Author: admin

মমিনুল ইসলাম তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি নানান কর্মসূচির মাধ্যমে ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা ১১ ঘটিকায় তজুমদ্দিন মধ্য বাজার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। ব্যান্ড পার্টির তালে তালে নানান স্লোগানে মুখরিত হতে দেখা যায়। র‌্যালি শেষে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন যায়গায় ময়লার ডাস্টবিন স্থাপন করা হয়। এরপর বিভিন্ন যায়গায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতর নেতাকর্মীরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতুর ফলক ও ম্যুরাল উন্মোচন করে শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্তে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেতুর দক্ষিনে প্রান্তে চৌরাস্তার মোড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সেতু উদ্বোধনোত্তর এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর …

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইলে জাকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নিরালা মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড হবিবুর রহমান প্লাজার এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট শামীম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রী ফারহানা ফারিহা কাজলের প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বামী শওকত তালুকদার। বুধবার (২০ আগস্ট) উপজেলার ভবানীপুর নিজ বাড়িতে এ সংবাদ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত তালুকদার জানান, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা লখাই গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে ফারহানা ফারিহা কাজলের সাথে ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর স্ত্রী পড়ালেখা চালিয়ে যেতে থাকে। পরে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্ত্রী ফারহানা ফারিহা কাজল আমাকে জানায় সে অস্ট্রেলিয়ার স্কলারশিপ পেয়েছে। সে অস্ট্রেলিয়ায় পড়তে যাবে। আমি তাতে সম্মতি দিয়ে অস্ট্রেলিয়ায় যেতে সকল খরচ বহন করি এবং নগদ ৪ লক্ষ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের গৌরব ও ঐতিহ্যের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ২০ আগষ্ট বুধবার বিকালে উপজেলার তিন মাথা থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর শহরের চৌমাথায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন সরকারের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক মোতাল্লীব সরকার বকুল,সাইফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মল্লিাত সরকার মিলন,আহবায়ক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান, উপজেলা…

Read More

রানা ইস্কান্দার রহমান। ‎গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনসহ মোট পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চুরি ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎থানা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাতে গাইবান্ধা জেলা র‌্যাব ও গোবিন্দগঞ্জ থানার যৌথ টিম গাজীপুর জেলা র‌্যাবের সহযোগিতায় গাজীপুর থেকে নওগাঁ জেলায় অপহরণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি খাজা মিয়া (৪৫) এবং মুজাহিদ (৩৫) কে গ্রেফতার করে। ‎এছাড়া পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত দুই আসামি রাকিব হাসান (২৫) ও লিঠু শেখকে তাদের নিজ নিজ…

Read More

প্রতিকী ছবি আন্তর্জাতিক ডেস্ক নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ মুসল্লি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন গ্রামপ্রধান এবং একজন হাসপাতালের কর্মকর্তা আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত সম্প্রদায়ে গ্রিনিচ মান্টাউতে মঙ্গলবার ভোর ৪টার দিকে মসজিদের ভেতরে বন্দুকধারীরা গুলি চালায়। এতে নামাজ পড়তে জড়ো হওয়া মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পলায়নরত মানুষদের লক্ষ্য করেও গুলি ছোড়ে তারা। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের হামলা সাধারণ হয়ে উঠেছে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা প্রায়ই জমি এবং পানির সীমিত…

Read More

স্পোর্টস ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর বিতর্ক হচ্ছে। বেশি বিতর্ক হচ্ছে ম্যাচ ফিক্সিং নিয়ে। নতুন করে আরেকটি বিপিএল যখন মাঠে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখন গত দুই আসরের ফিক্সিং নিয়ে বিতর্ক হচ্ছে। বিপিএলে ফিক্সিংসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আজ জাতীয় দলের সব ক্রিকেটারদের সঙ্গে সভা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শেষে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও প্রতিবেদন আসেনি। প্রতিবেদন আসার কথা রয়েছে সামনের সপ্তাহে। আসার পর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের ছেলে-মেয়েরা যারা ক্রিকেট খেলে, সেই খেলাটাকে রক্ষা করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়ে শতভাগ শৃঙ্খলা রক্ষার চেষ্টা করব।’ বুলবুল…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নির্বাচন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সবকিছুই এই লক্ষ্য মাথায় রেখেই পরিচালিত হচ্ছে। আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’ এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেন। বাংলাদেশে ট্র্যাডিশনালি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা তৎসহ দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৭নং বিধির আলোকে নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনবিআরের যে ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাওয়া হয়েছে, তারা হলেন— কর কমিশনার (কর অঞ্চল-৩) এমএম ফজলুল…

Read More