Author: admin

ইসলাম ডেস্ক জীবনকে সুশৃঙ্খল করতে এবং আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত। প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে। আজ সোমবার, ০১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— ফজর: ৪:২২ মিনিট জোহর: ১২:০০ মিনিট আসর: ৪:৩১ মিনিট মাগরিব: ৬:২০ মিনিট ইশা: ৭:৩৭ মিনিট​ সূর্যোদয়:…

Read More

জবি প্রতিনিধি, ‎ ‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ‎ ‎আজ রবিবার (৩১ আগস্ট) রাত নয়টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘ছাত্রদের উপর হামলা কেন ইন্টেরিম জবাব দে, ফ্যাসিবাদের দোসরেরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন। ‎ ‎এ সময় নেতা-কর্মীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এর আগে আমরা দেখেছি জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা নুরুল হক নুরের উপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সরকার ব্যার্থতাযর পরিচয় দিচ্ছে। গনঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎ ‎গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিকে কেন্দ্র করে রোববার দুপুরে গাইবান্ধার সাদুল্যাপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ‎স্থানীয় সূত্রে জানা যায়, সাদুল্যাপুর উপজেলা বিএনপির একাংশ বনগ্রাম ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়াই গঠন ও আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ চলাকালে উপজেলা আহ্বায়ক ছামছুল হাসান ও সদস্য সচিব আব্দুস ছালাম সমর্থিত নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান কর্তৃক প্রকাশিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন ও সম্মুখ ধারণ এবং নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। শনিবার বিকেলে কাকুয়া ইউনিয়নে চর পৌলী বাজারে জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন আমি এমপি হলে সবার আগে চরবাসির পাশে থাকবো। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাবো। আমি উন্নয়নের রাজনীতি বিশ^াস করি। তাই আপনাদের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করতে চাই। সভায় কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, মানুষের ভোট মানুষকে ফেরত দিতে চাই। মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চাই। শনিবার (৩০আগস্ট) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলায় বাঘিল ইউনিয়ন বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। এদেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে ভোট দিবো ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে। এছাড়া তিনি আরো বলেন,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। মো. তাহের বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যেভাবে হামলা হয়েছে, তা শুধু ন্যক্কারজনক বা দুঃখজনক বললেই শেষ হয় না। এ হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। আজ রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী। এর আগে অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত ১ জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখা দিতে বলা হয়। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে আজ পদত্যাগপত্র জমা দেন তিনি। ইতোমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। এর আগে চলতি বছরের ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের ক্ষেত্রে দু’একটি দল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। রোববার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও নিরাপদ নিউজের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান নাইম এবং তার ক্যামেরাম্যান নিয়াজ মোর্শেদ সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। হামলাকারীরা তাদের লাঠি, সোটা ও লোহার রড দিয়ে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়। গত শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দরবস্ত ইউনিয়নের চরকতলা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। সাংবাদিকরা জমি দলিল সংক্রান্ত অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে ভিডিও ধারণ শুরু করলে স্থানীয় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (নয়াপাড়া) গ্রামের কোরবান আলীর ছেলে মাহাবুবুর ইসলাম,…

Read More

বাকৃবি প্রতিনিধি: ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে ও ৩ দফা দাবিতে ট্রেন অবরোধ করে ‘এগ্রিব্লকেড’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে কৃষি অনুষদের শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেন। জানা যায়, সকাল ১১ টার দিকে কৃষি অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাকৃবিতে অবস্থিত আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে অবস্থান নেয়। এসময় ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটের একটি ট্রেন তারা অবরোধ করেন। প্রায় দেড় ঘন্টা পরে দুপুর সাড়ে ১২ টার দিকে অসুস্থ রোগী ও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে তারা ট্রেনটি ছেড়ে দেয়। পরে তারা রেলপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যায়। এসময় আন্দোলনকারী কৃষি অনুষদের এক শিক্ষার্থী জানান, কৃষিবিদদের…

Read More