- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে রবিবার বিকাল ৫ টায় (৭ সেপ্টেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম ভিপি মামুন ও পৌর বিএনপির আহবায়ক মো, কবির উদ্দিন ফকিরের নেতৃত্বে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমতলী বকুলনেছা মহিলা কলেজ রোড থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলী চৌরাস্তায় আলোচনা সভার মধ্যে দিয়ে সমাপ্ত হয়। আনন্দ মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহন করেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ইলিয়াস খান, মো. জালাল উদ্দিন মৃধা ,বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত…
বরগুনা প্রতিনিধি বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ ইটবারিয়া গ্রামের নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ ইটবারিয়া গ্রামের মোল্লা বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের মৃত: আঃ খালেক মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩২) ও একই গ্রামের আব্বাসের মেয়ে আকলিমা (২৮)। এ সময় ঘরে নিহত এই দম্পতির ৫ বছর ও ১ বছর বয়সী ২টি কন্যা শিশু সাদিয়া ও…
দুমকী প্রতিনিধি চাচা-শ্বশুর ও ভায়রাকে দেওয়া ধারের টাকা তুলে স্বামীকে দিতে না পারায় পটুয়াখালীর দুমকি উপজেলায় আফসানা ইসরাত বিথী (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার(০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে এই ঘটনা ঘটে।নিহত বিথী ওই এলাকার মৃত মাস্টার আমির হাওলাদারের কন্যা। তার স্বামী সৈয়দ নাজমুল জাকির নাহিদ সৌদি আরব প্রবাসী। তাদের আড়াই বছরের একটি ছেলে, আফনান, রয়েছে।স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে পরিবারের সদস্যরা বিথীকে বাবার বাড়ির নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং উদ্ধার করেন।নাহিদ বলেন, তিনি বিথীর চাচা নুরুল ইসলাম হাওলাদারকে তিন লাখ টাকা ধার দিয়েছিলেন। এর মধ্যে দুই লাখ টাকা…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদলের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা কৃষকদলের আয়োজনে শনিবার( ৬ সেপ্টেম্বর ) বিকালে মধুপুর অডিটোরিয়াম হলরুমে এ ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আহ্বায়ক, টাঙ্গাইল জেলা কৃষকদল ও সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদল দিপু হায়দার খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় কমিটিকৃষিবিদ হাসান জাফির তুহিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, জেলা কৃষক দলের সদস্য…
মাগুরা প্রতিনিধি আজ ০৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার মাগুরা জেলার শত্রুজিৎপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী শত্রুজিৎপুর শাখা, মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মাদ সঃ এর জীবনী আলোচনাভিত্তিক সিরাতুননবী সঃ উদযাপন করা হয়। বাদ মাগরিব থেকে শুরু হয়ে আলোচনা অনুষ্ঠান চলে এশার সালাত পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা শ্রীপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক জনাব ড. আলমগীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে জনাব বিশ্বাস বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা তাঁর রাসুল সঃ কে প্রেরণ করেছেন সমগ্র বিশ্বের রহমত স্বরূপ। রাসুল সঃ এর চরিত্রের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাই আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে সব…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পর্দানশীন নারী শিক্ষার্থীদের জন্য ‘পর্দা কর্নার’ চালু হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে ক্যাফেটেরিয়ার দক্ষিণ-পশ্চিম দিকে এই কর্নার চালু করেন ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে এটি পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহম্মদ নসরুল্লাহ। পরিদর্শনকালে তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভোক্তা অধিকার সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর সদস্যরা এবং নারী…
রিপোর্টার : নওগাঁর আত্রাই উপজেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে যৌনপল্লী বলে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবম শ্রেণির শিক্ষার্থী সাফিন আহমেদের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—প্রতিষ্ঠানটির প্রভাষক নাসরিন আরা, শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা, মোস্তাফিজুর রহমান তোতা, নিলুফা ইয়াসমিন, সাইদুর রহমান, শিক্ষার্থী ফারাজনা ইয়াসমিন, আরাবী আন্তুম, তাসিন আহনাফ এবং অভিভাবক প্রতিনিধি নাসিমা খাতুন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে অপচেষ্টা চালাচ্ছে।…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হলেন – পলাশ কুন্ডু। বরিশাল জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক মন্টু চন্দ্র বৈদ্য ও সদস্য সচিব দেবাশীষ রায় কলিন্স স্বাক্ষরিত ৩৩ এর সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয় শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের পলাশ কুন্ডকে আহ্বায়ক ও বামরাইল ইউনিয়নের বলাই হালদারকে সদস্য সচিব ঘোষণা করা হয়।
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরের চাপড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ী ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৬ সেপ্টেম্বর শনিবার রাত ১০ ঘটিকার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। চাপড়ী বাজারের দক্ষিণ পাশে বসবাসরত মৃত ফটিক চন্দ্রর ছেলে নারায়ণ চন্দ্র ও পলু চন্দ্রর বসতবাড়ীতে প্রথমে আগুনটি লাগলে সেখান থেকে হঠাৎ করেই তা ওই বাসাবাড়ির সামনের ভাগের পালাশ ও চান মিয়া খান এর দোকানে তা ছড়িয়ে পরে। এ সময় দোকান ও বাড়ীর সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পলু চন্দ্র জানান, রাত আনুমানিক ১০টার দিকে বাজার থেকে এসে ঘরে খাবার খেতে বসেছি, এ সময়…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সাহিত্যিক অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন এতিমখানা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। কাগজপত্রে যেখানে ডজনখানেক এতিমের কথা উল্লেখ আছে, অনুসন্ধানে দেখা গেছে বাস্তবে এতিম সংখ্যা তার চেয়ে অনেক কম। সরকারি বরাদ্দের অর্থ শিশুদের খাদ্য, পোশাক ও শিক্ষায় ব্যয় না হয়ে আত্মসাত করে অন্য খাতে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা গেছে, এতিমখানাটিতে ৩৮ জন এতিমের নামে প্রতিবছর প্রায় ৯ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, বরাদ্দ পাওয়া প্রতি এতিমের বিপরীতে দ্বিগুণ শিক্ষার্থী থাকার কথা। কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেছে, নিবন্ধিত ৫০ জনের বেশি থাকার কথা থাকলেও প্রতিষ্ঠানে…