- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
Author: admin
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ফেরীঘাট সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা। এছাড়াও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুর খান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সবুর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক ও জাহাঙ্গীর হোসেন,…
বোমা বিস্ফোরণের পর কোয়েটার ওই এলাকায় নিরাপত্তা জোরালো করা হচ্ছে। সংগৃহীত ছবি আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির সরকারি কর্মকর্তা হামজা শফাৎ বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সমাবেশ শেষে মানুষ যখন বের হচ্ছিল। ঠিক তখনই পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে।’ ওই কর্মকর্তার ধারণা এটি আত্মঘাতী বোমা হামলা। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ খুঁজছে পুলিশ। বালুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনগাল (বিএনপি-এম) এর শীর্ষ স্থানীয়…
হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় জোবরা গ্রাম এলাকাবাসীর ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় গ্রামবাসীসহ সকল পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করা হয়েছে। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাথে ছিলেন। ইউপি চেয়ারম্যানকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণ করতে নির্দেশ দেয়া হয় এবং উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান হয়।
ভোরের বাংলা নিউজ ডেস্ক দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জনের জন্য বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাসসুমকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অভিনন্দন বার্তায় বলেন, এ বিরল ও ঐতিহাসিক অর্জন বাংলাদেশের জন্য গৌরবময় সাফল্য। নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের জন্য নির্মিত জলবায়ু-সহনশীল, সাশ্রয়ী ও বহনযোগ্য গৃহনকশা ‘খুদি বাড়ি’ প্রকল্প মানবিকতা ও দূরদর্শিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে বিশ্বকে দেখানো হয়েছে যে স্থাপত্য কেবল নান্দনিকতায় সীমাবদ্ধ নয়, বরং মর্যাদা, স্থিতিশীলতা ও মানব মেধার সৃজনশীল শক্তির প্রতিফলন। ড. ইউনূস স্মরণ করেন, ২০১৬ সালে ঢাকার বায়তুর রউফ মসজিদ নকশার জন্য মেরিনা তাবাসসুম প্রথমবার আগা খান অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। সেটি ছিল বাংলাদেশের স্থাপত্যকে…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বড়াইগ্রামে ৩০ কেজি গাঁজাসহ সায়েম হোসেন (৩৪) নামে এক কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ। তবে অজ্ঞাত কারণে তাকে মাত্র সাত কেজি গাঁজাসহ মামলা দিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ছাতিয়ানগাছা মোল্লাপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।আটক সায়েম লালমনিরহাট জেলার সিংগাদার গ্রামের আব্দুর রশিদের ছেলে। এদিকে, গত ২৯ আগষ্ট উপজেলার রাজাপুর থেকে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করে এলাকাবাসী । পরে একটি চক্র পুলিশে সোপর্দ করেন মাত্র ৫০ গ্রাম গাঁজা দিয়ে। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, ডাকাতরা সবাইকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে বিএনপি নেতা আব্দুল হামিদের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। ঘটনার খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, রাত ৩টার দিকে মুখোশধারী ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে…
দুমকী প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এক নারী শিক্ষার্থীকে শিবির নেতার প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং দেশজুড়ে নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিংয়ের প্রতিবাদে পটুয়াখালী দুমকি উপজেলার আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ গেটের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মমিন মৃধা, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেনসহ অন্যান্য নেতা-কর্মী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। ছাত্রলীগ ও শিবির উভয়েই ক্যাম্পাসে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে।…
পার্থ সরকার মাভাবিপ্রবি সংবাদদাতা: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “শহিদ স্মৃতি পাঠচক্র,মাভাবিপ্রবি”–এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিপিএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অভিষেক চৌধুরী সজীব, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ কামাল মিয়া। অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: মোঃ আশরাফুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ নাজমুল হাসান ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক: মিজানুর রহমান ইমন,সহ-সাংগঠনিক সম্পাদক: আসাদুজ্জামান শুভ ও সিদ্দিক আল সোয়াদ,কোষাধ্যক্ষ: সিদ্দিকুর রহমান,উপ-কোষাধ্যক্ষ: নুসরাত জাহান অরপি,দপ্তর সম্পাদক: সাদমান হাফিজ,উপ-দপ্তর সম্পাদক: মোঃ ইমরান হোসেন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: আবিদ ফেরদৌস মিয়া,উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: তানভীর আহমেদ তুহিন,সাহিত্য…
বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা রাজ রিপা। নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে নায়িকার ‘ময়না’ সিনেমাটি। তবে অপর একটি সিনেমা ‘মুক্তি’র আগেই পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। একইসঙ্গে ক্ষোভ থেকে নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাজ রিপাকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা লিখেছেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিওনা যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন।’ ‘তোমার মত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন যে, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে।’ এ জন্য নির্বাচন আয়োজনে সবার সবাত্মক সহযোগিতা চেয়েছেন।” মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা এ সময় বলেন, এবারের নির্বাচন হবে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে। যারা জীবনে কখনো ভোট দিতে পারেননি, তাদের জন্য এটি হবে একটি ভালো অভিজ্ঞতা। যারা পূর্বে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন…