Author: admin

মোঃ সজিব সরদার মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ‎ ‎ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। ‎ ‎ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন।বিশ্ববিদ্যালয় পরিচিতি মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন প্রফেসর ড.মো: শামসুজ্জামান সবুজ। ‎ ‎ ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড.খোকন হোসেনের সভাপতিত্বে ও প্রফেসর মো: আবুল বাশার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান।কোষাধ্যক্ষ প্রফেসর…

Read More

কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি। তিনি বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া দামী স্বর্ণের হার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন এক ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে খুঁজে বের করেন প্রকৃত মালিককে। জানা গেছে, গত ১১ আগস্ট নিজ দোকান মোবাইল পয়েন্টে একটি স্বর্ণের হার কুড়িয়ে পান দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ বাবলু। তখন পাশ্ববর্তী এক দোকানিকে সাথে নিয়ে স্বর্ণ দোকানে নিয়ে পরীক্ষা করিয়ে দেখেন সেটি ২২ ক্যারেটের আসল স্বর্ণের হার। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তারপর কীভাবে সেটি প্রকৃত মালিকের হাতে তুলে দিবেন তা খুঁজে বের করতে স্থানীয় ফেসবুক ফেজ গুলোতে পোস্ট দেন। এর ১২ দিন পর ২৩ আগস্ট স্বর্ণের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নতুন নিয়োগ পাওয়া ২৫ জন শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন। শপথ নেওয়া ২৫ বিচারপতি হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা তোমাদের সাফল্যে গর্বিত বাসাইল, গর্বিত লাবিব গ্রুপ এই স্লোগানকে সামনে রেখে বাসাইল উপজেলার এসএসসি-২০২৫ এর জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও বাসাইল সখীপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দানবীর সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা বেগম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন,লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদুল হাসান…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ী বাজারে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করেছে পৌর প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌর প্রশাসক আল ইয়াসার রহমান তাপদারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সম্প্রতি রাতের আঁধারে কালীবাড়ী বাজারের পান ও চুন হাটিতে অজ্ঞাত ব্যক্তিরা অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস শুরু করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পান ব্যবসায়ী শ্রী রিপন ও সাইফুল, সুপারি ব্যবসায়ী সবুজ, আবুবক্কর সিদ্দিক ও আঃ রশিদ এবং চুন ব্যবসায়ী নরেশ ও সামছুল গত ২৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। অভিযান চলাকালে পৌর প্রশাসক আল ইয়াসার রহমান তাপদার সাংবাদিকদের বলেন,…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর থেকেই অনিয়ম ও দুর্নীতিতে নিজের দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী শাহানাজ পারভীন। গত ২০২৩ সালে জুলাই মাসে শুরু হয় নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১ম ব্যচের প্রশিক্ষণ। শাহানাজ পারভীন ২০২৩ সালের শেষের দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে দুর্নীতির দায়ে জনগণের ইট-পাটকেলের ঢিল ও ধাওয়া খেয়ে সোজা চলে আসেন নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে। ইতিপূর্বে তিনি সিলেট ও টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। চিরাচরিতভাবেই ভাবেই নতুন কর্মস্থলে যোগদান করেই রপ্ত করে নেন বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ এর কৌশল। এর…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটার কচুয়া ইউনিয়নের ৩টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে গত ৩ দিনে ৩০টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি (২৪ আগস্ট) রোববার স্বজনদের নজরে আসায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উৎসুক জনতা কবরস্থান গুলোর সামনে ভিড় জমাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এই এলাকায় বৃষ্টিপাত হওয়ার সুযোগে চোরেরা নিরিবিলি পাওয়ায় রাতের আঁধারে কচুয়া, সরদার পাড়াসহ এলাকার বিভিন্ন কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরির করে নিয়ে যায়। এভাবে কঙ্কাল চুরি হওয়ায় অনেকটা মর্মাহত নিহতদের আত্মীয়-স্বজনরা। তারা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে দেশে দ্রুত বাড়তে থাকা উচ্চ রক্তচাপ ও অন্যান্য অসংক্রামক রোগ। এই পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা প্রয়োজন। রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ২৬ আগস্ট ২০২৫ এ অনুষ্ঠিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এই দাবি জানানো হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৬জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, সম্প্রতি অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে সরকারের ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত ও শিক্ষার পরিবেশ উন্নয়নে বাকৃবি ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৯ দফা দাবিতে সংস্কার প্রস্তাব দিয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, অবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে এবং কথিত সিজির ভিত্তিতে গঠিত ছাত্রসমিতি বিলুপ্ত করতে হবে। এছাড়া পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। কারিকুলাম আধুনিকীকরণ, ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ, ক্যাম্পাসে বহিরাগতদের অনিয়ন্ত্রিত চলাচল সীমিতকরণ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা আরও…

Read More