- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
Author: admin
নওগাঁ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন । শুক্রবার ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় কোলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে, উপজেলার কোলা বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে বৃক্ষরোপণ করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি.র সভাপতি ফজলে হুদা বাবুল, আরোও উপস্থিত ছিলেন: বদলগাছী উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম। মোঃ নুর ইসলাম, কোষাধক্ষ্য উপজেলা বিএনপি ও সাধারণ সম্পাদক ৫নং কোলা ইউনিয়ন বিএনপি, মোঃ মেজবাহুল হক রাজা আহ্বায়ক বদলগাছী উপজেলা যুবদল, মোঃ মোমিনুল হক মুন্না যুগ্ম আহ্বায়ক…
মোঃ সজিব সরদার দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন, গৌরব আর অহংকারের প্রতীক—পায়রা সেতু। নদী, আকাশ আর আধুনিক স্থাপত্যশৈলীর অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এই সেতুটি ছিল এক মহৎ শিল্পকর্ম। কিন্তু আজ সেটি পরিণত হচ্ছে “লোহার খাঁচায় বন্দি এক সৌন্দর্যে।” পটুয়াখালীর দুমকী উপজেলায় ২০২১ সালের ২৪ অক্টোবর চালু হওয়া চার লেনের এ সেতু দ্রুতই হয়ে ওঠে হাজারো মানুষের প্রিয় গন্তব্য। পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে বিকেলের আড্ডা, নদীর বুক চিরে বয়ে যাওয়া বাতাস, আর আকাশের নিচে দাঁড়িয়ে ছবি তোলার আনন্দ—সবই মিলতো এই সেতুর ওপরে। কিন্তু হঠাৎ করেই সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ‘নিরাপত্তার অজুহাত’ দেখিয়ে সেতুর দুই পাশে উঁচু কংক্রিট প্রাচীরের ওপরে লোহার গ্রিল বসানো…
সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশালের উজিরপুর উপজেলায় বরিশাল-বানারীপাড়া মহাসড়কের মিডেল পয়েন্টে অবস্থিত গুঠিয়ার সন্দেশ বেশ সুনাম কুড়িয়েছে। স্বাদে অনন্য এ সন্দেশে লেগে থাকে খাঁটি গরুর দুধের টাটকা ঘ্রান। প্রায় শত বছর ধরে বরিশালের বাজার গুলোতে সুনামের সহিত টিকে রয়েছে গুঠিয়ার সন্দেশ। জেলায় নানা রকমের বৈচিত্র্যপূর্ণ মিষ্টি পাওয়া গেলেও এসব মিষ্টির মধ্যে বরিশাল-বানারীপাড়া সংযোগ সড়কের পাশে উজিরপুর উপজেলার গুঠিয়ার সন্দেশ বিখ্যাত। ঐতিহ্যবাহী এই সন্দেশ পাওয়া যায় বরিশাল শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে বাবুগঞ্জ ও বানারীপাড়ার সীমান্তবর্তী উজিরপুর উপজেলার গুঠিয়া বাজারের মিষ্টির দোকানগুলোতে। বরিশাল থেকে সড়ক পথে বানারীপাড়া যেতে পথে পড়ে, দারোগার হাট ও গুঠিয়া বাজারে আরও অন্তত ১০টি মিষ্টির দোকানে…
প্রতিনিধি,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পাওয়ালা কানি বকের দেখা মিলেছে।বকটির দু পা স্বাভাবিক থাকলেও অন্য পা দুটি অস্বাভাবিক আকারের ছোট।চার পা-ওয়ালা কানি বকের এমন খবর পেয়ে প্রতিদিন লোকজন ছুটে আসছে বকটি দেখতে।ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের ক্ষুদ্র হাড়িপাতিল ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান,হাড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ।পেশার তাগিদে উপজেলার শহর গ্রাম গঞ্জে ছুটে বেড়ান তিনি।প্রতিদিনের মত গত বুধবার হাড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ।পুকুড় পাড়ের রাস্তার দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাড়িয়ে থাকতে দেখে কাছে যান।হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অনান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি।একটি দুটি…
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও (থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডা. আবুল হাসনাত পিন্টুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, অনিয়ম-দুর্নীতি, দায়িত্বে অবহেলা এবং প্রশাসনিক বিশৃঙ্খলাসহ নানান অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ডা. হাসনাত কর্মপরিবেশ নষ্ট করেছেন। নিয়মিত অফিস না করা, ইচ্ছামতো সময় কাটানো, বহিরাগতদের হাসপাতালে প্রবেশ করানো এবং অকারণে দাপট দেখানোর কারণে অনেকে কাজের প্রতি অনাগ্রহী হয়ে পড়েছেন। এমনকি ২০১২ সালে তিনি নড়াইলে ডক্টরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ (সাচিব) প্যানেলে অংশ নিয়েছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও ডা. হাসনাতের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে ঝোপের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী মমতাজ বেগম (৪৫) হাসানপাড়া গ্রামের মৃত আঃ মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির স্ত্রী। শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার দুপুরের পূর্বে বাড়ির পিছনের ঝোপে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময়…
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টির ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রপক্ষ” এর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে সকাল ১১ টায় এক আলোচনা সভা শেষে মুসাব্বির অর্ককে আহবায়ক ও মাহাবুর হোসেন মুন্নাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রপক্ষের দিনাজপুর জেলা সমন্বয়ক এরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির দিনাজপুর জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম। এবি যুব পার্টির জেলা তথ্য, মিডিয়া, আইটি সম্পাদক ও বিরামপুর উপজেলা যুব পার্টির সদস্য সচিব সামিউল…
নরসিংদী প্রতিনিধি বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেচেন মো.মেনহাজুল আলম,পিপিএম। নবাগত পুলিশ সুপার যোগদানের পর থেকে উনার সার্বিক দিক-নির্দেশনায় জেলার সকল থানা/ইউনিটের সবাই মাঠে থেকে শুক্রবার (৫সেপ্টেম্বর)অদ্যবধি পর্যন্ত নিয়মিত মামলা/পরোয়ানামূলে ৪০ জন এবং প্রিভেন্টিভ ০৩জন,উদ্ধারজনিত ০২ জনসহ সর্বমোট ৪৫ জনকে গ্রেফতার করে নরসিংদী জেলা পুলিশ। এর মধ্যে রায়পুরা থানা কর্তৃক ৫০(পঞ্চাশ)লিটার চোলাই মদ উদ্ধারসহ ০১জনকে গ্রেফতার এবং মাধবদী থানা পুলিশ কর্তৃক ১১ পিস ইয়াবা উদ্ধারসহ ০১জনকে গ্রেফতার করা হয়। এছাড়া জেলার চলমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত ও আরো উন্নয়নের লক্ষ্যে টহল জোরদারকরণ,পূজামন্ডপ পরিদর্শন,মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।
রংপুর প্রতিনিধি আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির (জাপা) দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোন মামলা-মোকাদ্দমা নাই। সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দিব না কেন, অবশ্যই দেব। আমাদের ক্যানডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব। তিনি বলেন, ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির…
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত সাড়ে ৩ হাজারজনকে আসামি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরাল পাগলের দরবার শরিফে এ হামলার ঘটনা ঘটে। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা…