস্তাটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গোড়াই জমিদার বাড়ির পশ্চিম প্রান্তে গিয়ে উঠেছে।গোড়াই ইউনিয়ন পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া পুকুরে ভেঙেঁ পড়া রাস্তার অংশটুকু বাদে রাস্তার বাকি অংশ ইটের সোলিং করে দেন।ওই অংশটুকু ভেঙেঁ যাওয়ার কারনে ভাঙাঁ অংশে ইটের সোলিং করে দেয়া সম্ভব হয়নি বলে জানান স্হানীয়রা।প্রায় শতবর্ষী স্হানীয় বাসিন্দা ঠান্ডু মিয়া ও সোনা মিয়া বলেন,এই রাস্তাটি আমাদের পূর্ব পুরুষদের আমলের রাস্তা।রাস্তাটি ভেঙেঁ যাওয়ার কারনে আমাদের শিশুদের নিয়ে চলাচলে খুব সমস্যা হচ্ছে।স্হানীয় যুবক বুলবুল আহমেদ বলেন,রাস্তার এই ভাঙাঁ অংশ দিয়ে আমাদের এলাকার অনেক শিশুদের স্কুলে যেতে হয়।
এছাড়া আমাদের শিশুরা সর্বক্ষণ এদিক দিয়েই চলাচল করে। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি কখন যেন কার শিশু পা ফসকে পুকুরে পড়ে যায়।রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে শিশুদের চলাচল ঝুঁকিমুক্ত করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এমনটিই দাবি স্হানীয়দের।