
বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে প্রবাসী ও এলাকাবাসীর সহযোগীতায় অসহায় মনা মিয়াকে অটোভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(২৬ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি মিয়াবাড়িতে মনা মিয়ার হাতে অটোভ্যান গাড়ি ও চাবি তুলে দেয়া হয়।
বাসাইল সদর ইউনিয়নের প্রবাসী ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় এই অটোভ্যান গাড়ি ক্রয় করেছেন। এর উদ্যোগী ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতা সাগর আহমেদ টিটু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান,সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মশিউর রহমান কালন,উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আতিকুর রহমান মিঠু,কেন্দ্রীয় ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শাখার সহ সভাপতি
এড.নূর মোহাম্মদ মিয়া রাশেদ,নাইকানীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন ভূঁইয়া সহ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অটোভ্যানগাড়ি ক্রয়ের মূল উদ্যোগী কৃষক শ্রমিক জনতালীগ নেতা সাগর আহমেদ টিটু।