Author: admin

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পর্যায়ের সরকারি প্রোগ্রামগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়মিত উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকা দলটির বিরোধী মত দমন, সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতনের ইতিহাস থাকা সত্ত্বেও, তারা সরকারি মঞ্চের মাধ্যমে পুনরায় দৃশ্যমান হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা ও সাবেক সভাপতি সাইদুর রহমানকে বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়। স্থানীয়দের প্রশ্ন—যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন জনগণের স্বার্থ উপেক্ষা করেছে, তারা কীভাবে সরকারি অনুষ্ঠানে বিশেষ স্থান পেতে পারে? এ ঘটনার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের ভূমিকা নিয়েও সমালোচনা চলছে। অভিযোগ, তিনি সরকারি…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদ ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনকে বোরো ধান সংগ্রহের বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করলেন বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। ১৩ আগস্ট বিভাগীয় মাসিক সমন্বয় সভায় এ সম্মাননা স্মারক তুলে দেন বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা যায় ২০২৫ সালের বোরো ধান সংগ্রহে এ কর্মকর্তা সরকারের চাহিদা মত ধান সংগ্রহ করে কৃষকদের মাঝে সময় মত বিল পরিশোধসহ সংগ্রহকৃত ধান মিলে পাঠাতে সক্ষম হয়েছেন।

Read More

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। ফাইল ছবি ভোরের বাংলা নিউজ ডেস্ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম- এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। তার কথাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, যারা নির্বাচন করবে, তারা কেন উপদেষ্টা হলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন। রাশেদ খান লেখেন, আমার আসলে বোধগম্য হচ্ছে না! বলা…

Read More

বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪আগষ্ট) বিকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিরিকপুর স্কুল মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুর নবী আবু হায়াত খান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর ইউনিয়ন…

Read More

কুমিল্লা প্রতিনিধি হযরত ওমর (রা.)-এর পর যদি কোনো মুসলিম সৎ ও যোগ্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে থাকেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে লাকসাম পৌরসভার অডিটরিয়ামে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বুলু বলেন, বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিরোধী মতকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। বিএনপি গণতন্ত্রের কথা বলে এবং গণতন্ত্রের চর্চা করে। দীর্ঘ সময় আমরা রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশের মধ্যে ভীতি রাজত্ব কায়েম করেছিল শাসকগোষ্ঠী।…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।”দুর্নীতি বিরোধী শপথে প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই”— দৃপ্ত এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তুমুল যুক্তি-তর্কে জমে ওঠে বিতর্কের মঞ্চ, যেখানে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে গাঢ় হয়ে ওঠে প্রতিযোগিতার আবহ। শেষ পর্যন্ত শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট পরে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ জন এসি (সহকারী কমিশনার) ও ডিসিকে (উপ-কমিশনার) বদলি করা হয়েছে। মঙ্গলবার এ বদলি আদেশ জারি হলেও বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে উপ-কমিশনারদের। একইভাবে ২১ আগস্টের মধ্যে সহকারী কমিশনারদের কর্মস্থল ত্যাগ করতে বলা হয়। নয়তো স্বয়ংক্রিয়ভাবেই তাদের নিজ নিজ কর্মস্থলে অবমুক্ত ধরা হবে বলে আদেশে বলা হয়। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের নামে কাস্টম হাউজকে অচল করে দেওয়া, সরকারকে জিম্মি করা এবং আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেওয়ার পরিপ্রেক্ষিতে একযোগে সব কর্মকর্তাকে বদলির মতো এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ইতিপূর্বে একটি হাউজ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ‎ ‎বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মহানগর প্রেসক্লাব ঢাকার সকল সদস্যদের নিয়ে সাংবাদিক তুহিন তৈরি হত্যার বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎এসময় মহানগর প্রেসক্লাব ঢাকার সভাপতি ও চ্যানেল এস এর সিটি রিপোর্টার আর কে রেজার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর প্রেসক্লাব ঢাকার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাবুল,মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মেজবাহ,গুলশান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সাগর চৌধুরী,সিনিয়র সাংবাদিক হাসিবসহ অন্যান্য সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে পুলিশের কাছে সোপর্দ করা বিস্ফোরক মামলার আসামী আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোর রাতে মুচলেকা রেখে উজিরপুর মডেল থানা পুলিশ তাকে ছেড়ে দেয়। ওই আসামী হলেন শহিদুল ইসলাম (৫৫)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। উজিরপুর মডেল থানায় বিএনপি নেতার করা বিস্ফোরক মামলার ৫৩ নম্বর আসামী শহিদুল ইসলাম। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পলাতক থাকা শহিদুল ইসলামকে বুধবার সন্ধ্যায় উজিরপুর মডেল থানার পাশে একটি দোকানে দেখতে পায় ছাত্র-জনতা। তখন তারা শহিদুলকে আটকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলে মধুপুরে জনগণকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং দলীয় প্রচারণার অংশ হিসেবে মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপির থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মধুপুর উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের সন্তান দানবীর লে: কর্ণেল আসাদুল ইসলাম আজাদ এ সময় বিভিন্ন বাজারে রাস্তার মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। বুধবার (১৩ আগস্ট) ) বিকালে ৩০০ মোটরসাইকেলে নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মধুপুর ও ধনবাড়ি বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করা হয়। মোটরসাইকেল শোডাইনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক মধুপুর উপজেলা বিএনপি আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ…

Read More