- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিষধর সাপের কামড়ে মোঃ ফারহান রিয়াজ নামে এক তরুণের মৃত্যু হয়েছে । এই ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার গুনবতী ইউনিয়নের রাজভল্লবপুর গ্রামের উত্তর পাড়া বড় বাড়িতে। নিহত ফারহান রিয়াজ ওই গ্রামের মোঃ ইউছুফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৪ টার সময় বাড়ির পাশে জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার জন্য ঘর থেকে বের হয়। পরে তিনি ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন অনেক খোজাখুঁিজর এক পর্যায় ওইদিন রাত সাড়ে ৯টার সময় বাড়ির পাশের একটি জলাশয়ে তার মৃতদেহ পরে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুনবতী বাজারে অবস্থিত…
প্রতিনিধি (আত্রাই) আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মোল্লাপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে রশিদুল(২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাত আনুমানিক দুইটার দিকে রশিদুল নামের ওই যুবক কালকেউটে/কালাচে নামের বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। প্রথমে তিনি চিকিৎসার জন্য অন্ধ বিশ্বাসের উপর ভর করে স্থানীয় কবিরাজের শরণাপন্ন হন। এতে মূল্যবান সময় নষ্ট করে পরে রাজশাহী বিভাগীয় হাসপাতালে নেওয়ার পথে রোগী নিস্তেজ হয়ে গেলে তাকে আবারও বাড়িতে ফিরিয়ে আনা হয়। এমতাবস্থায় আরো একজন কবিরাজের উদয় হলে তিনি জানান এখনো রোগী বেঁচে আছে এবং তিনি চিকিৎসা করতে পারবেন। এভাবেই এক ঘন্টা যাবৎ চলে তার কুসংস্কারচ্ছন্ন চিকিৎসা। এক ঘন্টা পর তিনি…
ছবি সংগ্রহীত রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল আজ চরম সংকটে নাকাল। অবকাঠামো ও জনবল রয়েছে মাত্র ৫০ শয্যার হাসপাতালের সমপরিমাণ, অথচ চিকিৎসাসেবা নিতে আসেন জেলার সাত উপজেলার হাজারো মানুষ। ফলে রোগীরা প্রতিদিনই পড়ছেন ভোগান্তিতে। হাসপাতালজুড়ে নোংরা পরিবেশ, পর্যাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি, ওষুধ সরবরাহে অনিয়ম এবং ভর্তি রোগীদের অযত্ন নিয়ে উঠছে একের পর এক অভিযোগ। অথচ প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ রোগী আউটডোরে এবং প্রায় ৩০০ রোগী ইনডোর বিভাগে চিকিৎসা নেন। রোগী ও স্বজনরা অভিযোগ করছেন, সকাল থেকে টিকিটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়ালেও নিয়মিত চিকিৎসক পাওয়া যায় না। অনেক সময় চিকিৎসক না…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলা জাসাস এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রগতি লাইফ ইন্সুরেন্স এর কাশফুল প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) শাহারুল ইসলাম মিলনের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বাদ যোহর পাড়দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণের জানাজা শেষে তাকে বেবি স্ট্যান্ড কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ভোর ৬টার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন মিলন (৪৮)। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তিনি বাবা-মা, ভাই বোন,স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিলনের জানাজা নামাজের জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল,শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিমসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও…
বরগুনা প্রতিনিধি বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বরগুনায় জনসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে অন্তত সহস্রাধিক সর্বস্তরের লোকজন এতে অংশ নেন। জনসমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনায় তিনটি সংসদীয় আসন পুনর্বহাল না হলে জেলার মানুষ উন্নয়নবঞ্চিত হবে। বক্তারা আরো বলেন, বিগত ওয়ান ইলেভেনের সরকার একটা পক্ষকে রাজনৈতিক সুবিধা দেয়ার মানসে বরগুনার তিনটি আসনকে হীন স্বার্থ চরিতার্থের অপপ্রয়াস হিসেবে দুটি আসন করে। বরগুনার ভৌগলিক অবস্থান, জনসংখ্যা ও আয়তন ইত্যাদি ক্রাইটেরিয়া অনুযায়ী অবশ্যই বরগুনায় তিনটি আসন থাকার কথা কিন্তু দুর্ভাগ্যবশত একটা চক্র তিনটি আসন থেকে দুটি আসন করে বরগুনার মানুষকে উন্নয়ন বঞ্চিত করে। বক্তারা…
বরিশাল প্রতিনিধি আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। সিআইডির দলকে সাহায্য করেছে পুলিশ। জানা গেছে, জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরআগে গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের…
চৌদ্দগ্রাম প্রতিনিধি: রবিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, সহকারী তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তার এবং চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মোঃ আনিছুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনোদন ডেস্ক অপেক্ষার স্রোত, হৃদয়ের প্রতীক্ষা আর প্রেমের স্বপ্ন একাকার হয়ে মিলেছে একটি গানে—‘তুমি যে আসবে’। এই গানটি গেয়েছেন প্রবাসী কণ্ঠশিল্পী লুনা আখতার, আর এর কথা ও সুর করেছেন প্রতিভাবান সঙ্গীতশিল্পী রাজিব রহমান। গান: তুমি যে আসবে কণ্ঠ: লুনা আখতার কথা ও সুর: রাজিব রহমান গানটির কথায় রয়েছে আকুল অপেক্ষার ছোঁয়া, আর সুরে ভেসে আসে এক অদ্ভুত মায়াবী আবেদন। লুনা আখতারের স্বচ্ছ, আবেগঘন কণ্ঠ গানটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য, যেন প্রতিটি লাইনে মিশে আছে হৃদয়ের স্পন্দন। লুনা আখতার বলেন—“‘তুমি যে আসবে’ আমার কাছে শুধু একটি গান নয়, বরং ভালোবাসার অনুভূতিকে গানের ভাষায় প্রকাশ করার এক যাত্রা। চেষ্টা করেছি শ্রোতাদের হৃদয়ে সেই আবেগ পৌঁছে দিতে।” রাজিব রহমান বলেন—“গানটি…
এ এ এইচ সিয়াম, প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) গঠন ও নির্বাচনের দাবিতে গণসমাবেশ ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (২৪ আগস্ট) রবিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। এসময় `ছাত্র সংসদ আমার অধিকার, দিতে হবে দিতে হবে’, `অবিলম্বে ছাত্র সংসদ দিতে হবে’, `We want Nucsu,We want Nucsu’, `অতি দ্রুত ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা করতে হবে’, `চল চল চল উর্ধ্বে গগণে বাজে মাদল, ছাত্র সংসদ হোক মুক্তির সম্বল’, `গণতন্ত্রের প্রথম ধারা,ছাত্র সংসদ সবার সাড়া’, `তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ,ছাত্র সংসদ…
গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদ বহিষ্কার রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে নিশাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পরে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে নাহিদুজ্জামান নিশাদের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীকে তার…