- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গত বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে সাহের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সার্চ কমিটির আয়োজনে নতুন বাংলাদেশে বোয়ালীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস। এতে বক্তব্য রাখেন ,জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইংয়ের নেতা সম্রাট শেখ এবং যুবশক্তির নেতা ওবায়দুল আবেদীন উল্লাস। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের নতুন প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে এবং উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে।স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় নিয়েও আলোচনায় উঠে আসে।জনগণের মতামতকে গুরুত্ব…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার কনকরায় কলেজ রোডে অবস্থিত আহলে হাদীস জামে মসজিদ ভাঙচুরের প্রতিবাদে মুসল্লী ও এলাকাবাসীর অংশ গ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় আহলে হাদীস জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুসল্লীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। এ মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মসজিদের ঘর ভেঙে দিয়েছে। একটি ইবাদতখানা ভেঙে দেওয়া মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মসজিদ পুনর্নির্মাণের দাবি জানান। এসময় বক্তারা আরও বলেন, মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি বরদাশত…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষা করছি। রাজনৈতিক দলগুলো এগিয়ে নিয়ে গেলে লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি হতাশার কথা বলেছিলাম, কাছের লোকজন ভর্ৎসনা করেছে। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিতে মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এখনকার পরিবেশে মানুষ বিভ্রান্তিতে পড়ছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আশঙ্কা…
আন্তর্জাতিক ডেস্ক কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সাথে বিতর্কিত ফোন কলের জন্য নৈতিক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। এর জেরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত স্থগিত প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণ করেছে। শুক্রবারের এই রায়ে পেতংতার্নয়ের বিরোধীরা আনন্দে মাতছেন। অপরদিকে তার সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ২০০৮ সালের পর থাই বিচারকদের রায়ে দেশটির প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়ে রাজনৈতিক সংকট মাথাচাড়া দেওয়ার বহু ঘটনা ঘটে। সেই তালিকায় পঞ্চম পদচ্যুত হিসেবে পেতংতার্নয়ের নাম লেখা হলো। শুনানি শেষে ৯ বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ রায় দিয়েছে, ৩৯ বছর বয়সী এই রাজনীতিবিদ জুন মাসে হুন সেনের সাথে তার ফোনালাপের সময় একজন প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে দুয়েকটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘রাষ্ট্রীয় মদদে মানবতাবিরোধী অপরাধের কৌশল উন্মোচন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিএনপির এই নেতা বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়। যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ-আলোচনা করছি। কিন্তু…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার। তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা…
আদালত প্রাঙ্গণে লতিফ সিদ্দিকী। ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ সময় আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী ছিল না। বারবার আইনজীবী তার পক্ষে দাঁড়ানোর জন্য গেলেও তিনি জানিয়েছেন, আদালতের প্রতি তার আস্থা নেই। আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই। এজন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করেননি। শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। অন্য আসামিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন,…
বরগুনা প্রতিনিধি বরগুনাঃ বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমানের বিরুদ্ধে এক সংরক্ষিত মহিলা সদস্যকে গালিগালাজ, শ্লীলতাহানি ও খুন জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢলুয়া ইউপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ মাছুমা আক্তার। তিনি অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ওয়ার্ডের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে বাঁধা সৃষ্টি করছেন। বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে জেলা মহিলা…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার নবাগত (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা যুবদল ও ইসলামি আন্দোলনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির, তরিকুল ইসলাম তরুন, ওমর ফারুক সুমন,আবু সায়েম আকন, জাবের আল রাসেল, সদস্য সচিব সৈয়দ নাজমুল হকসহ যুবদলের নেতাকর্মীরা। অপরদিকে ইসলামি আন্দোলন রাজাপুর উপজেলার সভাপতি মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়জী, জেলা…
মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফ্যাসিবাদীদের বিচার, দুর্নীতি ও অনিয়ম তদন্তের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট। তাদের ৫ দফা দাবির বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সদস্যরা অভিযোগ করেন, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫ দফা দাবির স্মারকলিপি জমা দেওয়ার পর ১০ কার্যদিবস পেরিয়ে গেলেও প্রশাসন থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। সভা শেষে জিয়া পরিষদের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ক্ষোভ প্রকাশ করে আগামী ২ কার্যদিবসের মধ্যে অগ্রগতি…