- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পুরোনো ছবি রাজশাহী প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে যেন নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে। কোনো কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। শনিবার (২৩ আগস্ট) রাজশাহীতে এ কথা বলেন তিনি। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতিবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই। প্রধান উপদেষ্টার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষকে ,কষ্টিপাথরের মূর্তি ও ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা, রয়েছে এমন প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ঘটনায় গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যমকুমেদপুর গ্রামের বাসিন্দা মোঃ গফুর খান ওরফে ছকু (৬৫) সহ একাধিক ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন– মোছাঃ অজিফা বেগম (পশ্চিম রাজীবপুর), মোঃ নাজমুল হোসাইন (বজর হলদিয়া, সুন্দরগঞ্জ), মোঃ শহিদুল ইসলাম (বুজরু), মোঃ মোত্তালেব মিয়া (পশ্চিম রাজীবপুর), মোঃ জনাব আলী (মধ্যমকুমেদপুর) সহ চক্রের আরও অন্তত ৬ জন সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময় প্রলোভনে ফেলে সাধারণ মানুষের…
ঢামেক প্রতিনিধি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছেন। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে। মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল তাসনিয়া। তার বাড়ি বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বংসের ঘটনায় গত মাসের ২১ জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্র্যাব নাইট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘আগামী নির্বাচন দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ।’ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে সম্মাননা দেওয়া হয়। এ…
স্পোর্টস ডেস্ক দলের মূল তারকা কোল পালমারকে ছাড়াই মৌসুমে ছন্দ খুঁজে পেতে শুরু করেছে চেলসি। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে তারা উঠেছে প্রিমিয়ার লিগের শীর্ষে। ম্যাচের শুরুটা অবশ্য ছিল স্বাগতিকদের। মাত্র ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান লুকাস পাকেতার দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নয় মিনিটের মাথায় মার্ক কুকুরেলার কর্নার থেকে হেডে গোল করেন জোয়াও পেদ্রো—চেলসি জার্সিতে তার প্রথম প্রিমিয়ার লিগ গোল। এরপরই ম্যাচের রঙ বদলে যায়। ২৩ মিনিটে পাকেতাকে বল কেড়ে নিয়ে আক্রমণ সাজান ট্রেভোহ চালোবাহ, যার ক্রস থেকে একেবারে ফাঁকায় দাঁড়ানো পেদ্রো নেতো ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধ…
নাটোর প্রতিনিধি : প্রবীণদের বিশেষ যত্নের মাধ্যমে নিজের বার্ধক্যের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। তিনি বলেন, মানবকল্যাণ হিসেবে স্বাস্থ্যসেবায়, আমাদের যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বাড়িতে বসে যারা সেবা পাচ্ছেন না হাসপাতালে যাওয়ার মত সক্ষমতা নেই; তারা আসলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা যারা সুস্থ, সক্ষম ও সবল রয়েছি তাদের দায়িত্ব হল যেসব বাবা-মা হাসপাতালের যেতে পারেন না তাদের সেবা নিশ্চিত করা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। শুক্রবার (২২ আগস্ট) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বৃদ্ধদের জন্য আয়োজিত দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা এখানে…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। শুক্রবার (২২ আগস্ট) জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসী পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলামসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণকালে সাধারণ সম্পাদক জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন।…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উত্তর শাখার উদ্যোগে এই ওয়াজ ও দোয়া হালকা জিকিরের আয়োজন করা হয়েছে। বৃহঃবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা মুন্সির হাট ইউনিয়নে মুন্সির হাট উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ ও দোয়া হালকা জিকিরের অনুষ্ঠানে,এতে মাওলানা আব্দুল ওহাবে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের আলহাজ মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চোরমনাই , তিনি বক্তব্য বলেন, দ্বীন ইসলাম, প্রতিষ্ঠা করে করতে দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন্দীয় সুরার সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ কেন্দ্রীয় সুরার সদস্য শামসুদ্দোহা আশারাফী,ডাঃ আবুল কালাম,সাবেক এমপি কামাল…
মাগুরা প্রতিনিধি আজ ২২ আগষ্ট শুক্রবার বিকাল ৩টায় মাগুরা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শত্রুজিৎপুর কালীপ্রসন্ন হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাগুরা দক্ষিণ ইউনিটের উদ্যোগে এক বিশাল গণ সম্বর্ধনার আয়োজন করা হয়। উক্ত গণ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাগুরা – ২ আসনের বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি জনাব কাজী সালিমুল হক কামাল এবং প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সম্মানিত সদস্য সচিব জনাব মোঃ রবিউল ইসলাম নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা দক্ষিণ ইউনিটের সম্মানিত সভাপতি জনাব শেখ শফিকুল ইসলাম। প্রধান অতিথির…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ফৌজদারী অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছে এর পর থেকে কেউ তার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমন সতর্কবার্তা দেওয়া হয়। বিবৃতিতে যা বলা হয়েছেবাংলাদেশের টেলিভিশন, সংবাদপত্র এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারী অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। তাছাড়া, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ…