- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এতে একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৪ জন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইলি সেনাবাহিনীর নির্বিচার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা সিটির পাড়া-মহল্লা। আতঙ্কে পালাতে চাইছেন মানুষ, কিন্তু গোটা উপত্যকাতেই নিরাপদ আশ্রয় নেই। টানা ২৩ মাস ধরে চলছে এ নির্মম হামলা। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইতোমধ্যেই গাজা সিটিকে আখ্যা দিয়েছে ‘আতঙ্কের নগরী’ বলে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিনজনই শিশু। হামলার ভিডিও ফুটেজে…
আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা মিলানায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুছ হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা ব্যবস্থপনা কমিটির সভাপতি প্রফেসার গাজী কাওসার। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন(ভিপি) মামুন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, বি আর ডিবির চেয়ারম্যান মো. মঈনুদ্দিন মামুন, পপৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো জামাল খান, মাদ্রাসার দাতা সদস্য মো. আলম আকন, জসীম ফকির, সাংবাদিক এম সাইদ খোকন,নাসির মাহামুদ,মনির হোসেন জিয়া উদ্দিন সিদ্দিকি, সজিব আহমেদসহ…
উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর সকাল ১১ টায়, উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজমুস সাকিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিরা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসোন,সিনিয়র সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা…
আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন শিশু পার্কের উদ্বোধন করা হয়। পার্কের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ পার্কের উদ্বোধন করা হয়। আমতলী উপজেলা পরিষদের উত্তর পাশের প্রায় ৫০ শতাংশ জমিতে শিশুদের বিনোদনের জন্য অর্ধশতাধিক রাইড এবং সামনের পুকুরে প্যাডেল বোড দিয়ে একটি আধুনিক মানের শিশু পার্ক স্থাপন করেন আমতলী উপজেলা প্রশাসন। পার্কটি বৃহস্পতিবার বিকেল চারটায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ইউএনও পত্নী আমেনা বেগম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম,…
দুমকী প্রতিনিধি পটুয়াখালী–দুমকী–বাউফল–দশমিনা আঞ্চলিক মহাসড়কে প্রতিদিনই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। এসব দুর্ঘটনার অন্যতম দায়ী হিসেবে চিহ্নিত হয়েছে চেয়ারম্যান পরিবহনের যাত্রীবাহী বাস। বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং প্রতিযোগিতামূলক চালনাই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয়রা। ঢাকা–দুমকী–বাউফল রুটে সাকুরা, চেয়ারম্যান, কিংস, মুন, অন্তরা ও বাউফল ট্রাভেলসসহ একাধিক পরিবহন চলাচল করে। তবে গত তিন মাসে কেবল চেয়ারম্যান পরিবহনের বাসই অন্তত পাঁচ-ছয়টি বড় দুর্ঘটনার জন্ম দিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কিংস পরিবহন। সর্বশেষ গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজাখালী এলাকায় চেয়ারম্যান পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনজন—মুরাদিয়ার ফাহাদ মেহেদী,…
নওগাঁ প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী শক্তি সন্ত্রাস বা চাঁদাবাজি করে না। আমরা সব ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। ইসলামী আন্দোলন হিংসার রাজনীতি করে না, মানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সাথে ছিল না। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর দুপুরে নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা-সাপাহার-নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য ও কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজী আতাউর রহমান আরো বলেন, আওয়ামী লীগের সবাই খারাপ ছিলেন না। কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু দলের নেতারা দুর্নীতিতে…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মোঃ লোকমান হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন মোঃ জামাল উদ্দিন ও মোঃ ইননছ আলী। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মধুপুর উপজেলা বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দলীয় প্রোগ্রামে অংশ নিতে যাওয়ার সময় রাস্তার মাঝপথে তাদের বহনকারী যানবাহনের দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে লোকমান হোসেন বিকেল…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে আতিকুল নামের এক বিকাশ কর্মীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আতিকুলের মোটরসাইকেল নিয়ে পালাতে গেলে অপহরণকারী দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক ভুয়া পুলিশ সালেহ আহমেদ কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আতিকুল বনপাড়া বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌছালে সেখানে দাঁড়িয়ে থাকা সাদা হাইএচ গাড়ী থেকে নেমে কয়েকজন তাকে পথরোধ করে এবং পুলিশ পরিচয়ে আটক করে। আরেক বিকাশ সহকর্মী আটকের কারণ জানতে চাইলে তাকে ধাক্কা দিয়ে ফেলে…
সাতক্ষীরা প্রতিনিধি : জাতীয় দৈনিক একুশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ আলীর সহধর্মিণী নিলুফা ইয়াসমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নিলুফা ইয়াসমিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি দৈনিক জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি শাহজাহান আলী মিটন সহ সকল নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সংগঠন মরহুমার আত্মার মাগফেরাত…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.) উপলক্ষে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র্যালী অনুষ্ঠিত হয়েছে। মোবারক র্যালীটি মাদরাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ কে এম শামছুদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ইছমাইল, সহকারি অধ্যাপক সাহাব উদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন, শাইদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, প্রভাষক মোঃ রাজি বিল্লাহ, আবু জাফর মোঃ ছালেহ, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ হোসাঈন, শিক্ষক আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, মোসলেম আলী, নেছার উদ্দিন, নিজাম উদ্দিন মিয়াজী, অভিভাবক সদস্য লিয়াকত…