- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
Author: admin
দুমকী প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ বিস্তারিত কর্মসূচি পালন করে।এ উপলক্ষে সকাল ১০ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল,শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো:মাহফুজুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক আজিম হোসেন, ঢাকা মহানগর নেতা ডা:মো:আবির হোসেন, ইঞ্জিনিয়ার মো: মাহবুব হোসেন, এম ইসলাম জাহিদ,কাইয়ুম আজাদ, মিলন মিয়া,মো:মহসিন হোসেন প্রমুখ।এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর…
বরগুনা প্রতিনিধি বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বরগুনা সদর থানার দায়ের করা মামলায় বরগুনা আইনজীবী সমিতির ১২ আওয়ামীপন্থী আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, মাহবুবুল বারী আসলাম, মজিবুর রহমান, এম মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩৮ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। বিপুল এই অর্থ বেনামি ঋণের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। এসব অর্থের বড় অংশ এরই মধ্যে পাচার হয়ে গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভার্চুয়ালি অংশ নেন। আবদুল মান্নান বলেন, তিনটি পৃথক অডিট নিশ্চিত হয়েছে যে এস আলম গ্রুপ বেনামি ঋণের মাধ্যমে ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। নিজের নামে ঋণ নেওয়ার সুযোগ না…
রাজশাহী প্রতিনিধি স্বাধীনতার ঘোষক, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি। আর এই দলকে জনগণের দলে পরিণত করেছেন তাঁর সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া— এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু। সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে অংশ নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে তোফাজ্জল হোসেন তপু বলেন, “বাংলাদেশে এক স্বৈরশাসক দীর্ঘদিন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তঃজেলা মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। শাকিল আহমেদ (১৯), গ্রামচন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা বুলবুল হোসেন, মাতা ছামেনা বেগম। ২। নাহিদ হাসান (২০), গ্রাম কুটি চন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা মোসলেম উদ্দিন, মাতা মৃত নুর বানু। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জীমান বাদী হয়ে এ ঘটনায়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কে রাজনীতি করবে, না করবে এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করে না, উশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি। কিন্তু বিএনপির তো এনালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে, গেল ১৬ বছর জাতীয় পার্টির ভূমিকা কী ছিল, আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল? এই ভয়ঙ্কর রক্ত পিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে, জনগণের লাখ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা, দেশে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশসহ প্রতিমার বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর (কামারপাড়া) এলাকায় দুর্গাপূজা উপলক্ষে তৈরী করা এসকল প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হামিন্দপুর সর্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই প্রতিমা গুলো সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে মন্দির নিয়ে ক্যাশিয়ার কার্তিক চন্দ্রের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার দুপুরে তিনি মন্দিরের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেন। বাধ্য হয়ে মন্দিরের দক্ষিণ পাশে খোলা আকাশের নিচে পূজার প্রতিমা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক পিলখানা ট্র্যাজেডি নিয়ে নির্মিত ডকুমেন্টারি দেখে বিস্ময় প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ভবিষ্যতে যে-ই সরকারপ্রধান হোন না কেন, তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের মন্তব্য তুলে ধরেছেন তিনি। এতে তিনি লিখেছেন, ‘পিলখানা : থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা গাড়িতে বসে বসে আবার দেখছিলাম। শুরুর দিকে জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বেঈমানি কী হতে পারে আমার জানা নাই। তিনি লেখেন, র্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই…
আন্তর্জাতিক ডেস্ক চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এ ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি এক্স পোস্টে বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। এ ছাড়া ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রিভোট দেশটির উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোরভাবে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যার মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা করা। তিনি আরও বলেন, ফিলিস্তিনে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গাজার অবস্থা…
বরিশাল প্রতিনিধি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে Earn N Live এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগষ্ট) সকালে আদর্শ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের হাতে চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এই কর্মসূচিতে দুই শতাধিক দেশীয় ফলজ জাতের গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে চারাগুলো গ্রহণ করে এবং নিয়মিত যত্ন নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিক মো: আনোয়ার হোসেন বলেন, গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি। তাই শুধু গাছ লাগানোই নয়, এর সঠিক পরিচর্যার দিকেও সবাইকে…