Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)এর প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলের প্রতি ক্ষোভ ঝারলেন জেলা কমিটির সদস্য ইসরাত জাহান রুমি। কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও উড়ে বেড়াচ্ছে। তাতে শুনা যায় উর্মি রাসেল কে নিয়ে তার বিভিন্ন ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। সেই অডিওর কথা শুনে বুঝা যায় জেলা এনসিপির হুয়াটসআপ গ্রুপে এই নেত্রী জেলার প্রধান সমন্বয়কারীর বিষয়ে অন্য সবাইকে জানাচ্ছে। ইসরাত জাহান রুমি অডিও বার্তায় বলেন,রাসেল সাহেব আপনি বলছেন যে শূন্য থেকে হাজার হাজার নেতাকর্মীর কথা কিন্তু আপনি শূন্য থেকে হাজার হাজার নেতাকর্মী একাই বানাইছেন আর কেউ বানাই নাই? আর হাজার হাজার বলতাছেন অন্য জেলার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গাছের সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পরিবেশের নানা উপাদানের মধ্যে বৃক্ষ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গাছ না বাঁচলে মানুষও টিকবে না— তাই নিজেদের স্বার্থেই গাছ রক্ষা করা জরুরি। বিশেষ করে সৌন্দর্যবর্ধক বৃক্ষ মানুষের দৃষ্টি ও মন দুটোই আকর্ষণ করে। যে প্রতিষ্ঠানে গাছের সংখ্যা বেশি, সেখানকার মানুষের মানসিক প্রশান্তি অন্য স্থানের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি থাকে। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় যে কর্মসূচি শুরু হয়েছে, এটি শুধু ঢাকা বিভাগেই নয়, সারাদেশেই চালু হওয়া উচিত।” বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে জেলার মাধ্যমিক, উচ্চ…

Read More

চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান বিদ্যালয়ের ৯ম৷ ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।। বৃহস্পতিবর, ১৪ অগাস্ট সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মো : ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবির বকুল। প্রধান বক্তার বক্তব্য এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক অগ্রগতি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিস্তারিত আলোচনাসহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে সুসমন্বিত সম্পর্ক গড়ে তুলার আহ্বান জানান। তিনি আরও বলেন শিক্ষক ও অভিভাবের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আটিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন- গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনা করেন মানবাধিকার সংগঠন অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাবিøউডিপির নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহবায়ক গোলাম রব্বানী মুসা, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, জিআরডিএফর নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, পল্লী…

Read More

রানা ইস্কান্দার রহমান। ‎ ‎ গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১ হাজার ৫৫৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ১৫৫ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৩৫ হাজার টাকা। ‎ ‎প্রথম অভিযানটি চালানো হয় বুধবার (১৪ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পূর্ব পাশে। ঢাকা থেকে চিলাহাটিগামী নাবিল ক্লাসিক বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৫) থামিয়ে তল্লাশি চালিয়ে E-4 সিটের যাত্রী রংপুরের হারাগাছ পৌরসভার সারাই নিউ কাজিপাড়ার মোঃ মাইদুল ইসলাম (৩২)-এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা (ওজন ৫ গ্রাম, মূল্য ১৫…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা হলরুমে এ লটারির আয়োজন করা হয়। লটারিতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দীন, থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার, সেনাবাহিনীর প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নের জন্য মোট ১৬৩টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৯৭টি আবেদন বাতিল এবং ৬৬টি আবেদন চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ হয়।…

Read More

পার্থ সরকার মাভাবিপ্রবি সংবাদদাতা: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাভাবিপ্রবি শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ই আগস্ট (বৃহস্প্রতিবার)বিশ্ববিদ্যালয়ের দরবার হলে অনুষ্ঠিত এ সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো: রাসেল এবং বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ উপস্থিত ছিলেন। কাউন্সিলে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এত ছাত্রদলের ফর্ম পূরণ করা ৭৩ জন শিক্ষার্থী ভোটার তালিকাভুক্ত হন। ৯০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের…

Read More

ছবি সংগ্রহীত বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে গঠিত কমিটি শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মতামত প্রদানের জন্য ভেটেরিনারি অনুষদের লেভেল ১ থেকে লেভেল ৫ এবং পশুপালন অনুষদের লেভেল ১ (প্রথম বর্ষ) থেকে লেভেল ৪ (চতুর্থ বর্ষ) শিক্ষার্থীরা নিজেদের ইআরপি প্রোফাইলে লগ ইন করে ভোট দিতে পারবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডিগ্রির আন্দোলন নিষ্পত্তি কমিটির সদস্য সচিব ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। মতামত গ্রহণের সময়সীমার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ১৪ আগস্ট রাত…

Read More

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান সেলিম। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিঘি এলাকার আমিনুর রহমান সেলিমের নিজ বাসভবন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সেলিমকে গ্রেপ্তার…

Read More

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান দিবসের সামরিক কুচকাওয়াজে শাহীন-৩ সারফেস-টু-সার্ফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে আছেন দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। ছবিটি ২০১৯ সালের ২৩ মার্চ তোলা আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের সামরিক সক্ষমতা আরও বাড়াতে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে…

Read More