Author: admin

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের ঘটনায় ১০টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চবি উপাচার্যের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্তগুলো হলো- আহত শিক্ষার্থীদের সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে (এখনো পর্যন্ত কর্তৃপক্ষ সকল ব্যায়ভার বহন করছে); শিক্ষার্থীদের সুচিকিৎসা মনিটর করার জন্য ৫ শিক্ষকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়; শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য চবি সংলগ্ন একটি মডেল থানা স্থাপনের বিষয়ে সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়; রেলক্রসিং এলাকায় একটি পুলিশবক্স স্থাপনের ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়; আজকের (রবিবার) মধ্যেই উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ…

Read More

টেকনাফ ( কক্সবাজার) গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন হ্নীলা রঙ্গীখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গোলাসহ ১ জন কুখ্যাত দুষ্কৃতিকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা বিএন সিয়ামুল হক।###

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকার আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গতকালের তুলনায় আজ গরমের অনুভূতি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রাও সামান্য পরিমাণ কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড…

Read More

‎মোঃ সজিব সরদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে পবিপ্রবির জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো.…

Read More

 নওগাঁ প্রতিনিধি  নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের ১৩০ বছর বয়সী তফের আলী মণ্ডলের মানবেতর জীবনযাপন হৃদয় ছুঁয়ে গেছে অনেকের। হাড় জিরজিরে শরীর, নেই চলার শক্তি, নেই মাথা গোঁজার মতো একটি উপযুক্ত ঠাঁই। সরকারি জমিতে মরিচাধরা টিনের বেড়া ও ছাউনি দিয়ে বানানো একটি জরাজীর্ণ ঘরে দিন কাটছে তার। ১১ সন্তানের জনক হলেও, শেষ বয়সে কারো আশ্রয় পাননি তফের মণ্ডল। স্ত্রী বহু আগেই মারা গেছেন। সন্তানেরাও নিজেদের মতো জীবনযাপন করছেন। একসময় ছোট ছেলে আইনাল হকের বাড়িতে থাকলেও, পুত্রবধূর অসহযোগিতার কারণে সেখান থেকেও বিতাড়িত হন তিনি। এখন একটি রাস্তার পাশে অন্ধকার, স্যাঁতসেঁতে ঘরে একা জীবন কাটাচ্ছেন শতবর্ষী এই মানুষটি। সম্প্রতি সামাজিক…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সরকার কর ফাঁকি কমাতে চায়। একই সঙ্গে ব্যবসায়ীদের দক্ষতার বিকাশ চায়। সোমবার ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম বৈঠকে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৈঠকে তিনি আরও বলেন, বাণিজ্য সহজীকরণ করতে বাণিজ্য সম্পর্কিত অপ্রয়োজনীয় প্রবিধান এবং নিয়ন্ত্রণকারী নিয়মকানুনগুলো পর্যালোচনা করা হবে। আর বাণিজ্য সহজীকরণের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। যার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে বৈঠক হয়। এতে উপদেষ্টা আরও বলেন, ‘আমরা একটি দক্ষ ট্রেড রেজিম চাই, যার মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির ব্যাপক উন্নতি…

Read More

বরগুনা জেলা প্রতিনিধি।। বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের…

Read More

সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি র‍্যাব-১২’র একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ আগস্ট সকাল সাড়ে ১০টায় সদর কোম্পানির আভিযানিক দল ধোপাকান্দি সাকিনস্থ ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পাশে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০ টাকা জব্দ করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছিল। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: মো. আমিনুল ইসলাম রনি (৪৫), পাবনা জেলার সদর থানার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. রাশেদ রানা (৪২), একই থানার দোহারপাড়া গ্রামের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন। এর আগে নুরুল হক নুরকে তিনদিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকদের বরাত দিয়ে আবু হানিফ আরও বলেন, নুরুল হক নুরের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নয়, বরং উন্নত চিকিৎসা না হলে সামনে বড় ধরনের ঝুঁকি রয়েছে। মাথা ও মুখে মারাত্মক আঘাতের পরও…

Read More

পার্থ সরকার ,মাভাবিপ্রবি প্রতিনিধি: ‎রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়নের সহযোগিতায় “ট্রিজ ফর লাইফ” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর (সোমবার) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইবি তালিমাতে কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় অধ্যয়নরত ইয়াতিম শিশুদের মাঝে ফলের চারাগাছ বিতরণ ও মাদ্রাসা প্রাঙ্গণে রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাভাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সামছুল আলম (শিবলী), প্রোগ্রাম চেয়ার ছিলেন রোটারিয়ান অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন, উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ড. মোহা. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More