- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
মো: শোয়েব হোসেনমিউজিক, সাউন্ড, রিদম ও ফ্রিকোয়েন্সি থেরাপি গবেষক, সংগীত প্রশিক্ষক, মানবাধিকার কর্মী শোয়েব হোসেন উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার মর্মান্তিক দুর্ঘটনা শুধু তাৎক্ষণিক প্রাণহানি ও শারীরিক ক্ষতির কারণ নয়—এটি দীর্ঘমেয়াদে মানসিক আঘাত ও শারীরিক জটিলতার ঝুঁকিও সৃষ্টি করতে পারে। অনেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও স্থানীয় বাসিন্দা এখনো মানসিকভাবে আতঙ্কিত। যারা সরাসরি ঘটনাটি দেখেছেন বা সেখানে উপস্থিত ছিলেন, তাদের অনেকেই ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন, মানসিক অস্থিরতা, ক্ষুধাহীনতা ও উদ্বেগের মতো উপসর্গে ভুগছেন। গবেষণায় দেখা গেছে, প্রচলিত চিকিৎসার পাশাপাশি সহায়ক ও বিকল্প থেরাপি হিসেবে কিছু প্রাকৃতিক, বিজ্ঞানসম্মত ও কার্যকর পদ্ধতি প্রয়োগ করলে ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারেক রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের মতে জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এবং দুষ্টদের বধ করে পৃথিবীকে পাপমুক্ত করেছিলেন। আবহমানকাল ধরে এই উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। এটি সম্প্রদায়গত বিভাজন দূর করে মানুষকে…
নোয়াখালী প্রতিনিধি বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। শুক্রবার ( ১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন, যাতে তিনি ‘সেইফ এক্সিট’ নিতে পারেন। এতে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত আমরা সবাই দেশদ্রোহী হয়ে থাকব।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী আজ শনিবার। হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বিগত বছরগুলোর মতো দেশের হিন্দু সম্প্রদায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করবে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। অবশ্য উৎসবের অন্যতম অনুষঙ্গ হবে মিছিল বা শোভাযাত্রা। ঢাকায় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হওয়া মিছিলই জন্মাষ্টমীর মিছিল বা জন্মাষ্টমীর শোভাযাত্রা নামে পরিচিত। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে…
নওগাঁ প্রতিনিধি : উত্তর জনপদের নদী খাল বিল কৃষি উপযোগী জেলা নওগাঁ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নওগাঁর সব নদ-নদীর পানি। এরই মধ্যে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে জেলার আত্রাই নদীর পানি। এতে নদীর দুই তীরে অবস্থিত বেঁড়িবাধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ২৫ থেকে ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে বৃদ্ধি অব্যাহত রয়েছে ছোট যমুনা নদীর পানি, তবে এখনো যমুনা নদীর পানিসমতল বিপৎসীমার নিচে রয়েছে । আর আত্রাই নদীর দুটি স্পটে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে পানি। এদিকে জেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে, ডুবে গেছে গ্রামের মাঠ-ঘাট। নওগাঁর একাধিক উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ প্লাবিত হয়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান প্রধান উপদেষ্টা। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে বার্নামাকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘না, আমি এমন লোক নই। আমার এমন কোনো সুযোগ নেই।’ প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। তিনি বলেন, ‘গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি।’ ড. ইউনূস বলেন, তার…
ছবি সংগ্রহীত ইসলাম ডেস্ক মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহর প্রতি ইমান আনার পর মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যপালনীয় ইবাদত হচ্ছে এই নামাজ। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল নামাজ। আজ ২০২৫ সালের ১৬ আগস্ট, শনিবার এই দিনে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার মুসলমানদের জন্য নামাজের সময়সূচি নির্ধারিত হয়েছে। ফজর: ৪:১৪ মিনিট জোহর: ১২:০৩ মিনিট আসর: ৪:৩৮ মিনিট মাগরিব: ৬:৩৫ মিনিট ইশা: ৭:৫১ মিনিট সূর্যোদয়: ৫:১৫ মিনিট সূর্যাস্ত: ৬:৫১ মিনিট বিভাগীয় শহরগুলোর জন্য সময়ের পার্থক্য সময় বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: -০৫ মিনিট সিলেট: -০৬ মিনিট…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া-দেওপাড়া প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়কের কার্পেটিং স্থানীয়রা তুলে বাড়িতে নিয়ে যাচ্ছে লুটপাটের ভাইরালকৃত এমন ভিডিওর ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মূলত রাস্তার রক্ষণাবেক্ষণ এবং বর্ধিতকরণের কাজ চলছিল এজন্য রাস্তার পাশ থেকে কার্পেটিং উঠিয়ে রাখা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইলের উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানসহ সংশ্লিষ্টরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি দুর্গা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. রাকিব বলেন, সড়কের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তাই কার্পেট তুলে পাশে রাখা হয়েছিল। এলাকাবাসী না বুঝে তা নিয়ে গেছে। ঘাটাইলের টাঙ্গাইল উপজেলার নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাভাবিপ্রবি শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদ ও নিবার্চনের মাধ্যমে ঠিক করা হয়েছে। ১৪ই আগস্ট (বৃহস্প্রতিবার)বিশ্ববিদ্যালয়ের দরবার হলে অনুষ্ঠিত এ সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো: রাসেল এবং বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা যায়,কাউন্সিলে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মধুপুরে সাংবাদিক সম্মেলন করে টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এ্যাডভোকেট জোবাইর-আল-মাহমুদ রিজভী। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এখন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আইন পেশায় রয়েছে। এ্যাডভোকেট জোবাইর-আল-মাহমুদ রিজভী ১৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরের ময়মনসিংহ মহাসড়কে পাশে নিজের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এতে তার পিতা টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ সভাপতিত্ব করে। সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন, বিগত আওয়ামী লীগের দুঃশাসনের অনেক মামলার আসামী…