Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে বিদ্যমান আইনকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করা অপরিহার্য। জাতিসংঘের আঞ্চলিক সংস্থা ইউএনএসকাপ ঘোষিত সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) দশকের আওতায় বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসডিজি’র ১৬.৯ লক্ষ্যমাত্রায় জন্ম নিবন্ধনসহ সকলের জন্য বৈধ পরিচয়পত্র প্রদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশের সকল হাসপাতাল কর্তৃপক্ষকে আইনগত ভবে নিবন্ধনের দায়িত্ব প্রদান করা হলে জন্ম ও মৃত্যু নিবন্ধনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ২৩-২৪ আগস্ট ২০২৫ এ অনুষ্ঠিত “বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন আলোচকবৃন্দ। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই…

Read More

বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএএস-ইউএসডিএ এন্ডাওমেন্ট প্রোগ্রামের ষষ্ঠ ধাপের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) ও যুক্তরাষ্ট্র কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজন করে বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস)। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৬ জন বিএএস ফেলো তাদের গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল উপস্থাপনা করেন। পরে উপস্থিত গবেষকরা ওই গবেষণার বিষয়বস্তুর উপর প্রশ্ন ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএস-এর ফেলো ও সচিব…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে অপারেশন ডেভিলহান্টের অভিযানে নাশকতার মামলায় আলম শেখ (৩৫) নামে এক আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তিতে পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার গাবসার ইউনিয়নে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম শেখকে (৩৫) গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে ভূঞাপুর থানার ৪ পুলিশ সদস্য আহত হয়। গ্রেফতারকৃত আলম শেখ উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফজলুল শেখের ছেলে। এ বিষয়ে ভূঞাপুর…

Read More

‎ রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় যৌথবাহির বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ইয়াবা উদ্ধার করা হয়েছে। দিবাগত রাতে যৌথবাহিনির বিশেষ একটি টিম পরিচালিত অভিযানে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে যৌথবাহিনী টিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মাদক পাচারের প্রস্তুতি চলাকালে ওই কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। স্থানীয়দের মতে, এই সফল অভিযানে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই দাবি করেন তিনি। বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বলেন, অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো ১৯৭১ ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ সালে আরেকবার ২০০২ সালে।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের আকাশে আজ রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল (২৫ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। সে অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন হবে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন। সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধি, তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগ এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।’ প্রধান উপদেষ্টা ড. ইউনূসও উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শরিফের সঙ্গে অতীতে সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘প্রতিবার আমাদের সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে বৈঠকটি শুরু হয়। এই বৈঠকে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে। হোটেল সোনারগাঁয়ে এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এর আগে সকাল সাড়ে ৮টায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠকের আগে একান্ত বৈঠকে বসেন তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এরপর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু হয় বাংলাদেশ ও পাকিস্তানের। শনিবার (২৩ আগস্ট) দুপুরে…

Read More

ছবি সংগ্রহীত চাকরি ডেক্স প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রপ্তানি (চীন) বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ২৩ আগস্ট ২০২৫ পদ ও লোকবল ১টি ও ২০ জন চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ২৩ আগস্ট ২০২৫ আবেদনের…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি অসুস্থ হয়ে পড়ে যান মা চায়না খাতুন, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এরপর মাকে দেখতে হাসপাতালে আসেন ছেলে সাইফুল ইসলাম। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনিও। শনিবার (২৩ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন নিজ বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চায়না খাতুনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার ছেলে সাইফুল ইসলাম (৪০)। মায়ের মৃত্যু সইতে না পেরে হঠাৎই তিনি হৃদ্‌রোগে…

Read More