- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নারিচাগাড়ী গ্রামের ছলেমান মোল্লার ছেলে জাফিরুল ইসলাম জাফির বিরুদ্ধে ওই এলাকায় এক প্রবাসীর স্ত্রী গৃহবধুকে ধর্ষনের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়,সেই মামলা রেকর্ড ভুক্ত না হতেই নতুন করে, হ্যাকিং ডিভাইস ব্যবহার করে মোবাইল ব্যাকিং নগদ,বিকাশের এ্যাকাউন্ট হ্যাক করে প্রতারনার অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানার এস,আই হারুনর রশিদ সঙ্গীয় পুলিশ ফোর্সের হাতে জাফিকে গ্রেফতার করে।এবং শনিবার দুপুরে এস,আই তাহসিনুর রহমান তাহসিনের একটি প্রতারনা মামলা ৪২০/৪০৬ ধারায় চালান দেয় পুলিশ। গোবিন্দগঞ্জ চৌকি আদালতের একজন আইনজীবীর সাথে কথা বললে তিনি জানান,এটি জামিন যোগ্য ধারা, যে দিন আসামী ধরা পড়বে,সেদিন…
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষe স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আগামী ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইউজিসির সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের…
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য এই প্রশংসা করেছে দেশটি। একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়া এই অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে একথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি” পিগট। বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে (যুক্তরাষ্ট্র) ধন্যবাদ জানিয়েছে এবং এ অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। উল্লেখ্য, ২০১৭…
আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা। ছবি: সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের একরাত পর ভারতের কলকাতা পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। একটি সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে। পরে মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তারা ছাড়া পান। কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহার ও তার বড় মেয়ে সূচনা দেশে থাকতে হিন্দুদের ওপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপপ্রচার চালান। এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি…
ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হীরালদী গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার কে (৪৮)বিস্ফোরক আইনে (ভাঙ্গা থানার মামলা নাম্বার ১৩ (১১)২৪) দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করেছে ভাংগা থানার পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ মিজানুর রহমান তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর এর অন্যতম সহযোগী ও সমর্থন ছিল বলে জানা যায়। রবিবার (২৪ আগস্ট) ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন এ বিষয় তথ্য নিশ্চিত করেন। রবিবার (২৪) রাত সাড়ে নয়টার দিকে মালিগ্রাম এলাকা থেকে মিজানুর হাওলাদার কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিজানুর হাওলাদারের বাড়ি ঘারুয়া ইউনিয়নের হীরালদি গ্রামে। তিনি…
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (কেচি জাহাঙ্গীর), বয়স ৬২-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মৃত আম্বার আলীর ছেলে এবং উলিপুর উপজেলার কাচারী পাড়ার বাসিন্দা। রবিবার দুপুরে জেলা শহরের রূপসী বাংলা হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয় জানতে চাইলে কুড়িগ্রাম ডিবি ইনচার্জ বজলার রহমান বিষটি নিশ্চিত করেন ।
নওগাঁ প্রতিনিধি নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণ করে ধর্ষনের ঘটনায় আব্দুস সালাম (৩৮) নামে এক আসামীকে সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙে তার ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। এ মামলার আরো তিন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। কারাদন্ডপ্রাপ্ত আসামী আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসীন্দা। খালাস প্রাপ্তরা হলেন- চয়েন আলী মুন্সি, আলমগীর হোসেন ও নাজমা খাতুন। মামলার এজাহার সূত্রে…
বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের দাবিতে ২৭ তম দিনের মতো শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রয়েছে। তবে কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায় হওয়া মাত্রই ক্লাসে ফিরতে চায় আন্দলনকারী শিক্ষার্থীরা। আগামী বুধবার (২৭ আগষ্ট) জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকার দাবিতে আজও (২৪ আগস্ট) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । বিকাল ৪ টার দিকে পশুপালন অনুষদের গেইট থেকে দুই অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে আমতলায় জড়ো হয় এবং আমতলায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানায়, তাদের যৌক্তিক দাবি আদায় হওয়া মাত্রই তারা অনুষদীয় ফটকসমূহের তালা খুলে দিবে এবং ক্লাসে ফিরে…
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে কামিনী কুমার ত্রিপুরা(৩২) নামক এক ভারতীয় নাগরিক’কে আটক করেছে বিজিবি’র লোগাং জোন(৩ বিজিবি) রবিবার ( ২৪ আগস্ট ) সকাল সাড়ে সাতটায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি’র অধীনস্থ কচুছড়ি মুখ বিওপির কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম এর নেতৃত্বে নিয়মিত টহল চলাকালীন সময়ে এই ভারতীয় নাগরিক’কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। জানাযায়, আটককৃত ব্যক্তি ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ী এলাকার শ্রী কেম্পিজি ত্রিপুরার ছেলে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলার মাধ্যমে খাগড়াছড়ি কোর্ট হাজতে পাঠানো হবে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল বনবিভাগের ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিটের আওতাধীন সরকারের সংরক্ষিত বনের জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মানের হিড়িক পড়ে গেছে। বনের মুল্যবান জায়গায় প্রকাশ্যে ঘর-বাড়ি উঠালেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে সংরক্ষিত বনভূমিতে প্রতিনিয়ত উঠছে ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। সংকোচিত হয়ে আসছে বনভূমির পরিমান। বন আইনে বনভূমিতে স্থাপনা নির্মানতো দুরের কথা একটা ছাপড়া ঘর উঠালেও দন্ডনিয় অপরাধ। কিন্তু বনভূমি দখল করে বন কর্মকর্তার নাকের ডগায় দালান কোঠা উঠলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। অথচ ঘাটাইলে বনের জমির খাজনা বাবদ ভূমি অফিসকে বছরে প্রায় ৪০ লক্ষ টাকা প্রদান করছে বন বিভাগ। সরেজমিনে ঝড়কা বিটের অনতিদূরে…