Author: admin

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ। এমন সতর্কবার্তাই উচ্চারণ করেছে জাতিসংঘ। আর এই পরিস্থিতির মধ্যেই উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে আরও এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। জাতিসংঘ ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে, গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলার কারণে জীবনরক্ষাকারী সহায়তা প্রবেশ করতে না পারায় শিশুদের ক্রমবর্ধমানভাবে না খেয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন, গাজায় দুর্ভিক্ষ ও ব্যাপক ক্ষুধা “ইচ্ছাকৃতভাবে সৃষ্ট মানবসৃষ্ট বিপর্যয়”।…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্ব- মহিমায় স্বদেশ প্রত্যাবর্তন ও বিএনপি’র চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এর সুস্বাস্থ্য ও রোগ মুক্তির কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বুধবার বাদ আসর উজিরপুর আলীম মাদ্রাসা মাঠে উপজেলা শ্রমিক দলের আহবায়ক এ কে এম আতিকুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও মোঃ সোলায়মান খান হাইযুন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, পৌর যুবদল…

Read More

স্পোর্টস ডেস্ক লিগস কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল ইন্টার মিয়ামির। তবে শেষমেশ লিওনেল মেসি এলেন দলের ত্রাতা হয়ে। চোটের কারণে মিয়ামির হয়ে আগের ২ ম্যাচে খেলতে পারেননি তিনি। ফিরেছিলেন আজ। ফিরেই দেখালেন জাদু; জোড়া গোল করলেন, আর তাতেই ইন্টার মিয়ামি অরল্যান্ডোকে হারানোর রসদ পেয়ে গেল। তার দুই আর তেলাসকো সেগোভিয়ার দারুণ এক গোলে মিয়ামি ৩-১ গোলে হারিয়েছে অরল্যান্ডো সিটিকে। এর ফলে আরও একবার লিগস কাপের ফাইনালে উঠে গেছে লিওনেল মেসির দল। শুরু থেকে প্রতিপক্ষের ওপর আধিপত্য ছড়ায় মিয়ামি। তবে প্রথম গোলের দেখা পায় অরল্যান্ডো সিটিই। ম্যাচের ৪৬ মিনিটে এগিয়ে যায় তারা। বক্সের ভেতর থেকে মারিও পাসালিচের শক্তিশালী শট গিয়ে…

Read More

পানছড়ি প্রতিনিধি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)লোগাং জোন। ২৭ আগষ্ট ২০২৫ ,বুধবার সকালে পানছড়ি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন। এসময় তিনি অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর খোঁজ খবরও নেন। অনুদান হিসেবে ৯ জন অসহায়কে নগদ ৩১ হাজার টাকা, ১৪ জনকে ১৯ বান টিন, ৫ জন অসহায় দুঃস্থ নারীকে ৫টি সেলাই মেশিন এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি চেয়ার, ২টি হোয়াইট বোর্ড ও ২টি টেবিল প্রদান…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দশটি কৃষক গ্রুপের মাঝে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেল চারটায় ফুলবাড়ী কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় কুড়িগ্রাম খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার রায়…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নেজামপুর মরাফেলা গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)। ওসি বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটো চার্জার ভ্যানে বৈদ্যুতিক চার্জ লাগানো ছিল। আনুমানিক ভোর সাড়ে ৫ টার দিকে অটো থেকে বিদ্যুতায়িত লাইন টানতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হন। তাদের চিৎকারের শব্দ পেয়ে ছেলের বউ দৌড়ে গিয়ে ধরতে গেলে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’র আওতায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ১১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৭০টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় একযোগে ২৮১ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। । প্রতিটি গাছের চারা রোপণ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষার্থীর নামে সংশ্লিষ্ট গাছের পরিচয়সহ ‘নেম প্লেট’ ঝুলানো হবে। যে শিক্ষার্থী গাছটি রোপণ করবেন, তিনিই বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় গাছের যত্ন নিবে এবং শিক্ষাকগণ শ্রেণিকক্ষে বা সুবিধাজনক সময়ে তদারকি করবেন। উক্ত কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন বিশ্বাস করেন এর মাধ্যমে আমাদের ভবিষ্যত…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে টিনের দোকানের ম্যানেজার বিপ্লব কুমার ঘোষের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মৃত ম্যানেজারের স্ত্রী কৃষ্ণা সরকার বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন। মামলায় মেসার্স মোল্লা সন্স এন্ড টিনের দোকানের মালিকের স্ত্রী (দায়িত্বপ্রাপ্ত) মাহমুদা হক কল্পনা (৬০) সহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ দোকান মালিককে গ্রেফতার করেছে। টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। মৃত ব্যক্তি হলেন- সিরাজগঞ্জের দরগাহ রোড এলাকার মৃত নিখিল ঘোষের ছেলে বিপ্লব কুমার ঘোষ। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিপ্লব ঘোষ দীর্ঘ ১৮-২০ বছর যাবত টাঙ্গাইলের পূর্ব আদালতপাড়ায় কেয়া সিনেমা হলের সামনে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।বুধবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবদল নেতা উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত মান্নানের দুই ছেলে, মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সোমবার সালিসি বৈঠকে বসে স্থানীয়রা। সালিসে মিঠু আকন্দ অনুপস্থিত থেকে মঙ্গলবার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুরের বাগবাড়ি গ্রামে বাঁশ ঝারের পাশের এক গাছ থেকে মোছা: হালিমা(৪৫) নামে এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ৭ ঘটিকায় লাশটি উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। হালিমা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মোছা: হালিমা গত কাল তার অসুস্থ খালাকে দেখতে তার বাবার বাড়ি ভূঞাপুরে আসে। পরে সকাল ৭ টায় তার বাবার বাড়ির বাঁশ ঝারের পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন । প্রত্যক্ষদর্শী আবির, গফুর আলী ও নাজমা বেগম বলেন, সকালে আমরা…

Read More