Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য তথ্য অধিকার আইন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবেন এবং জনগণের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, তথ্য অধিকার আইন সরকারি কর্মচারীদের দুর্নীতি ও অনিয়ম রোধে ভূমিকা রাখতে সহায়তা করবে। অপরদিকে, তথ্য অধিকার আইন ২০০৯ এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ দুটি ভিন্ন আইন। প্রথমটি নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করে, আর দ্বিতীয়টি জাতীয় নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সরকারি তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপ করে। আজ (বুধবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে ‘বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র’ জমা দিতে হবে। বুধবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যে এ সুযোগ দিল কমিশন। ইসির এ নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে পাঠানো হয়েছে। পরিপত্রে প্রবাসীরা ভোটার হতে চাইলে প্রয়োজনীয় দলিলপত্রের সঙ্গে মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের কপি বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দিতে হবে। ওইসব তথ্য-উপাত্তের ভিত্তিতে তারা ভোটার হতে পারবেন। প্রবাসীদের…

Read More

জিয়ারত জুয়েল : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘একেকজনে একেক কথা বলে পত্রিকার শিরোনাম হতে চায়, চ্যানেলের শিরোনাম হতে চায়। এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে ও দেশের অর্থনীতিকে নিয়ে। অন্যকিছু নিয়ে রাজনীতি করবার সুযোগ শেষ হয়ে গেছে। ৫ আগস্ট যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো আর জাতির সাথে প্রতারণা না করা। আমরা এখনও জাতির সাথে প্রতারণা করছি। বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘৩০০ আসনে একটি দল নমিনেশন দিয়ে ফেলেছে, এক বছর আগে। এখনও তারা পিআরের কথা…

Read More

রানীনগর প্রতিনিধি  নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী পদ্মা পূজা এবং সেই উপলক্ষে আয়োজিত জমকালো পদ্মা মেলা। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই উৎসব, যা যেন পুরো মিরাটকে একদিনের জন্য পরিণত করে আনন্দঘন মিলনমেলায়। সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরুর পরপরই মেলা প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়তে থাকে। স্থানীয় মিরাট ইউনিয়ন পরিষদ চত্বরজুড়ে বসে উপজেলার সবচেয়ে বড় পদ্মা পূজার মেলা। পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরে এই মেলাকে ঘিরেই যেন তৈরি হয় এক সম্প্রীতির আবহ। স্থানীয় যুবকদের অংশগ্রহণে আয়োজিত নৌকাবাইচ ছিল মেলার অন্যতম আকর্ষণ। নদীতে বর্ণিল নৌকাগুলোর ছুটে চলার দৃশ্য দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। শিশুদের জন্য ছিল দোলনা, নাগরদোলা…

Read More

‎পটুয়াখালী প্রতিনিধি  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।‎ ‎গত মঙ্গলবার (১৯ আগস্ট)পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের কোম্পানি সদর দপ্তরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পিটি, ড্রিল, অস্ত্রের ব্যবহার, দাঙ্গা পরিস্থিতি মোকাবিলা ও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। ‎ ‎পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক সদন চাকমা, বিভিএম এর নির্দেশনায় ‎প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমান। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। ভোটকেন্দ্রে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে এক দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি এ ঘটনায় নতুন কৌশল অবলম্বন করেছে ডাকাতেরা। বৃধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিতে শোনা যায় মলকা গ্রামে ডাকাত পরেছে। অপরদিকে মলকা বাজারে এক দোকানে আগুন ধরেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়নের মলকা গ্রামের মৃত বুইদা ফকিরের ছেলে আজমত আলীর দোকান ও বাড়িতে। ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী আজমত আলীর সাথে কথা বলে জানাযায়, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাজার থেকে এক মোটরসাইকেল চালক আমাকে ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে। এ খবর পেয়ে আমরা বাড়ীর সকল লোক দোকানে চলে আসলে বাড়ী থেকে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিনে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন। এরই মধ্যে গাজা সিটি দখলে হামলা শুরু করেছে ইসরাইলি সেনবাহিনী। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলা ও অনাহারে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে ইসরাইলি সেনারা জানিয়েছে, তারা গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। সেখানে এখনো প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে আছেন। এদিকে শুধু বুধবারই ক্ষুধায় মারা গেছেন আরও তিন ফিলিস্তিনি। এ নিয়ে অনাহারের…

Read More

স্পোর্টস ডেস্ক সাফ অ-১৭ নারী টুর্নামেন্টে জয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুরভী আকন্দ প্রীতি একটি ও আলপী আক্তার জোড়া গোল করেন। বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহুর্তে। মধ্যমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। ভুটানী গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে। প্রথম গোলটি খানিকটা সৌভাগ্যবশতই। বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক…

Read More