
হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় জোবরা গ্রাম এলাকাবাসীর ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এ সময় গ্রামবাসীসহ সকল পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাথে ছিলেন।
ইউপি চেয়ারম্যানকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণ করতে নির্দেশ দেয়া হয় এবং উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান হয়।