- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
Dola Akter Mila বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে দুইজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয় ও দূর্যোগবিজ্ঞান ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মো:মাহিদ ইসলাম। রোববার (১৭ই আগষ্ট) রাত সাড়ে ১১ টা নাগাদ এই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের দুজনকে স্যালাইন দেয়া হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর,ছাত্র উপদেষ্টা, চীফ মেডিকেল অফিসারসহ অনেকে অনশনরত শিক্ষার্থীদের দেখতে আসেন। এসময়,উপাচার্য প্রফেসর ড.মো.শওকাত আলী বলেন,”ছাত্র সংসদের ব্যাপারে গঠিত কমিটি ১০ দিনের সময় চেয়েছে, তোমরা চাইলে ১০ দিন দেখতে পারো।” অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা…
মাভাবিপ্রবি সংবাদদাতা সম্প্রতি গুচ্ছভুক্ত ২-১টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির পরবর্তী মাইগ্রেশন সম্পর্কিত আবেদন পাওয়া গিয়েছে। সেই প্রেক্ষিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরগণদের নিয়ে গঠিত ভর্তি কমিটির ২০তম সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা মোতাবেক ভর্তির পরবর্তী কার্যক্রম নিয়ে একটি বিবৃতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) এর ভর্তির আবেদন ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকায় এ মর্মে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, ‘আসন শূণ্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চার বার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন ওই প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের কথা ছিল। অবশ্য মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ দেওয়া হতে পারে বলে ভারতীয় বেশ কিছু সূত্র দাবি করেছে। ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল; যদিও বিষয়টি রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত হবে। চলমান বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে, তার মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার। এনডিটিভি বলছে, মার্কিন…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে আবু তালেব (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিমালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু তালেব একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, গুড়ি গুড়ি বৃষ্টির সময় আবু তালেব তার নিজের ধানের জমিতে কৃষিকাজ করছিলো। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবু তালেব দীর্ঘদিন বিদেশে থাকার পর সম্প্রতি বাড়িতে আসে এবং নিজ জমিতে কৃষিকাজ শুরু করে। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পানছড়ি প্রতিনিধিঃ ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি মুখে ৩ বিজিবির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। ১৭ আগস্ট ২০২৫, রবিবার দিনব্যাপি সীমান্ত সংলগ্ন দুর্গম কচুছড়িমুখ, তক্ষীরায় পাড়া, সম্ভুরায় পাড়ার স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী এবং বাঙ্গালী পুরুষ, নারী ও শিশু সহ শতাধিক জনসাধারণের মধ্যে ৩ বিজিবি-র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি চিকিৎসা সেবা প্রদান করেন।লোগাং বিজিবি জোন বিনামূল্যে ঔষধ বিতরণ করেন । এ সময় লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম বলেন, দেশের সীমান্তে বর্ডার গার্ড সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া…
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা- দক্ষিণ) নাসিরুল ইসলাম। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। হাতিরঝিলের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “মাদক ছাড়ি, বল ধরি – স্বপ্ন দেখে মাঠ ভরি” এ স্লোগানকে সামনে রেখেটাঙ্গাইলের মধুপুরে বেরীবাইদ ইউনিয়নের মাগন্তীনগর প্রিমিয়ার লীগ ফুটবলটুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাগন্তীনগর স্পোর্টস একাডেমীর আয়োজনে শনিবার (১৬ আগষ্ট) বিকেলেমাগন্তীনগর শান্তিরানী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায়নির্ধারিত সময়ে দারুন লড়াই শেষে ময়মনসিংহ ভাইপারস একাদশ ৩-২ গোলেটাঙ্গাইল টাইটানস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে মাঠ জুড়ে দর্শকদের উল্লাসে উৎসবের আমেজ তৈরী হয়। প্রতিটি গোলেরসঙ্গে মাঠ কেপে ওঠে করতালিতে । খেলা শুরু থেকেই দুই দলের আক্রমণ -প্রতিআক্রমনে দর্শকরা দারুন উপভোগ করেন ফাইনাল ম্যাচটি। ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১(মধুপুর – ধনবাড়ী) আসনে…
নি/র্যা/তি/ত সৌদি প্রবাসি ০১ নারীকে ফিরে এনে প্রশংসায় ভাসছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বাউরা গ্রামের ০১ শিশু কন্যার জননী সাহের বানু লিপি নামের ০১ নারী সৌদির রিয়াদে কাজ করতে গিয়ে সেখানে নির্যাতনের স্বীকার হয়েছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা তার দাপ্তরিক কাজের বাইরে ওই নারীকে দেশে ফিরে নিয়ে আসার জন্য সহযোগিতা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই মানবিকতায় উলিপুরের উল্লিখিত গ্রামটিতে খুশির বন্যা বইছে একই সাথে তিনি প্রশংসায় ভাসছেন। গ্রামবাসি দলে দলে লিপি নামের ওই নারীকে দেখতে যাচ্ছেন তাদের বাড়িতে। আজ ১৭ আগস্ট রবিবার সকালে বিষয়টির পূর্বাপর খোঁজ খবর নিতে গিয়ে জানা যায়, লিপি নামের ওই নারী ১৫ আগস্ট বাড়িতে ফিরে এসেছেন। জানা…
পার্থ সরকার মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘বাংলাদেশ-চীন ইকোনোমিক পার্টনারশীপ আন্ডার দা বেল্ট এন্ড ইনিশিয়াটিভ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ই আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। সেমিনারের সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক হাদিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই সেমিনারে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়টি অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক। বাংলাদেশ ও চীন বহুদিন ধরে সৌহার্দ্যপূর্ণ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্পদকে কীভাবে লুটপাট করেছে কিছু মানুষ তা জাতির সামনে প্রকাশ করা হবে। সেজন্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) মহাপরিচালক আহসান হাবিবকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সিআইসির মহাপরিচালক জানান, বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারিতে থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। বিস্তারিত…