- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
পটুয়াখালী জেলা প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত পটুয়াখালী জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি গঠিত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া মৃধা, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খান। এ নতুন কমিটির সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা ফোরকান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম কোকে, বীর মুক্তিযোদ্ধা…
নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু ও সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন নির্বাচিত হয়েছেন। সোমবার রাত ১ টায় ফলাফল ঘোষণা করেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এর আগে বিকেল সাড়ে ৫ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। এরপর ভোট গণনা হয় রাত সাড়ে ১২ টা পর্যন্ত। নির্বাচনি দায়িত্ব পালন করেন- নওগাঁ জেলা বিএনপির নির্বাচন প্রধান সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এস.এম রেজাউল ইসলাম রেজু। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক এ তিনটি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও বায়ুদূষণসহ নানা কারণে দেশের তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। তরুণ প্রজন্মকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে আজ ১২ই আগস্ট অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত “উচ্চ রক্তচাপ ঝুঁকি ও বাংলাদেশের যুব সমাজ” শীর্ষক এক ওয়েবিনারে এ মতামত তুলে ধরেন বক্তারা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় এই অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ, কাশফুল ফাউন্ডেশন এবং গিভ…
এস এম সিয়াম, জবি প্রতিনিধি বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে একীভূত করার ‘অযৌক্তিক’ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে বিভাগীয় ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় । এসময় শিক্ষার্থীরা “পিএসসির অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না”, “চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এমন বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, “বাংলা সাহিত্যের আলাদা সত্তা আছে। ভাষাবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)। বুধবার (১৩ আগস্ট) সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের ওই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। এর আগে, এদিন সকালে ড. ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান। এ সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে। অনুষ্ঠানে মালয়েশিয়ার…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার(১২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা হলরুমে আলোচনা সভা, যুব ঋনের চেক ও প্রশিক্ষনের সনদ বিতরণ ও যুব র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকলিমা বেগমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন,বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী,উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়ইনুল হোসেন,বাসাইল বিআরডিবির…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ; ১২ আগস্ট, ২০২৫ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায়এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রেলিটি ইপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা সফিকুর রহমান সভাপতিত্বে চৌদ্দগ্রাম উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার এমকেএম মীর হোসেনের সঞ্চালনায় প্রধান, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী ভূমি জাকিয়া সরওয়ার লিমা,,,চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের আহমেদ,, জামায়াতে ইসলামী সেক্রেটারী বেলাল হোসাইন,, বৈষম্য বিরোধী আনন্দলের যুব…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিরাডাঙ্গা গ্রামে সাপের ছোবলে রিমি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুর খাবার দিতে যান রিমি বেগম। এ সময় অজান্তে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কাটার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত রিমি মহিমাগঞ্জ কুমিরাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী—দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তাঁর বাবার নাম আব্দুল বারেক (৬৫), শ্বশুরের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটে এসকেএস ফাউন্ডেশন প্রফেসর কলোনি শাখা থেকে শুরু হওয়া র্যালিটি গাইবান্ধা সরকারি কলেজ ও জেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় প্রফেসর কলোনি শাখায় এসে শেষ হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রকল্পের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক যুবক-যুবতী…
আহত দোকানি আমানুজ্জামান। ছবি সংগ্রহীত কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে গেলে দোকানি তা দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ সময় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা…