- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
বাকৃবি প্রতিনিধি: ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) বিভিন্ন বর্ষের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থান:২৪ এর ‘দ্রোহ গাথা’ শীর্ষক স্মারক গ্রন্থ উপহার দেওয়া হয়। শনিবার (১৬ জুলাই ) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি সম্মেলন কক্ষে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, বাকৃবি শাখা শিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা, সেক্রেটারি আব্দুল আল মঈন । এছাড়াও বাকৃবি শাখা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পলাশবাড়ী প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন সংরক্ষিত মহিলা আসনের দুই সদস্য। প্রাপ্র অভিযোগে জানাযায়,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দুস্থ অসহায় নারীদের জন্য ভি ডাব্লিউ বি প্রকল্পের আওতায় বেতাকাপা ইউনিয়নের মোট ২৯১ জন উপকারভোগীর তালিকা চেয়ে ইউপি চেয়ারম্যান বরাবরে পত্র প্রদান করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা পদ অধিকার বলে সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি হওয়ায় তাদের উপস্থিতে সভা আহবান ও তালিকা প্রস্তুত করার নির্দেশনা রয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা কোন সভা আহবান না করে…
পার্থ সরকার মাভাবিপ্রবি সংবাদদাতা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে একটি পৃথক, নিরাপদ ও পর্দাবেষ্টিত কর্ণার স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন তারই প্রেক্ষিতে পূর্ণরুপে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় স্থাপন করা হয়েছে আল-আসলামিয়া পর্দা কর্ণার। প্রথম পর্যায়ে পর্দা কর্ণারের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নারী শিক্ষার্থীরা। পর্দা কর্ণারের নামে আমাদের সাথে প্রহসন করেছে প্রশাসন, আমরা চেয়েছি নিরাপদ আশ্রয় তারা দিয়েছে বাঁশের বেড়া, এইরকম নানা অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাচেঁর গ্লাসের তৈরী বেষ্ঠনীর মাধ্যমে পরিপূর্ণরুপে স্থাপন করেছেন এই আল-আসলামিয়া পর্দা কর্ণার। গণিত বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী খাদিজা আরেফিন মীম বলেন, আলহামদুলিল্লাহ, এটি ছিল আমাদের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সারা দেশের ন্যায় হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ আগস্ট শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহার নেতৃত্বে পলাশবাড়ী কেন্দ্রীয় কালি মন্দির হতে একটি বার্ণঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে, কেন্দ্রীয় কালি মন্দিরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পুজা উদযাপন পরিষদের নেতা রাজীব চন্দ্র সাহা, শ্যামল চন্দ্র সাহা,নির্মল সাহা, বিদুষ চন্দ্র রায়,সুবীর কুমার পালসহ অন্যান্যরা।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলায় গৃহায়ন তহবিল সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সেতু কনফারেন্স রুমে গৃহায়ন তহবিল এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম। মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও গৃহায়ন তহফিলের ফান্ড ম্যানেজার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি-সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন, সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা)’র নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সোসাল এডভান্সমেন্ট থ্রু…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কক্সবাজারে ঘুরতে যাওয়ায় শীর্ষ পাঁচ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর প্রতি পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল। তারা সবাই দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর নোটিশের জবাব প্রদান করেন। শোকজের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে অটোভ্যান ছিনতাই চেষ্টার সময় ধারালো ছুরিসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৫ আগস্ট শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর টু ধাপেরহাট সড়কের হিংগারপাড়া গ্রামে শাহ আজগর আলী ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী এলাকায়। আটককৃতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছি গ্রামের আনারুলের পুত্র রফিকুল ইসলাম (২৫) এবং সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (জীবনপুর) গ্রামের আন্জু মিয়ার পুত্র শাওন মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টা ১৫ মিনিটে যাত্রীবেশে রফিকুল ও শাওন ধাপেরহাটের বকশিগঞ্জ বাজার থেকে ধাপেরহাটগামী বোয়ালীদহ গ্রামের মৃত সফে মিয়ার ছেলে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুন্নবী ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া কুঠিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুন্নবী ভোলা ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে। গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, থানার এক বিশেষ অভিযানে নুরুন্নবী ভোলাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই আখতারুজ্জামান। তার সঙ্গে এএসআই শরৎ চন্দ্র রায় ও এএসআই আলমগীর অংশ নেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্পোর্টস ডেস্ক ম্যাচের শুরু ও শেষটা হয়েছে আবেগে ভরপুর। প্রয়াত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণ করেছে ফুটবলার, দর্শক থেকে সবাই। আর মাঝের সময়টায় হয়েছে পুরোদমে রোমাঞ্চকর এক ফুটবল প্যাকেজ। যে লড়াইয়ে শেষ হাসিটা হাসল ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। এমন ম্যাচেও ঘটেছে বর্ণবাদী আচরণ, যার জবাবটা গোল করে দিয়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিও। গতকাল (শুক্রবার) দিবাগত রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শুরুটা হলো চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়ে। আর্নে স্লটের লিভারপুল দ্বিগুণ লিড নিয়েও স্বস্তি উড়ে যায় দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে। তবে পয়েন্ট খোয়ানোর শঙ্কা তারা ভালোভাবেই উড়িয়ে দিয়েছে। ২-২ গোলের সমতা ভেঙেছে আরও দুটি গোল করে। ৪-২ গোলের জয়ে লিভারপুলের পক্ষে গোল…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে—এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের পক্ষে বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়। সূত্র জানায়, রাত ১০টার পর বরিশাল–ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি থানার বিসিক, প্রতাপ, বরইতলা, ভৈরবপাশা, ষাটপাকিয়া, শ্রীরামপুর, আমিরাবাদসহ সড়কের পাশে থাকা মাইলফলকে পোস্টার লাগানো হয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, “পোস্টারগুলো কারা লাগিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অনুসন্ধান করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” একাধিক সূত্র জানায়, রাতের আঁধারেই এসব পোস্টার লাগানো হয়। ঘটনার পর ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি…