Author: admin

‎দুমকী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।‎ ‎শনিবার(৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মহিবুল্লাহর সভাপতিত্বে ও নুরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু। সহসভাপতি আব্দুল জব্বার শিকদার ও আমির হোসেন হাওলাদার। ‎ ‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার দুপুরে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের জেলা গণ অধিকার পরিষদের কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলার থানাপাড়া এলাকায় অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর করে তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাসে মহাসড়ক অবরোধ করে। মহাসড়ক অবরোধ করে প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে। টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাগর বলেন,ভিপি নূর কে অন্যায় ভাবে মব সৃষ্টি রে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে।দেশে এখনো স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির মধ্যে…

Read More

আফগানিস্তানে একটি বিউটি পার্লারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক আফগানিস্তানে গোপনে পরিচালিত নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এক ঘোষণায় জানানো হয়েছে, দেশের যেসব পার্লার এখনো লুকিয়ে চালু রয়েছে, সেগুলো এক মাসের মধ্যে বন্ধ করতে হবে। অন্যথায় এসব পার্লারের মালিক ও কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তালেবানদের দাবি, নারীদের জন্য বিউটি পার্লার ইসলামী শরিয়াহবিরোধী, তাই এগুলো কোনোভাবেই চালু থাকতে দেওয়া যাবে না। ফলে জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে যেসব নারী গোপনে এই ব্যবসা চালিয়ে আসছিলেন, তারা এখন নতুন করে ভয় ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তালেবান সরকার ২০২৩ সালে দেশে আনুষ্ঠানিকভাবে সব…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামুন মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এর আগে শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ দণ্ডাদেশ দেন। জানা গেছে, মামুন দীর্ঘদিন ধরে বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বাসাইল থানায় তিনটি ও দেলদুয়ার থানায় একটি মাদক মামলা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে স্থানীয় এক ভাংরি ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আক্তারুজ্জামান ও এসআই আনসোপ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মূর্তিটি থানায় নিয়ে আসা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞদের পরীক্ষার পরই প্রকৃতপক্ষে এর ধরণ ও মূল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও…

Read More

বিনোদন ডেস্ক রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পালটাপালটি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। শুধু রাজনৈতিক মহলই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাদেরই একজন সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (৩০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনীতির সংস্কৃতি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। শফিকুল আলম বলেন, আহত নুরের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি নুরের স্বাস্থ্যের খোজখবর নেন এবং সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, নুর ও তার দলের অন্যান্য আহত সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, অন্তর্বর্তী…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগষ্ট) বিকেল সোয়া ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজু মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ (নামাটারি) গ্রামের জামাল হোসেনের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযানে বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিট কাভারের নিচে ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায়…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। দীপ্ত রৌদ্র তেজে, প্রতিবাদে দাঁড়াও নিজে স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার দ্বিতীয় সম্মেলন শনিবার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে সকল অন্যায় অবিচার ভেদবুদ্ধি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকার ঘোষণা করা হয়। সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সভাপতি বরেণ্য কবি গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণ লেখকদের প্রতি সমাজের বৈষম্য ও অসঙ্গতিগুলো তাদের লেখনীতে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, প্রগতি লেখক সংঘের মূল লক্ষ্য হলো প্রগতিশীল চিন্তা ও সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা।…

Read More

রানা ইস্কান্দার রহমান। ‎গাইবান্ধা জেলা প্রতিনিধি। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের কাঠপট্টি এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে এ ভাঙচুরের ঘটনা ঘটে। ‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলখানা মোড়ে সমাবেশ করে। পরে আবারও মিছিল নিয়ে বিক্ষোভকারীরা কাঠপট্টি এলাকায় জড়ো হন। এতে যোগ দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।…

Read More