Author: admin

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় দীর্ঘ দুই বছর ধরে চলা পানির তীব্র সংকটের প্রতিবাদে রোববার (১৭ আগস্ট) সকালে রাস্তায় নেমেছেন এলাকাবাসী। মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। পরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়। বিক্ষোভকারীরা জানান, এলাকার বিকল পাম্প মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় তারা বছরের পর বছর পানির অভাবে ভুগছেন। নিয়মিত পৌরসভার বিল পরিশোধ করলেও সেবা পাচ্ছেন না তারা। এ কারণে নিরুপায় হয়ে নদীর পানি ব্যবহার করতে হচ্ছে। ফলে নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। আন্দোলনের মুখপাত্র ও ৯নং ওয়ার্ডের বাসিন্দা মুরাদ হোসেন বলেন, “নিয়মিত পৌর পানির বিল পরিশোধ করলেও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা আমার মাথায় প্রস্রাব হয় নাই। স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয় নাই জিয়াউর রহমানের মাথায় প্রস্রাব করা হয় নাই। বাংলাদেশ ও স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয়েছে। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই৷ বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর রয়েছে। তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসংঘ রয়েছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না। বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না। শনিবার বিকেলে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মাকড়াই দিবস উপলক্ষে কাদেরিরা বাহিনী মুক্তিযোদ্ধার মহাসমাবেশে প্রধান…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(১৭ আগস্ট) সকাল ৭ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক(খামার) এর কার্যালয়ের সম্মুখ হতে আলাদা দুটি মিছিল নিয়ে প্রায় ৪শত শ্রমিকের মিছিলটি ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার পদক্ষিণ করে প্রধান ফটকে এসে তাদের দাবী দাওয়া তুলে ধরে সমাবেশ করে। সমাবেশ তারা জানান, ২০১৭ সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় উল্লেখ আছে শ্রমিকরা নিয়মিত ৩০…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে বিকাশ ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির (৩২) ‘র গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। ১৭ আগস্ট রবিবার সকালে বিলের পাশে ফাঁকা মাঠ হতে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহত নজরুল ইসলাম(৩২) উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত নজরুল ইসলাম নজির জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ছিলেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার রোনালসে রোড এলাকায় ‘দেশি ভোজ’ নামে পরিচিত একটি পাঁচতলা ভবন দক্ষিণ দিকে হেলে পড়েছে পাশের একটি চারতলা ভবনের ওপর। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর হোল্ডিংয়ের এই ভবনটির মালিক মো. মোস্তাফিজুর রহমান। তার বাবার নাম মো. সাহেদ হাওলাদার। অভিযোগ রয়েছে—দ্বিতল ফাউন্ডেশনের ওপর অনুমোদনহীনভাবে পাঁচতলা পর্যন্ত ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই। কয়েক বছর আগে ভবনটি হেলে পড়লেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয়েছিল। এক সময় ভবনটির নিচতলায় মাসুম নামের এক ব্যক্তি ‘দেশি ভোজ’ নামে একটি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। অদ্য ১৭ আগষ্ট ২০২৫ খ্রি: (প্রথম দিন) গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে গাইবান্ধা জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের প্রথম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি নিশাত এ্যঞ্জেলা, পুলিশ সুপার, গাইবান্ধা সার্বিক তত্ত্বাবধায়নে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাসের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্যসহ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ। প্রথম দিনের নিয়োগ কার্যক্রম শেষে, নিয়োগ বোর্ডের সভাপতি নিশাত এ্যঞ্জেলা,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ আগষ্ট রবিবার বেলা ১১ টায় শহরের শিলকলা একাডেমিতে জেলা নারী বিভাগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ শতাধিক নারী অংশ গ্রহন করেন। হেজবুত তাওহীদের নারী বিষয়ক সম্পাদক রহিমা বেগমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুবিনা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম, রংপুর বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক, উম্মে হানী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমঝোতা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। রোববার দুপুরে দলিল লেখকদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক। ৭ দফা দাবির মধ্যে রয়েছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুৎ করা যাবে না, সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৪ হাজার টাকা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখা ব্যতীত অন্য কেউ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার উত্তর ফলিয়া গ্রামে বিপুল পরিমাণ রেক্টিফায়েড স্পিরিটসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটার দিকে উত্তর ফলিয়া গ্রামের বালাসীঘাটগামী সড়কে অভিযান চালানো হয়। আটক যুবক হলেন ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলামের নেতৃত্বে এএসআই মো. মোস্তাফিজার রহমান, কনস্টেবল জুলফিকার রহমান, হাসান আলী, সোলায়মান গনি ও মাহাতাব উদ্দিন সমন্বয়ে একটি রেইডিং টিম এ অভিযান চালায়। তল্লাশিকালে দুলাল মিয়ার চালিত ব্যাটারিচালিত অটোরিকশা (লাইসেন্স নম্বর-১২৬) থেকে একটি প্লাস্টিকের ব্যাগে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ঠিকাদার রানা আহাম্মেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার শহরের আদালত পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার মো. আতাব আলীর ছেলে মো. শাহীন (৩২), সন্তোষ এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাকিল আহমেদ (২৭), ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উজ্জল হোসেন (৩৮)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা করার অভিযোগও রয়েছে গ্রেপ্তারকৃত উজ্জল হোসেনের…

Read More