- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ী গ্রামে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলন (৪৮)-এর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ একদল সন্ত্রাসী। বর্তমানে গুরুতর আহত অবস্থায় স্ত্রী মোছাঃ আফরুজা বেগম গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মিলনের সঙ্গে একই গ্রামের একদল প্রভাবশালী সন্ত্রাসীর শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট সকাল ১০টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক মিলনের বাড়ির উঠানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এসময় তার স্ত্রী…
আমতলী( বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ে পায়রা নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবক নিখোঁজ হন। তিন ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিষয়টি আমতলী থানা পুলিশ নিশ্চিত করছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ শে আগস্ট সোমবার সকাল ৭টার দিকে সজল গোসলের জন্য পায়রা নদীতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামেন। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সজলের মরদেহ উদ্ধারে অভিযান চালায় এবং দীর্ঘ অনুসন্ধানের পর তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় আতিকুর রহমান (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান উপজেলার কুরশাইট গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে ওই ব্যাক্তি অটোভ্যানে চড়ে মাছের ফিড কেনার জন্য বনপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে কয়েন বাজারে পাবনাগামী একটি দ্রুতগতির বাস ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী আতিকুর রহমান মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পাবনার দাশুড়িয়া…
বেনাপোল : দীর্ঘদিন অসুস্থ থাকায় পৃথিবীর মায়া ত্যাগ করে চিরনিদ্রায় চলে গেলেন বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের সাংবাদিক সাজেদুর রহমানের বড় ভাই আব্দুস সাত্তার মোড়ল। (২৬ আগস্ট মঙ্গলবার ) ভোর সাড়ে ৫ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন I দীর্ঘ দিন শারীরিক ভাবে অসুস্থ হয়ে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, সেখানে চিকিৎসা উন্নত না হয়, গতকাল সোমবার ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়। বাড়িতে একরাত থাকার পর আজ ভোর রাতে সে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৭০) বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। সকাল…
বরিশাল প্রতিনিধি সুশৃঙ্খল ও প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ আনসার ভিডিপির প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জ কমান্ডার। তিনি বলেন, “ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করে আত্মনির্ভরশীল হতে হবে। বৃক্ষরোপন অভিযান ২০২৫ উপলক্ষ্যে সোমবার(২৫ আগষ্ট)দুপুর ১২ টায় বরিশাল জেলা আনসার ভিডিপির আয়োজনে কাশিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বৃক্ষরোপন অভিযানে রামবুটান গাছের চারা রোপন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং…
সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় সাতক্ষীরা জেলায় কমিউনিটির নেতৃত্বে জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন কর্মসূচীর আওতায় সদর উপজেলা অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় দাতা সংস্থা বিএমজেড ও ওয়েল্টহাঙ্গারহিলফি (ডব্লুএইচএইচ), জার্মানি’র অর্থায়ণে বেসরকারি উন্নয়ন সংস্থা ’আনন্দ’ এর আয়োজনে “অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন” বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি ও বর্জ্য অপসারণ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার (২৬ আগষ্ট ২০২৫) সকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ডিজিটাল কর্নারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিন মৃধার বিরুদ্ধে গ্রাহকদের করা অভিযোগ তদন্তে বরিশাল বিভাগীয় নিরীক্ষা বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু মাহমুদ সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এসময় তিন সদস্যের তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন—মুখ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এবং আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তা সাগর কর্মকার। অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবস্থাপক নেছার উদ্দিন মৃধার বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার, ঋণ প্রদান ও বিভিন্ন ব্যাংকিং সেবার বিনিময়ে অবৈধ অর্থ গ্রহণসহ আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতা থাকাকালীন সময়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে নবগ্রামের বাসিন্দা সৈয়দ মো. নুরুল হকসহ ১৭ জন গ্রাহক ও সাধারণ মানুষ কয়েক মাস আগে…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : বড়াইগ্রামে নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় আদম আলী (৫৫) নামে এক অসুস্থ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। আদম আলী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ পঁচার ছেলে। নিহতের নিকটাত্নীয় মফিদুল আলম জানান, দুই বছর আগে স্ট্রোকের শিকার হয়ে তার বাম পা ও বাম হাত কিছুটা অকেজো হয়ে যায়। সোমবার সকালে ধানের জমিতে কর্মরত শ্রমিকদের সাথে দেখা করার উদ্দেশ্যে তিনি বের হন। কিন্তু দীর্ঘ সময় পরেও তিনি জমিতে না পৌঁছালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। পরে…
খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল-কে হত্যাচেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানির অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ মোট ১২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে এইচ এম প্রফুল্ল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরার পাশাপাশি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদী হাসান ও রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১২০ জনকেও আসামি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা প্রবাসীদের স্বপ্ন পূরনে প্রবাসী কল্যাণ ব্যাংক। সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইল সদর প্রবাসী কল্যাণ ব্যাংক টাঙ্গাইল শাখা ২০১২ সাল থেকে বিদেশগামী তরুনদের বিদেশ যাত্রায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সরেজমিনে প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে জানা যায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিন লক্ষ টাকর চেক পাওয়া টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নবী নেওয়াজ বলেন, আমার স্বপ্ন ছিল বিদেশ গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারনে আমি বিদেশ যেতে পারতেছিলাম না। পরবর্তীতে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকের স্বরনাপন্ন হই। পরে আমার সকল ডকুমেন্ট যাচাই বাছাই শেষে মাত্র ৭-৮ দিনের মধ্যেই আমাকে ৩ লক্ষ টাকা দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক।…