Author: admin

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকী উপজেলার ঐতিহ্যবাহী আজিজ আহমেদ ডিগ্রি কলেজে দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে কলেজ অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত পরিচিতি সভা আয়োজন করা হয়। ‎ ‎আজ সকাল ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে মুরাদিয়ার বোর্ড অফিস বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে শেষ হয়। শাখা ছাত্রদলের সভাপতি মমিন মৃধা, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম তুহিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব হোসেনের নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলে ছাত্রদলের উচ্ছ্বাসপূর্ণ স্লোগান “এসে নবীন দলে, ছাত্রদলের পতাকা তলে” পরিবেশ মুখরিত করে। ‎ ‎পরিচিতি সভায় নবনির্বাচিত সভাপতি মমিন মৃধা বলেন, “আমাদের কমিটি ক্যাম্পাসে…

Read More

গৌরাঙ্গ বিশ্বাস গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণার পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া বাজারে অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার বইছে। ঘোষণার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় সাধু সংঘে এক স্বতঃস্ফূর্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সংগঠনের প্রতিষ্ঠাতার নির্দেশে দ্রুত এক জরুরি সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরি মোহন পাল, প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক শাহ আলম, নির্বাহী সভাপতি ছোবাহান তালুকদার, সাংস্কৃতিক জোটের সভাপতি আল কামাল হুসাইন রতন, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী খোকন, পাঠাগার সভাপতি শাহানুর রহমান শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধু-সজ্জনবৃন্দ। কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক…

Read More

মুহিউদ্দিন আহমদ তানভীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে কিছু নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তেমনই এক অনন্য নাম মো. রবিউল ইসলাম, যিনি ফটিক দত্ত নামেও পরিচিত। ১৯৬৬ সালে কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই মানুষটি শুধুমাত্র একজন বডি বিল্ডার নন—তিনি ছিলেন একাধারে ক্রীড়াবিদ, স্বপ্নবাজ এবং অবিচল অধ্যবসায়ের প্রতীক। শৈশব থেকেই শরীরচর্চার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। পরিশ্রম আর আত্মনিবেদনের মাধ্যমে তিনি গড়ে তুলেছিলেন নিজের দেহ আর ব্যক্তিত্বকে। বডি বিল্ডিং ও ওজন উত্তোলনসহ (ওয়েটলিফটিং) একাধিক খেলায় অংশ নিয়ে তিনি প্রমাণ করেছিলেন, একজন খেলোয়াড়ের পরিচয় শুধু এক খেলার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের সর্ববৃহৎ বডি বিল্ডিং প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ’-এ ফটিক দত্ত রেকর্ড ১৭ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। ভূমিকম্পে কুনার প্রদেশে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫০০ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগানোর চেষ্টা করছে। সংবাদমাধ্যমটি বলছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। আফগান তথ্য মন্ত্রণালয় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে জানিয়েছে, সেখানে অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ জন…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদে ডুবে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগষ্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে। স্থানীয়রা জানান, নিহত যুবক বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। নদে জাল ফেলতে গিয়ে স্রোতের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির ১ ঘন্টা পর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে। চিলমারী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের ১ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার…

Read More

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে ছুটিতে আসার পরই কফিলের হামলার শিকার হয়েছেন সৌদিআরব প্রবাসী শাহিন হোসেন। এ সময় তার পকেটে থাকা ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার গুণবতী বাজারের উজ্জ্বলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার থানায় হামলাকারী সাদ্দাম হোসেন ও তার সহযোগী ডিপটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শাহীন হোসেন। সন্ধ্যায় অভিযোগের তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান। অভিযোগে উল্লেখ করা হয়, গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের মৃত মতিন ডাইভারের ছেলে সাদ্দাম হোসেনের সৌদিআরব ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতো ঝিকড্ডা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহিন হোসেন। গত দেড় বছর আগে সাদ্দাম হোসেন সৌদি হতে দশ…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে বহিরাগতরা। রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আলোচনার সময় অতর্কিত হামলা চালায়। এসময় অডিটোরিয়ামের তালা ভেঙে অবরূদ্ধ শিক্ষকদের বের করে নিতে দেখা যায়। পরে বাকৃবির সব হলের শিক্ষার্থীরা নেমে আসে। হামলার ঘটনায় মেয়ে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশের অনিচ্ছুক আন্দলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘যৌক্তিক দাবি চাওয়ায় আমাদের ওপর যেভাবে প্রশাসন বহিরাগতদের লেলিয়ে দিল, তার তীব্র প্রতিবাদ জানাই।…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। রবিবার (৩১ আগস্ট) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ১৪৪ ধারার আদেশ জারি করেন। উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ ছাড়া ২ নম্বর গেট এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন…

Read More

সুলতান আহমেদ আত্রাই উপজেলা ৩১ আগস্ট: আজ রাত ৯টার সময় হঠাৎ করে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের পুরনো একটি কাঠের পুল ভেঙে পড়ে বসতবাড়ির উপর, টিনের চালা ভেঙে পুলটি ঘরের ভেতরে ঢুকে যায়, এতে করে ঘরের ভেতরে থাকা এক শিশু বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ২নং ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া গ্রামের সরকারি প্রকল্পের নির্মিত গুচ্ছগ্রামে। প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কিছুদিন ধরেই পুলটি জরাজীর্ণ অবস্থায় ও অনেকটা ভেঙে ছিল। স্থানীয় বাসিন্দারা কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আজ রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে পুলটি ভেঙে পড়ে একটি টিনশেড ঘরের ওপর। ঘরে থাকা…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।পার্বত্য খাগড়াছড়িতে ঘটেছে চাঞ্চল্যকর এক অপহরণের ঘটনা। সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে জীবন বাঁচলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফি (১১)-এর। ঘটনাটি ঘটে রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে। আল রাফি প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদর উপজেলার চেঙ্গী স্কয়ার এলাকা থেকে একদল অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই খাগড়াছড়ি সেনা জোন অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে। এরপর পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে থেকে অপহৃত শিক্ষার্থীকে…

Read More