Author: admin

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাচোল উপজেলার কসবা ইউনিয়ন ও গোমস্তাপুর উপজেলার গোমস্তপুর ইউনিয়নের কিছুটা অংশ নিয়ে হাজার দিঘীর বিল, বিলের লিজ দেন ভূমি মন্ত্রণালয় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় মাধ্যমে বেশ কয়েক বছর আগে। বিলে পানি ধরে রাখতে তিন বছর আগে বাঁধ নির্মাণ করে ইজারাদার। তবে, বিষয়টি সম্পর্কে পানি উন্নয়ন কর্তৃপক্ষকে (পাউবো) কিছুই জানায়নি তারা। এবার সেই বাঁধের জেরে তলিয়ে গেছে বিলের আশপাশে থাকা তিন হাজার বিঘা জমির ধান। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। জানা গেছে, উপজেলার তিন ইউনিয়নের পাঁচ মৌজার মধ্যে থাকা হাজারদিঘী বিলের পানি আটকে রাখতে বিশুক্ষেত্র এলাকায় পানি নিষ্কাশনের নালায় এ বাঁধ দেওয়া হয়। এ নিয়ে কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।…

Read More

রাজশাহী প্রতিনিধি   বৃষ্টির ঝরঝর ধারা উপেক্ষা করে রাজশাহীতে জাঁকজমকভাবে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ১৭ বছর পর এভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সংগঠনটি। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সাগরপাড়া থেকে আনন্দ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। সঙ্গে ছিলেন বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক শাকিল আহমেদ আলি, যুগ্ম আহ্বায়ক মেরাজ উদ্দিন রতন, মেহেদী হাসান পলাশ, ফয়সাল ঋত্বিক, তারেক ,রাহাদ,পলাশ, রানা , তানভীর খান্দকার, সদস্য বৃন্দ সুজন, মনি, সোহাগ, বাদল, শিমুল, সাহিদ, রিমন, সহ প্রায় ৫০০ নেতাকর্মী। তারা প্রবল বর্ষণেও হাত উঁচিয়ে স্লোগান দেন এবং রানীবাজার হয়ে মহিলা কলেজ রোডে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরীতে গোপনে প্রথম সাময়িক পরীক্ষা নেয়া শিক্ষার্থীরা দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সোমবার ১৮ আগস্ট বিকেল চার দিকে অভিভাবকদের সাথে সম্পতি ভর্তি হওয়া কোচিং সেন্টারে অধ্যায়নরত ওই শিক্ষার্থীদের দেখা গেছে। সুবিধা বঞ্চিত অভিভাবকদের অভিযোগ দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা শেষে আরো কয়েকজন কোচিং ও বেসরকারি বিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের সম্প্রতি ভর্তি করাসহ পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তিতে সুযোগ করে দেয়ার জন্য আবারও গোপনে প্রথম সাময়িক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ । অভিযোগের সত্যতা যাচাইয়ে পরীক্ষা শেষে প্রধান শিক্ষকের কক্ষে প্রতিবেদক সহ কয়েকজন সাংবাদিক যাওয়ায় নানাভাবে বিরক্ত প্রকাশ করেন উপস্থিত সহকারী শিক্ষকরা। এরপরও …

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী অনুষ্ঠিত হয়। ১৯ আগষ্ট মঙ্গলবার বিকালে সাইনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকালে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল ইসলাম এর সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,২ নং হোসেন পুর ইউনিয়ান বিএনপির সভাপতি হালিম,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী বাজার জনপ্রিয় হাসু সুইস এন্ড রেস্টুরেন্টকে রক্তমাখা কাঁচা মাংস এবং মিষ্টি ও দুধের স্বর একই ফ্রিজে রাখান ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাসহ বিভিন্ন অপরাধে গ্রাম্যমান আদালত ইউএনও’র মোবাইল কোর্টে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়,।। মঙ্গলবার, ১৯ আগস্ট চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, মো: জামাল হোসেন উপজেলার গুণবতী বাজার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং ইউএনও এর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সহযোগিতায় উক্ত কোর্ট পরিচালনা করা হয়। আদালত ভোক্তাদের অধিকার সংরক্ষণে স্থানীয় জনপ্রতিনিধিসহ (প্যানেল চেয়ারম্যান ও মেম্বার) গুণবতী বাজারে অবস্থিত “*হাসু সুইটস ও রেস্টুরেন্ট*” এর…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে তার মাদকাসক্ত ছেলে জুয়েল (২৫)। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুস সোবাহানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুস সোবাহান বৈশাখিয়া চৌমাথা বাজারে একটি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করেন। তার বাড়ি ওই বাজারসংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত জুয়েল নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত। সোমবার সন্ধ্যায় সে বাবার কাছে টাকা চাইলে না দেওয়ায় বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার (২০ আগস্ট)। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের দেশগুলোতে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে। এদিকে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে সরকারিভাবে ‘সাধারণ ছুটি’ নেই। তবে এটি ঐচ্ছিক ছুটি। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এ উপলক্ষে আজ বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন সব কলেজ…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রতি বছর বিশ্বের লাখো মুসলিম অধীর আগ্রহে অপেক্ষা করেন রমজানের আগমনের জন্য। ভক্তি, আল্লাহর নৈকট্য, পারিবারিক বন্ধন জোরদার, আত্মীয়তার বন্ধন বজায় রাখা এবং সংহতি ও উদারতার মূল্যবোধ প্রচারের ওপর জোর দেয় পবিত্র এ মাসটি। এবার সবার অপেক্ষা ২০২৬ সালের রমজান মাস নিয়ে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুসারে, ২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে রমজান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। এক প্রতিবেদনে এ খবর জানায় গালফ নিউজ। তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে, যা ২৯ শাবান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে। প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ এবং চাঁদ দেখা কমিটি তাদের নিজস্ব পদ্ধতি অনুসারে…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। কলিং ভিসায় দেশটি সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) এক ঘোষণায় এ কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। মালয়েশিয়ার প্রধান প্রধান গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর ২০২২ সালের ৯ আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলেও এর সাত মাস পর ২০২৩ সালের ১৮ মার্চ দেশটির তৎকালীন মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার এক বিবৃতিতে জানান, বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। প্রায় দুই বছর পর আজ মঙ্গলবার…

Read More

আমতলী( বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলীতে সাকিব মন্ডল (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে টাকা না পেয়ে পিতার সাথে অভিমান করে। সোমবার ( ১৮ আগস্ট) দুপুরে আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকায় ইউপি সদস্য জসিম গাজীর ট্রান্সপোর্ট এজেন্সি অফিস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাকিব ঝিনাইদহ সদর উপজেলার বারিবাথান গ্রামের ট্রাকচালক কালাম মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে সাকিব বাড়ি থেকে একটি সাইকেল বিক্রি করে পরিবারকে না জানিয়ে কুয়াকাটা যায়। পরে আমতলীতে এসে বাবার কাছে কিছু টাকা পাঠানোর অনুরোধ করে ফোন দেয়। কিন্তু তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় পিতার সাথে অভিমান…

Read More