Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা,পৌর ও কলেজ শাখার ছাত্রদল উদ্যোগে এক যৌথ প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের পরিচালনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত। আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর সরকার মিনু, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার আপেল মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, কলেজ ছাত্রদলের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিলের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পরবর্তী আপিল শুনানির জন্য আগামী ৪ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি শেষে, গত ৩০ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য ৬ আগস্ট তারিখ নির্ধারণ করেছিলেন। তবে পরে বুধবার (৬ আগস্ট) সর্বোচ্চ আদালত রায়ের জন্য এক দিন পিছিয়ে ৭ আগস্ট নির্ধারণ করেন। রিভিউ শুনানিতে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন। বাংলাদেশ জুডিসিয়াল…

Read More

পার্থ সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ খাদেমুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে । এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানা যায় । অফিস আদেশে বলা হয়,যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে জানাচ্ছি যে, ২৭/০৮/২০২৫ তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে আপনাকে রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে অধ্যাপক ড.মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন এক বিশাল কর্মযজ্ঞের বিষয়।…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ভেট ও অ্যানিম্যাল সায়েন্স) চালুর লক্ষ্যে আগামী রবিবার ( ৩১আগস্ট) জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের দাবিতে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানা যায়, কাউন্সিল দ্রুত বাস্তবায়নের দাবিতে গত বুধবার (২৭ আগস্ট) মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের সড়ক অবরোধ করে সড়কে অবস্থান নেয় ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা ৭ টা থেকে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া না হলে সারা রাত সড়কে অবস্থান করার সিদ্ধান্ত নেয় তারা। এসময় দুই অনুষদের নারী শিক্ষার্থীরাও সড়কে রাতভর ছিলেন এবং তারা নিরাপত্তার আশঙ্কার কথা জানান।…

Read More

পার্থ সরকার মাভাবিপ্রবি প্রতিনিধি ‎ ‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মিছিল করেছে বিভিন্ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। ‎ ‎বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিশাল এই মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবন ৩ সামনে অবস্থান নেয়। ‎ ‎এ সময় শিক্ষার্থীরা চলমান প্রকৌশল আন্দোলনের সঙ্গে নতুন ৫ দফা দাবি ‎ সংহতি প্রকাশ করেন। দাবিগুলো হলো— ‎ ‎১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় আন্দোলনকারীদের সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। ‎২. ডিসি মাসুদের বক্তব্য অনুযায়ী শিক্ষার্থীদের…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি, : চৌদ্দগ্রাম উপজেলায় চিওড়া ইউনিয়ন হতদরিদ্র ও দুঃস্থ নারীদের মাঝে সরকারি ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে, (২৭ আগস্ট) বুধবার সকালে চিওড়া ইউনিয়নে উপকারভোগী দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরন উদ্বোধন হয়েছে। উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার ও ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, চিওড়া ইউপি সচিব প্রশাসনিক কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলায় মহিলা বিষয়ক অফিস সহকারী হিসাব রক্ষক মোহাম্মদ মনির আহমেদ, চিওড়া ইউপি সহকারী হিসাব রক্ষক পলাশ ভৌমিক। এসময় সহ ইউপি সদস্যবৃন্দ ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে চিওড়া ইউনিন…

Read More

নওগাঁ প্রতিনিধি  নওগাঁর মান্দায় ২০২৫-২৬ অর্থবছরে এডিপি  প্রকল্পের অর্থায়নে দুঃস্থ নারী, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, স্প্রে মেশিন ও ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এতে সভাপতিত্ব করেন গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব রফিকুল ইসলাম, হিসাব সহকারী মিঠু কুমার, ইউপি সদস্য…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকার অমল বণিকের বাড়িতে ডা/কা’তি’র ঘটনায় মূলহোতা’সহ ৭ ডা/কা’ত’কে গ্রে/প্তা’র করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ২৭ আগস্ট দুপুরে তাদের পাঁচ দিনের রি/মা’ন্ড আবেদন’সহ আদালতে পাঠানো হয়। গ্রে/প্তা’র’কৃতরা হলো- মো. সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, ১৮ আগস্ট ভোর রাতে চকপাকুটিয়ার অমল বণিকের বসতবাড়িতে অজ্ঞাতনামা ১০–১২ জন দেশিয় অ/স্ত্র”সজ্জিত ডা/কা’ত প্রবেশ করে। তারা অমল বণিকের মা কৃষ্ণা রাণীকে ‘মৃ/ত্যু’র ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল ফোন’সহ ৬ লাখ টাকার মালামাল লু/ট করে। দেশের বিভিন্ন স্থান…

Read More

বরগুনা প্রতিনিধি  ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে হত্যা করার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় প্রধান আসামীকে মৃত্যুদন্ড দুইলাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদন্ড ও সহযোগী আসামীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। বুধবার(২৭ আগস্ট ) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, বরগুনা জেলার আমতলী উপজেলার পূঁজাখোলা ইসলামপুর গ্রামের শহিদুল ইসলাম খানের ছেলে মোঃ হৃদয় খান (২০)। তার সহযোগী জাহিদুল ইসলাম (১৯)। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল। এ…

Read More

রানীনগর প্রতিনিধি  নওগাঁর রাণীনগরে শান্তি, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’ এর উদ্যোগে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন পিএফজির উপজেলা সমন্বয়কারী পাভেল রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন রাণীনগর থানার ওসি হাফিজ মো. রায়হান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির এবং সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম। বক্তব্য রাখেন পিএফজির বিভাগীয় সমন্বয়কারী এস. এম. শফিকুল…

Read More