- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে ইপিআই কার্যক্রমে ‘টিসিভি’ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন-সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, চিকিৎসক ও বিভিন্ন বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়Ñ আগামী ১২ অক্টোবর থেকে ইপিআই কার্যক্রমে ‘টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫’ অনুষ্ঠিত হবে।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহেলকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত শফিকুল ইসলাম সোহেল গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া মধুপুর গ্রামের মৃত নুরুন্নবী সরকার নান্নু মিয়ার ছেলে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে গাইবান্ধা সেনানিবাসের মেজর আব্দুল্লাহ আল সাঈমের নেতৃত্বে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগোয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত সোহেল ও জব্দকৃত ড্রেজার মেশিন গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বালু ও মাটি ব্যবস্থাপনা…
ওএসডি হওয়া সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার। ছবি সংগ্রহীত সিলেট প্রতিনিধি সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসনে তোলপাড় চলছে। শুরু হয়েছে ব্যাপক রদবদল। এরইমধ্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে দেশব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ করতে ব্যাপক ভূমিকা রাখেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত…
নিজস্ব প্রতিবেদক নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নির্বাচন নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানান তিনি। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সচিব। এ সময় সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে সচিব বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা চারদিন অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এনআইডি সংশোধন প্রসঙ্গে…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥ ‘মৎস্য উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কেরানীগঞ্জেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিনাত ফৌজিয়া। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব কারিশমা আহমেদ জাকসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি-দক্ষিণ) জনাব আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম মৎস্যসম্পদে সমৃদ্ধ দেশ। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, শীর্ষ সন্ত্রাসীদের জামিনসহ নানা বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আমরা ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার…
Md. Shoyb HossainMusic, Sound, Rhythm & Frequency Therapy Researcher | Music Instructor | Human Rights Activist (Milestone College – Part 3) Shoyb Hossain The tragic crash of a training aircraft at Milestone College in Uttara not only caused immediate fatalities and physical injuries but also left a long-lasting psychological impact and increased health risks. Many students, teachers, staff, and local residents remain mentally distressed. Those who were present at the time of the incident, or witnessed it directly, are now experiencing symptoms such as sleep disturbances, nightmares, restlessness, loss of appetite, and anxiety. Research shows that, alongside conventional medical care,…
শোয়েব হোসেন (মাইলস্টোন কলেজ — ৩য় পর্ব) উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার মর্মান্তিক দুর্ঘটনা শুধু তাৎক্ষণিক প্রাণহানি ও শারীরিক ক্ষতির কারণ নয়—এটি দীর্ঘমেয়াদে মানসিক আঘাত ও শারীরিক জটিলতার ঝুঁকিও সৃষ্টি করতে পারে। অনেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও স্থানীয় বাসিন্দা এখনো মানসিকভাবে আতঙ্কিত। যারা সরাসরি ঘটনাটি দেখেছেন বা সেখানে উপস্থিত ছিলেন, তাদের অনেকেই ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন, মানসিক অস্থিরতা, ক্ষুধাহীনতা ও উদ্বেগের মতো উপসর্গে ভুগছেন। গবেষণায় দেখা গেছে, প্রচলিত চিকিৎসার পাশাপাশি সহায়ক ও বিকল্প থেরাপি হিসেবে কিছু প্রাকৃতিক, বিজ্ঞানসম্মত ও কার্যকর পদ্ধতি প্রয়োগ করলে ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও বিকল্প থেরাপি ১. রিদম থেরাপি (Rhythmic Therapy) কি:…
স্পোর্টস ডেস্ক খেলার মাঝে হতাশা লুকাতে পারেননি। রেফারি শেষ বাঁশি বাজানোর পর নিজেকে আর আটকে রাখতে পারলেন না। মাঠে বসেই কাঁদতে শুরু করলেন নেইমার জুনিয়র। কয়েকজন এগিয়ে এসে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। কিন্তু একটু আগে ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের স্বাদ পাওয়া নেইমার কিছুতেই থামছিলেন না। বলা যায় এই ধাক্কা সামলাতে নেইমারের নিশ্চিতভাবে লম্বা সময় লাগবে। আজ সকালে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে নেইমারের দল সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরি আ’র এই ম্যাচে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নেইমারের দল। ম্যাচের প্রথমার্ধে অবশ্য মাত্র এক গোল খেয়েছিল সান্তোস। তখনও বোঝা যায়নি দ্বিতীয়ার্ধে কি আসতে চলেছে। দ্বিতীয়ার্ধে ভাস্কো দা গামা একে একে…
বিনোদন ডেস্ক দশ বছর পর ধূমকেতু সিনেমা নিয়ে বেশ আলোচনায় টলিপাড়ার তারকা জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। এক সময় তাদের সম্পর্ক ছিল ‘ওপেন সিক্রেট’। প্রকাশ্যে কখনো স্বীকার না করলেও দেব-শুভশ্রীর প্রেমের খবর সবার জানা। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জ’ ছবি থেকে দুজনের প্রেম শুরু। ওই সময় থেকে তাদের সম্পর্কের সূত্রপাত। পর্দায় দেব-শুভশ্রী জুটি দারুণ হিট হয়। যদিও রিলেশনশিপে থাকাকালীন তারা নিজেদের ‘ভালো বন্ধু’ তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে, খোকাবাবু, রোমিও’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় দারুণ সাড়া ফেলেন এই জুটি। পর্দায় দেব ও শুভশ্রীর রসায়ন দর্শকের বেশ মন কাড়ে। সেই সম্পর্ক পর্দার বাইরে বিয়ে পর্যন্ত যায়। তা দুই তারকার পরিবারেরও জানা ছিল; কিন্তু তাদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন। তাদের ব্রেকআপের পর বিষয়টি সবাই জানতে পারে। জানা যায়, এ জুটির মাঝে চলে এসেছিলেন রুক্মিণী…