- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে প্রবাসী ও এলাকাবাসীর সহযোগীতায় অসহায় মনা মিয়াকে অটোভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২৬ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি মিয়াবাড়িতে মনা মিয়ার হাতে অটোভ্যান গাড়ি ও চাবি তুলে দেয়া হয়। বাসাইল সদর ইউনিয়নের প্রবাসী ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় এই অটোভ্যান গাড়ি ক্রয় করেছেন। এর উদ্যোগী ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতা সাগর আহমেদ টিটু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান,সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মশিউর রহমান কালন,উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আতিকুর রহমান মিঠু,কেন্দ্রীয় ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শাখার সহ সভাপতি এড.নূর মোহাম্মদ মিয়া রাশেদ,নাইকানীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন ভূঁইয়া সহ প্রমুখ।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির উদ্যোগে আজ বুধবার সকাল ১১ টায় গানাসাস মার্কটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক,সেচপাম্প মালিক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ তুলে বলেন, ইতিমধ্যেই যারা প্রিপেইড মিটার নিয়েছেন তারা নানা ভোগান্তির শিকার হয়েছেন। অতিরিক্ত ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াসহ নানা জটিলতা এই মিটারে। বিদ্যুৎ উৎপাদনের নানা অনিয়মের দায় গ্রাহকের ঘারে চাপানো চলবে না। বক্তারা আরও বলেন শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎসহ সরকারি সেবা খাতসমুহ এখন এনজিও এবং বৃহৎ পুঁজিপতিদের দখলে চলে গেছে। সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এসব পুঁজিপতিরা এতটাই শক্তিশালী হয়েছে যে সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।যে কোনো সময় এই নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে ইসি। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠকও করেছেন। বৈঠকে কর্মপরিকল্পনার (রোডম্যাপ) অনুমোদন দিয়েছে কমিশন। এখন, যে কোনো সময় নির্বাচনের এই রোডম্যাপ আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। এদিকে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে ইসির শুনানি আজ বিকালে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে, তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দুপুর ১টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেন। অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন। শিক্ষার্থীদের স্লোগানের মধ্যে ছিল-…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন পাওয়া ডিআইজি শফিকুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৮তম বিসিএস ব্যাচের এই সদস্য এর আগে ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। প্রায় সাড়ে চার মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল। বুধবার ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়েছিল। এরপর থেকে একজন যুগ্ম-কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে ছিলেন। শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে এবং অবৈধ প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) সকালে বিদ্যুৎ গ্রাহক ও শেচ পাম্প মালিক সমিতির গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে জেলা শহরের ডি বি রোডে নাট্য সংস্থার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অনিয়ম, ঘুষ, হয়রানি এবং অবৈধ প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে সাধারণ গ্রাহক ও কৃষকদের জিম্মি করে রাখা হচ্ছে। এসব অনিয়ম-দুর্নীতি অবিলম্বে বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় বিদ্যুৎ গ্রাহক, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা পলাশবাড়ী থানা পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার(২৬ আগস্ট-২৫) মঙ্গলবার বিকেলে তিনি থানায় পৌঁছলে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন, সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এদিনে তিনি তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ইন্তেকাল করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। স্বাধীনতাকামী কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯ খ্রিষ্টাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি ‘দুখু মিয়া’ নামে পরিচিত ছিলেন। তার পিতা কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে তিনি বিদ্রোহী কবি হিসেবে খ্যাত হলেও তার সৃষ্টিকর্মের বিস্তার অনেক বৃহৎ। কবিতা, গান, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ ও চলচ্চিত্রে তিনি রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর। পাশাপাশি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে, সেটিই করা হবে। বুধবার (২৭ আগস্ট) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্নও রাখেন প্রধান বিচারপতি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের ওপর…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছে। ১৮০ সদস্যের পুলিশের দলটি গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। ৭০ জন নারী পুলিশ সদস্যসহ ১৮০ জন সদস্যের এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ। বিমানবন্দরে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) ২০০৫ সাল থেকে এবং নারী কন্টিনজেন্ট ২০১১ সাল থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে পেশাদারত্বের সাথে…