Author: admin

বাসাইল প্রতিনিধি  :টাঙ্গাইলের বাসাইলে এক শিশু শিক্ষার্থী (৭) কে শ্লীলতাহানীর অভিযোগে শাহাদত হোসেন নামের এক শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে একটি পক্ষ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ওই শিক্ষককে উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করা হয়। অভিযুক্ত শাহাদত হোসেন (৪৫) ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বিদ্যালয়টির পার্শ্ববর্তী বাড়ির হাসেন সরকারের ছেলে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক শাহাদত হোসেন ওই শিশু শিক্ষার্থীর শরীরে অশ্লীলভাবে হাত দেন। পরে বিদ্যালয়ের শিক্ষকদের না জানালেও ছুটির পর…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট বুধবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী ভূমি জাকিয়া সরওয়ার লিমার সভাপতিত্বে কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার লতিফুর রহমান, এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্পসারন হামিদুর রসুল নয়ন, থানার সেকেন্ড অফিসার সানাউল্লাহ চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য আনিছুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, শ্রীপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম,বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন,সহ কৃষি উদ্ভবিদ নাজুম হাসানসহ সার ডিলার, সার ব্যবসায়ী ও …

Read More

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বায়তুল ওয়াজেদ জামে মসজিদের সভাপতি আবদুর রব হাওলাদার ওরফে জজ সাহেব মসজিদের দশ-বারোটি গাছ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন এবং জমির হিসাব না দেওয়ার অভিযোগ মুসুল্লিদের। ‎ ‎বুধবার(১৩ আগষ্ট) সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, পাঁচ মাস আগে হুজুরের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা চলাকালে তারা বদরপুর থেকে একজন ইমাম ঠিক করেন। কিন্তু সভাপতি মোবাইলে বশির হুজুরের মাধ্যমে মসজিদে সেই ইমাম দেয়ার অনুমতি দেননি। ফলে স্থায়ী ইমামের অভাবে ওয়াক্তের নামাজও নিয়মিতভাবে আদায় হচ্ছে না। ‎মুসুল্লিরা নতুন কমিটি গঠন, স্থায়ী ইমাম নিয়োগ, মসজিদ সংস্কার এবং গাছ ও জমির সঠিক হিসাব প্রদানের দাবি জানিয়েছেন। ‎…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গণিত বিভাগের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেল ৩.১৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গণিত বিভাগের ৩১২ নাম্বার রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও বিজ্ঞান অনুষদের ডিন ড. দীপংকর কুমার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গণিত বিভাগের সকল শিক্ষক, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হোসেন উদ্দীন শেখর ও…

Read More

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা), প্রতিনিধি দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে এবং খেলোয়ারদের অনুপ্রাণিত করতে বুধবার (১৩ আগস্ট) বিকেলে বামুনসুর কামাল’স ওয়েসিস রিসোর্টে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ফুটবলারদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। তিনি বলেন, “কেরানীগঞ্জের এই সাফল্য শুধু ক্রীড়াঙ্গনে নয়, আমাদের তরুণ সমাজের মনোবল ও স্বপ্নেরও বড় প্রেরণা।আগামীতে তারা যেন আরও বড় পরিসরে ভালো করে তাদের অনুপ্রেরণা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি। অন্যায় দেখলে প্রতিবাদ করবই। দেশের মানুষের মুখে হাসি নাই। দেশের মানুষ আতঙ্কের মাঝে বসবাস করছে। এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না। নির্বাচন যত পিছিয়ে যাবে, ততই তাদের লাভ। জনগণের কথা তাদের বিবেচনায় নেই। বুধবার (১৩ আগস্ট) বিকালে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা জেলা শাখার মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না। এজন্যই…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আনারসের রাজধানী খ্যাত মধুপুরে উৎপাদিত আনারসে ক্ষতিকর রাসায়নিক দ্রবণ ব্যবহারকারিদের খুনি হিসেবে আখ্যা দিয়েছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বালাই নাশকের অপব্যবহার বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে কৃষি বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বালাই নাশকের সুষ্ঠু ব্যবহার ও বাজারজাত করণ উপলক্ষে কীটনাশক কোম্পানি প্রতিনিধি, কীটনাশকের ডিলার, পাইকারী ও খুচরা ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভয় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইরের উপপরিচালক আশেক পারভেজ। মূল বক্তব্য উপস্থাপন করেন মধুপুর উপজেলা কৃষি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ও দিঘুলিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার চার নম্বর ওয়ার্ড দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও দিঘুলিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের যুগ সিনিয়র…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলার বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের কালিবাড়ি ফুলের দোকানের উপরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটকরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী (৫০), কালিবাড়ি এলাকার বিধুণ ভুষনের ছেলে রক্ষিত বিশ্বজিৎ (৫৫), সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু (৫৫), দিঘুলিয়ার জসিম উদ্দিন (৫৭), বাঘিলের গোলাম মাওলা (৪৮), থানাপাড়ার শাহিন আহমেদ (৫০), আবু জাফর খান (৪৪), বিশ্বাস বেতকার মো. আব্দুর রশিদ (৫৫), আকুর টাকুর পাড়ার মঈন খান (৬০), করটিয়ার ইসমাইলের ছেলে মোস্তফা কামাল…

Read More

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বুধবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনে কালোটাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার। তবে এটার বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির ওপর। ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, কালোটাকার উৎস বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লজিস্টিকের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে…

Read More