Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রবিবার ব্রিফ করা হতে পারে।’ বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে ডাকা কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে দুপুর আড়াইটায় শুরু হওয়া এ বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয়…

Read More

 ভাঙ্গা প্রতিনিধি  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নত রাবেয়া এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়ার উপলক্ষে বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকায় ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, উপজেলার কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী এসিল্যান্ড মেশকাতুল জান্নত রাবেয়ার কর্মদক্ষতা, সততা, অদম্য আন্তরিকতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার প্রশংসা করেন। বক্তারা বলেন, তিনি দায়িত্ব পালনকালে ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, গতি ও…

Read More

নওগাঁ প্রতিনিধি  নওগাঁর ধামইরহাট উপজেলার রঘুনাথপুর কামিল মাদরাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে স্থানীয় ও এলাকাবাসী, বৃহস্পতিবার ২১ শে আগস্ট বেলা ১২ টায় রঘুনাথপুর কামিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে শতাধিক জনতা অভিভাবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতাহারসহ অধ্যক্ষের অপসারনের দাবিতে অভিভাবক, গ্রামবাসী, সুধীসমাজ ও স্থানীয় জনসাধারনের আয়োজনে মানববন্ধন, প্রতিবাদমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,” বিগত কমিটির সভাপতিকে ঘুষ প্রস্তাব দিয়ে প্রিন্সিপাল পদে নিয়োগ নিতে চাইলে সভাপতি রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে সভাপতি কে হয়রানি করেন। মামলা-হামলার ভয় দেখানোসহ প্রতিষ্ঠানের অর্থনৈতীক অব কাঠামো ধ্বংস করেছে। মাদরাসার আয় ব্যায় দেখার…

Read More

মো: শোয়েব হোসেন সংগীত প্রশিক্ষক, গবেষক, চিন্তাবিদ ও মানবাধিকার কর্মী। (মাইলস্টোন কলেজ — শেষ পর্ব)  শোয়েব হোসেন উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় কলেজের অনেক অংশ ধ্বংস হয়ে যায় এবং পুড়ে যাওয়া ধাতু, প্লাস্টিক ও ইলেকট্রনিক যন্ত্রাংশ থেকে ডাইঅক্সিন, ফিউরান, ভারী ধাতু ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক বাতাসে ছড়িয়ে পড়ে। এসব পদার্থ দীর্ঘমেয়াদে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্ট, স্নায়ুবিক ব্যাধি, ত্বকের সমস্যা এবং হরমোনজনিত রোগের ঝুঁকি বাড়ায়। এই ধরনের দুর্ঘটনার স্বাস্থ্যঝুঁকি তাৎক্ষণিকভাবে সীমিত না থেকে দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলে। তাই ক্যান্সার ও হৃদরোগসহ জটিল রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা অত্যন্ত জরুরি, যাতে সময়মতো…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু। জুলাই মাসে দুদফায় বাড়ার পর কমেছিল সোনার দাম। এরপর অবশ্য দাম বাড়েনি, কমেওনি। গত ২৪ জুলাই বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা,…

Read More

দুমকী প্রতিনিধি পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎বৃহস্পতিবার (২১আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। এসময় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মাহাবুবুর রহমান খান, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাফ, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান, দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক কামাল হোসেন, পিরতলা বনিক সমিতির সভাপতি বশির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আমিনুল…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালিহাতীতে সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেলিম রেজার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ গাছ রোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়। কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকার মানুষ উপকৃত হবে। গাছ রোপনের মাধ্যমে পরিবেশবান্ধব গ্রাম গড়ে তোলা সম্ভব হবে এবং ডাস্টবিন স্থাপন করায় বাজার ও জনবহুল স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। যুগ্ম আহবায়ক সেলিম রেজা বলেন, আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক কার্যক্রম…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে ছাত্র শিবিরের ১১৫ তম শহীদ গুনবতীর ঝিকড্ডা গ্রামের গর্বিত সন্তান শহীদ ইব্রাহীম চৌধুরী মঞ্জুরের ২৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।। চৌদ্দগ্রামে গুনবতী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. মহিউদ্দিন রনির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মু. জাহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর সভাপতি হাসান আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সাবেক সমাজসেবা সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সদরদপ্তরে আগামী ৩০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার উদ্যোগে যে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিও অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন। তিন আরও বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ড. ইউনূস এবং রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেয়ার জন্য বাংলাদেশের প্রতি বিশ্ব কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ সম্মেলন এই দীর্ঘস্থায়ী সংকট সমাধানের জন্য সুনির্দিষ্ট…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা প্রধান শিক্ষকের বিরুদ্ধে গোপনে লাইব্রেরী কক্ষে নেয়া হলো কোচিং শিক্ষার্থীদের পরীক্ষা প্রকাশিত সংবাদের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টায় সরকারি ছুটির দিনে ও বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রায় শতাধিক অভিভাবককে নিয়ে তদন্ত করার অভিযোগ উঠেছে টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকারিয়া হায়দার এর বিরুদ্ধে। বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে তিনটি মোটর সাইকেল নিয়ে শিক্ষা বিভাগের কয়েকজন কর্মকর্তা “মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় লাইব্রেরী কক্ষে গোপনে নেয়া হলো কোচিং সেন্টারের সাত শিক্ষার্থীর প্রথম সাময়িক পরীক্ষা” বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্তে গোপনে প্রথম সাময়িক পরীক্ষায় অংশ…

Read More