- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত সমাধানে শান্তিচুক্তির জন্য উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে কাজ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ আগস্ট) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়া ও ইউক্রেন— উভয়কেই কিছু ভূখণ্ডগত ছাড় দিতে হবে। তিনি বলেন, “এটা সহজ নয়, হয়তো ন্যায়সংগতও নয়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে এমনটিই করতে হবে।” রুবিও গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকেও উপস্থিত ছিলেন। রুবিও জানান, ঠিক কোন সীমারেখা হবে তা নির্ধারণ…
ভোলা প্রতিনিধি বদলে যাচ্ছে আবহাওয়ার চিরচেনা চরিত্র প্রচুর পরিমাণে গাছ লাগানো এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবছর সারাদেশে ফলজ বৃক্ষ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছে বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এবারো দেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি সারা দেশে পালিত হচ্ছে সেই ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট ) সকাল ৭ টায় ভোলা সদর কেন্দ্রীয় ঈদগাহের মাঠে ও বেলা ১১ টার দিকে চরফ্যাশনে এবং মনপুরা উপজেলাতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এ সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্দোগে ভোলা সদর উপজেলা প্রায় ৫০০টি গাছ বিরতন করা হয় ও চরফ্যাশনের ৪০০ এর মতো এবং মনপুরাতে ১০০০ পিস ফলের গাছ বিতরণ করে। বিতরনকৃত…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী নগরীর হেতম খাঁ কলা বাগান মহল্লায় জনগণের চলাচলের নির্ধারিত রাস্তা বেআইনিভাবে দখল করে দেয়াল তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী জাকারিয়া হোসেন নয়নের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন পূর্বে এই রাস্তা জনগণের চলাচলের জন্য নির্ধারণ করলেও নয়ন জোরপূর্বক দেয়াল তুলে রাস্তা আটকে দেন। ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি ৩ আগস্ট বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ৮ আগস্ট শুক্রবার থানার ওসি উভয় পক্ষকে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার আহ্বান জানান। কিন্তু সেখানে নয়ন দলবল নিয়ে গিয়ে মামলাটি কোর্টে পাঠানোর হুমকি দেয় এবং প্রকাশ্যে ওসিকে অবমাননা করে থানার কক্ষ ত্যাগ করে। এরপর বোয়ালিয়া এসিল্যান্ড…
মাগুরা প্রতিনিধি / “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমার নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ক্রমিক নম্বর-১ (এক) এ এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় (১৮.৮০ উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি ১৮ আগস্ট সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান…
জবি প্রতিনিধি, বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজে বাত, ব্যথা, প্যারালাইসিস বিষেশজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আবুল খায়ের আহমদ জামানের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষার্থী এবং দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম সিয়াম। তিনি অভিযোগ করেন, চিকিৎসা নিতে গিয়ে ডা. আবুল খায়ের শুধু খারাপ আচরণই করেননি, বরং রোগী ও তার বাবাকে কর্কশ ভাষায় অপমান করেছেন। গতকাল রোববার (১৭ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগ জানিয়ে পোস্ট করেন ভুক্তভোগী সিয়াম। তিনি অভিযোগ করে ফেসবুক পোস্টে লেখেন, গত জুনে মেরুদণ্ড ও মাংসপেশির ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তিনি…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : গুনবতী যাওয়ার পথে পদুয়া রাস্তার মাথায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য কুমিল্লা ১১ এর জামায়াত প্রর্থী ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে আলকরা ইউনিয়নের ভিবিন্ন ওয়াড ও গ্রাম থেকে আসা তার সমর্থক ও সর্বস্তরের জনতা ফুল দিয়ে বরন করেন নেন। এই সময় তিনি বলেন আমি এখনও এমপি নির্বাচিত হই নাই। এর পর আলহামদুলিল্লাহ চৌদ্দগ্রামবাসীর জন্য বর্তামন অন্তবর্তী সরকারের কাছ থেকে ২০০ কোটি টাকার বাজেট অনুমোদন করিয়েছি,। এতে পথমে প্রায় ১০০ টা রাস্তার কাজ করা হবে এবং স্কুল মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা হবে। এই সময় তিনি আলকরাবাসী উদ্দেশ্য বলেন আলকরা আমার জন্মস্হান।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে রাস্তা অবরোধ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার(১৮ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক(খামার) এর কার্যালয়ের সম্মুখে আলাদা ভাবে শ্রমিকেরা কর্ম বিরতি রেখে অবস্থান কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে আলাদা দুটি মিছিল নিয়ে প্রায় ৪শত শ্রমিকের মিছিলটি ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার পদক্ষিণ করে প্রধান ফটকে সামনে এসে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তাদের দাবী দাওয়া তুলে ধরে সংক্ষিপ্ত…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে পোনা মাছ অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এর আগে সকাল ১০ টায় ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে জেলা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা ও ব্যবসায়ী নজরুল ইসলাম (৩২) হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও মূল আসামী রিফাত মন্ডল সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিফাত মন্ডল সৌরভ (১৬) উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম (বর্তমান হরিপুর, নানা বাড়ী) র মোঃ ছামিউল ইসলাম ছানার পুত্র। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম আজ সোমবার দুপুর আড়াইটায় থানায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত শুরু করে। আধুনিক…