- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ও নকল প্রসাধনী রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩সেপ্টেম্বর) সকালে কালিহাতি উপজেলা বল্লা বাজার এলাকায় এই অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, দি ডেইলি নিডস ৫ হাজার টাকা,মা ফার্মেসী ২০ হাজার টাকা, তামান্না মেডিকেল হল ১২ হাজার টাকা,পাপন মেডিকেল হল ১০ হাজার টাকা, সিয়াম হোটেল ৮ হাজার টাকা ও বিসমিল্লাহ হোটেলের মালিককে ২ হাজার টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলার কালিহাতী উপজেলায় বল্লা বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ,নকল প্রসাধনী কসমেটিক্স ও অস্বাস্থ্যকর…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পল্টন মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড়ে রাস্তা অবরোধ করে নেতাকর্মীরা। এক ঘণ্টার বেশি সময় রাস্তা অবরোধ করে রাখেন তারা। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এই হামলা শুধু নুরুল হক নুরের ওপর নয়, এটা গণঅভ্যুত্থানের ওপর হামলা। সুতরাং নুরুল হক নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ…
বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক আবেদন জমা পড়েছে। দলটির বিরুদ্ধে সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ আবেদন দাখিল করেন। আবেদন জমা দেওয়ার পর তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আবেদনে বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই বারবার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার সঙ্গে জড়িত থেকেছে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (০৩ সেপ্টেম্বর) নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকনোমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। ওই এলাকা শুধু একটা ফ্যাসিলেটিং জোন হিসেবে না, বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে আমাদের আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে। সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক।’ সাক্ষাতে গভীর সমুদ্র নিয়ে গবেষণার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। মহেশখালী অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ট্রেইনিং ফ্যাসিলিটি গড়ে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আপেল ওই ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয়রা জানায়, প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে কয়েকজন বন্ধু নিয়ে আপেল করতোয়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে ডুব দেওয়ার পর থেকে তাকে আর দেখা যায়নি। তার বন্ধুরা দিশেহারা হয়ে খোঁজাখুঁজি শুরু করলে আশপাশের লোকজনও নদীতে নেমে অনুসন্ধান চালান। তবে রাত পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় দুই গ্রুপের উত্তেজনার জেরে প্রশাসন গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ আদেশ জারি করেন। আদেশে বলা হয় পৌর এলাকায় আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একসঙ্গে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জানা গেছে, পৌরসভার তিস্তা বাজার এলাকায় সাবেক উপজেলা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ডাকসু নির্বাচন হতে বাধা নেই। হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রাখা হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত এই বহাল আদেশ দিয়েছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চের এই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা রইল না। ডাকসু নির্বাচন হতে বাধা নেই। হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রাখা হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত এই বহাল আদেশ দিয়েছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চের এই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে…
মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি)একাডেমিক কাউন্সিলের ৫৪ তম সভা বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড.কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর মো: আবদুল লতিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জি.এম. আতিকুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: আখতারুজ্জামান খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এএনএসভিএম অনুষদের ডক্টরস…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। নিলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের উপরে যৌথবাহিনীর গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে বুধবার সন্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, জেলা সমন্বয়ক এ্যাঃ নওশাদুজ্জামান, সদস্য এ্যাডঃ মোমিনুল ইসলাম ও প্রভাষক জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন গত বছরের ৫ই আগষ্ট গনঅভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর যে কাজ করার কথা ছিল তা না করে গনতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলনরত সাধারণ মানুষের উপর বল প্রয়োগ করছে। এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, ঘুষ,দুর্নীতি নতুন…
টাংগাইল প্রতিনিধি টাংগাহলের মধুপুরে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপটেম্বর বুধবার সকালে (টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ী) থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম আজদ সমর্থক গোষ্ঠীর ব্যানারে তার ময়মনসিংহ রোডের মধুপুর কলল্লো সিনেমা হল সংলগ্ন নিজ রাজনৈতিক কার্যালয় থেকে আনন্দ র্যালি ও শোভাযাত্রাটি বের হয়ে টাংগাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা চত্ত্বর ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় কয়েক হাজার নারী ও পুরুষের অংশ গ্রহণে অনারম্বরপূর্ণ ভাবে দিবসটি পালন করা হয়। পরে মিছিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম আজদ, মধুপুর…