- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
Author: admin
রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে পিস্তলের ফায়ারিং পিন ‘মেরামত’ করতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (২৭ আগস্ট) রাত ১১টা ৮ মিনিটের দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ দুর্ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এসআইয়ের নাম ওয়ারেস আলী (৫০)। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সূত্র জানায়, ওয়ারেস আলী ৩০ বছরের বেশি সময় ধরে পুলিশে চাকরি করছেন। কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে এএসআই এবং পরে এসআই পদে উন্নীত হন তিনি। অভিজ্ঞ হয়েও দুর্ঘটনাবশত তার পিস্তল থেকে গুলি বের হয়ে যায়। গুলিটি তার পায়ের হাঁটুর ওপরে আঘাত করে এক পাশ দিয়ে বের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীর বাশি গ্রামের পুলিশ সদস্য এএসআই রাশেদুজ্জামান মান্নান। বর্তমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে কর্মরত। গত কয়েক বছরে তিনি এলেঙ্গা পৌরসভাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অন্তত ৫০০ শতাংশ জমি কিনেছেন। এসব জমির বাজারমূল্য শতকোটি টাকার উপরে। এই টাকা তিনি কোথায় পেলেন তার উৎস জানার জন্য দুদক, পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এএসআই রাশেদুজ্জামান মান্নান কালিহাতীর বাশি গ্রামের জিন্নত আলীর ছেলে। নামে-বেনামে গড়ে তোলা তার বিপুল সম্পদ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এলাকাবাসী জানান, মান্নানের বাবা বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী এক সময় অতি দারিদ্র্যের সঙ্গে সংসার চালাতেন। মুক্তিযোদ্ধার সন্তান কোটায়…
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ মন্তব্য করেন তিনি। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না। তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয়…
খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির কর্তৃক হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহসহ মোট ৩২৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। জানা যায়, গত মে মাসে হাফেজে কুরআন সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন সংগ্রহ করে শাখা ছাত্রশিবির। এতে বিভিন্ন বিভাগের ৩২৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। তার মধ্যে শ্বাসরোধে হত্যাকৃত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহও ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান ৩২৭ জন হাফেজে কুরআনকে ক্রেস্ট ও অর্থসহ কুরআন উপহার দেওয়া হয়। শাখা ছাত্রশবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, সাজিদ আব্দুল্লাহ কুরআনের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক করা লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হচ্ছে। শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আটকদের মধ্যে কতজন আওয়ামী লীগের নেতাকর্মী– জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, আমরা আসলে রাজনৈতিক পরিচয় দেখে তাদের আসামি করছি না। তাদের মোবাইলে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনার তথ্যপ্রমাণ পেয়েছি। সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হবে।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রথম প্রান্তিকে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর শর্দার পাড়া গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ২৮ আগস্ট বৃহস্পতিবার এ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাহফুজার রহমান। জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী’র সভাপতিত্বে এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মিরাজুল ইসলাম। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবীসহ সর্বসাধারণ নারী ও পুরুষেরা অংশ গ্রহন করেন ও মতামত প্রদান করেন।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি দেশ বাসী ও আন্তর্জাতিক ভাবে বলতে চাই,২৪শের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমথর্ন করি আমি,কিন্তু বর্তমানে ২৪শের আন্দোলন কারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে।আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এইটা আমরা আশা করি নাই,আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে বর্তমান সরকারের দোসররা তো বড় স্বৈরাচার। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলোচনা কালে তিনি এসব কথা বলেন। এসময় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমিশনের রোডম্যাপ ঘোষণায় ‘বিএনপি খুশি’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এমনটাই বলেন। তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি, এই রোডম্যাপ থেকে বুঝা যায়, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে আমরা খুশি… উই আর হ্যাপী। রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘জি’। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত কর্ম পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেন।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৃহস্পতিবার কমিশনের সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে বলা হয়েছে। কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করবে কমিশন।’ ভোটের জন্য ২৪টি কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। আখতার আহমেদ বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করতে চায় ইসি। এছাড়া, ৫ ডিসেম্বর নাগাদ ভোটার তালিকা মুদ্রণ করা হবে।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জে যাত্রীবাহী নাবিল ক্ল্যাসিক বাস থেকে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালীয়া ঐক্যপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে। গ্রেফতারকৃত যুবক হলেন মোঃ মামুন রহমান (৩০), পিতা- মোঃ মাহাবুব আলম, মাতা- মোছাঃ আরজিনা খাতুন। তার বাড়ি দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়নপুর এলাকায়। অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার পরিদর্শক তরুন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এএসআই আবুল কাশেম, এএসআই শাপলা রানী সিংহসহ ছয় সদস্যের একটি রেইডিং টিম বুজরুক বোয়ালীয়া…