- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষে এক অভিভাবক সমাভেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।। শনিবার , ১৬ অগাস্ট সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সমাবেশে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মাওলানা এ টি এম মাছুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.পেয়ার আহ্ম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন।। বাংলাদেশের শীর্ষ ওষুধ কোম্পানি বায়োফার্মার ব্যবস্হাপনা পরিচালক ডা: লকিয়ত উল্লাহ মিলন। এ সময় আগত অতিথিরা বলেন আজকের…
বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আগামীকাল সোমবার (১৮ আগস্ট) ৬৫তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন করতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে নানা আয়োজন থাকলেও তা হবে সাদামাটা পরিসরে। এ উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস স্থগিত থাকবে তবে চলমান পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের পূর্বে ও পরে ক্লাস স্বাভাবিকভাবে চলবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, কর্মসূচি শুরু হবে ১৭ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও আবাসিক হলে উপাচার্যের বাণী প্রচারের মাধ্যমে। এরপর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ এবং আনন্দ র্যালির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ‘আশঙ্কামুক্ত’ বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তিশা লিখেছেন, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।” “চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি (উপদেষ্টা) অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।” শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা সভাকক্ষে গত শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে “তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আফিয়া আখতার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার, রাজশাহী,জনাব মোঃ রেজাউল করিম- সভাপতি, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন, জনাব এস এম সালাউদ্দীন রতন, সহ-সভাপতি, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন, জনাব মোঃ মোজাফফর হোসেন বুলু, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, রাজশাহী তায়কোয়ানদো দোজাং, জনাব মুমিত হাসান ব্রাইট, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন, এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া থেকে আগত গ্র্যান্ড মাস্টার জু সাং লি, ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান, কুক্কিয়ন অনুমোদিত পুম ড্যান পরীক্ষক (১ম বিভাগ) এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ সেকেন্দার আলী, ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মাননীয় আফিয়া আখতার বলেন, আমি আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সন্তানদের খেলাধুলায় যুক্ত করছেন—এটাই তাদের জন্য সবচেয়ে বড় উপহার। তায়কোয়ানদো শুধু শারীরিক সুস্থতা নয়, এটি শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও ইতিবাচক জীবন গঠনের একটি পথ।আমি বিশ্বাস করি, আপনারা যদি পাশে থাকেন এবং সন্তানদের খেলাধুলায় উৎসাহ দেন, তাহলে তারা শুধু রাজশাহীর নয়, সমগ্র বাংলাদেশের গর্ব হয়ে উঠবে। আজকের শিশুরাই আগামী দিনের বিশ্বমানের ক্রীড়াবিদ ও সুনাগরিক। বক্তব্যে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বলেন- “তায়কোয়ানদো আজ শুধু একটি খেলা নয়, এটি আমাদের তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উজ্জীবিত করার এক অসাধারণ মাধ্যম। রাজশাহীতে আয়োজিত এই কর্মশালা খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে প্রস্তুত হতে সহায়ক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, এ আয়োজন ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।” রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জনাব মুমিত হাসান ব্রাইট বলেন- রাজশাহী শুধু শিক্ষা ও সংস্কৃতির নগরী নয়, এটি ক্রীড়ার এক সম্ভাবনাময় কেন্দ্র। তায়কোয়ানদোর মাধ্যমে আমরা রাজশাহীর খেলোয়াড়দের গড়ে তুলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে চাই।…
পার্থ সরকার মাভাবিপ্রবি প্রতিনিধি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে ভর্তির সুযোগ পান এক মেধাবী ছাত্রী। কিন্তু আর্থিক অনটনের কারণে তাকে মায়ের কানের দুল বিক্রি করে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হয়। চূড়ান্ত ভর্তি ফি জোগাড় করতে না পেরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ‘MBSTU Insiders’ গ্রুপে সহায়তার জন্য আবেদন জানান। এই আবেদন দেখে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী—মেহেদী হাসান রাকিব, সাকিব আল হাসান রাব্বি, তানবীর ইসলাম তামিম, তুষার আহমেদ এবং মো. হৃদয় হোসাইন—তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাদের মনে হয়, হয়তো আরও অনেক শিক্ষার্থী একই সমস্যায় ভুগছেন। তাই ২৬ জুন তারা ‘MBSTU…
সাতক্ষীরা প্রতিনিধি: ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহরের আয়োজনে দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট (শনিবার)আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসায় কর্মশালাটি সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয় সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন হোসেনের দারসুল কুরআনের মাধ্যমে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন এর সভাপতিত্বে ট্রেইনিং ক্যাম্পে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি দায়িত্বশীলগণের আদর্শ, দক্ষতা ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। শহর সেক্রেটারি মেহেদী হাসান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ এমদাদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, লন্ডনে সেজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটি ঠিক হয়নি। অথচ তার জনগণের কাছে সেজদা দেওয়ার কথা ছিল। এখনো সময় আছে কেবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার। দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। গতকাল শনিবার রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নেপাল, তুর্কি ও তিউনিসিয়ায় গণপরিষদ নির্বাচন হয়েছে। যারা ডিসেম্বরে নির্বাচনের কথা বলতেন, তারা এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। তারা সংস্কার ও গণপরিষদ নির্বাচন বোঝেন…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে—এমন প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সব সময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের। আপনারা ওষুধ কোম্পানির দালাল? এ দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদের?’ শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় আইন উপদেষ্টা এ কথাগুলো বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, চিকিৎসকদের বিষয়ে বেশ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই নির্বাচনে বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহম্মদপুরে তিনি এ কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যে তারিখে বলেছে, যে মাসে বলেছে সে মাসেই নির্বাচন হবে। এখানে কে কি বললো তা শোনার কোনো দরকার নেই। তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। এছাড়া, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
আগৈলঝাড়া প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ তম জন্মদিন উপলক্ষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড (উত্তর শহিপাসা)বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার (১৫ ই আগস্ট) বাদ এশা উত্তর শিহিপাসা পূর্বপাড়া দরগা শরীফ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ফরিয়ার সভাপতিত্বে উক্ত ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব ডিপি সেলিম, বরিশাল জেলা…