- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে কথার লড়াই তীব্র আকার নিয়েছে। হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক’ হিসেবে উল্লেখ করেন। এর জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলেন। সেই সঙ্গে তিনি হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্টে সংযুক্ত করেছেন। এ ধরনের কথায় ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তোলপাড় শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রুমিন ফারহানা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটা ওই ফকিন্নির বাচ্চাটা (হাসনাত…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের রোববার (২৪ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার বল্লা এলাকার মোহাম্মদ আলী মাস্টারের দুই ছেলে মফিজুর রহমান ও শফিকুল ইসলাম। তারা দুজনে সহদর ভাই। কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন জানান,গ্রেপ্তারকৃত দুই ভাই মফিজুর রহমান ও শফিকুল ইসলাম ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এএসআই রায়হান আলী মোল্লার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় তাদের নিজ বাড়ি বল্লা বড়বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।রোববার তাদেরকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা…
বাকৃবি প্রতিনিধি: দীর্ঘ ২৮ দিন ধরে কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ) ডিগ্রির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পরে ওই একই দাবিতে আন্দোলনে যোগ দেয় ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি কম্বাইন্ড ডিগ্রি ছাড়া তারা ক্লাসে ফিরবে না। তবে শিক্ষকরা বলছে এটা অযৌক্তিক ও প্রাণিসম্পদ সেক্টরের জন্য আত্মঘাতী হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের ফলে বিষয়টির সমাধানে সুপারিশ বা রিপোর্ট প্রদানের জন্য আট সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠিত তদন্ত কমিটি গত ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে ১৬ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের নিজস্ব ইআরপি প্রোফাইলের…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দাইন্যা ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়নের মহিলা দলনেত্রী হাওয়া বেগমের বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৩টি ওয়ার্ডের মহিলাদলের আয়োজনে এ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহিলাদল নেত্রী হাওয়া বেগমের সভাপতিত্বে ও দাইন্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিপীড়িত নারী শিশু টাঙ্গাইল জেলার সমন্বয়কারী এডভোকেট মমতাজ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক জামাত আলীর অপসারণ দাবিতে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও এলাকাবাসী। দুপুরের দিকে বিদ্যালয়টির সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ জামাত আলীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বিদ্যালয় থেকে তার অবিলম্বে অপসারণ চান। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন গোলাপ, সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, আব্দুল হালিম, ফারুক মিয়া ও নজরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক খাইরুল আলম তার বক্তব্যে বলেন, শিক্ষাদানের পরিবর্তে কোনো শিক্ষক…
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে হঠাৎ দেখা দেওয়া ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত তিন শতাধিক রোগীর খোঁজখবর নিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় নেতা সাইদুর রহমান বাচ্চু। সোমবার (২৫ আগস্ট) বিকালে তিনি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। রোগীদের দ্রুত সুস্থতার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান তিনি। এ সময় তিনি আশ্বাস দিয়ে বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জানান, জেলা বিএনপির নেতা হিসেবে সাইদুর রহমান বাচ্চু সবসময় মানবিক কার্যক্রমে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। এরমধ্যে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার (২৫ আগস্ট) রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ২৫ ব্যক্তিকে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগ। তারা সে সময় পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সোমবার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন। ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে মুখিয়ে আছে জানিয়ে ড. মঈন বলেন, ইতোমধ্যেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এতে, জনগণের ভোট দেয়ার প্রত্যাশা পূরণ হবে। তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। তাদের পছন্দমত ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন। এসময় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া করা হয়।
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এরপর রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসার আক্রান্ত বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম। সোমবার (২৫ আগস্ট) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে আদালতকে খায়রুল ইসলাম জানান, মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম নিহত হন। এখানে আসামির কোনো ভূমিকা নেই। গত বছরের ১১ নভেম্বর এ মামলার বাদী এভিডেভিড দিয়ে বলছে তথ্যগত ভুলের কারণে তার নাম যোগ হয়েছে। তাকে এ মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই। এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। শুনানিতে এই আইনজীবী আরও জানান, আফ্রিদি…