- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
মঙ্গলবার বিকেলে যুব সমাবেশে কথা বলেন তারেক রহমান। ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জনরায় পেলে বিএনপি মিলে-মিশে দেশ পরিচালনা করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে যুব সমাবেশে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে- ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব নারী-পুরুষ-ছাত্র-তরুণ-যুবসমাজসহ সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান… আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ দিন। তিনি বলেন, আমি আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সবার সহযোগিতা কামনা করছি, যারা আমার নেতাকর্মীরা আছেন,…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা এক মাদ্রাসার সহ সুপার, শিশুসহ ৩জন নিহত হয়েছেন। ১২ আগস্ট মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৪৫মিনিটের সময় গোবিন্দগঞ্জ পৌর শহরের গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের খলসি মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুঘর্টনা ঘটেছে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, আজ দুপুরে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের পৌর শহরের খসলি মৌসুমী তেলের পাম্পের সামনে গোবিন্দগঞ্জ গামী একটি ইজিবাইক একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়লে যাত্রী সহ ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়,এতে ঘটনাস্থলেই ইসলামপুর দাখিল মাদ্রাসার সহ সুপার ও সামপারা ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ, রাজাহার ইউনিয়নের কুকরাইল, চাপড়া পাড়া…
বিশ্বজিৎ চন্দ্র সরকার বিশ্বজিৎ চন্দ্র সরকার দেশে সাংবাদিক নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে। হামলা, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানি এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকদের অভিযোগ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী মহল মিলিতভাবে নানা কৌশলে সাংবাদিকদের হয়রানি করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। পাশাপাশি, বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যে উঠে এসেছে—চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনকালে ২৭৪টি হামলার ঘটনায় ১২৬ জন সাংবাদিক আহত হয়েছেন এবং অন্তত ৯ জন খুন হয়েছেন। *বিচারহীনতার সংস্কৃতি* বিশ্লেষকরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনিক দুর্বলতা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে ড. ইউনূস একথা জানান। ড. ইউনূস বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এখানে সম্ভাবনা অপার। বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল এবং ব্যবসাবান্ধব। রোহিঙ্গা সংকট নিয়েও এই ব্রিফিংয়ে কথা বলেন ড. ইউনূস। তিনি…
ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক বলিউডে অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে। একাধিকবার তাদের বিচ্ছেদের খবর চাউর হলেও, পরে সবই মিলিয়ে গেছে হাওয়া হয়ে। সম্প্রতি আবারও গুঞ্জন তীব্র হয় যে তারা সম্পর্কের ইতি টানতে চলেছেন। তবে এ নিয়ে দুই তারকা দম্পতি নিজেরা কিছু জানান না সবটাই গুঞ্জন। রোববার (১০ আগস্ট) ভোরে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়া এক ভিডিও যেন সব জল্পনায় পানি ঢেলে দিল। পারিবারিক ছুটি কাটিয়ে মেয়েকে নিয়ে দেশে ফেরেন এই তারকা দম্পতি। খবর হিন্দুস্তান টাইমসের। ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে মা-মেয়ে এবং ব্রাউন জ্যাকেটে অভিষেক তিনজনই হাসিমুখে বিমানবন্দর থেকে বের…
পার্থ সরকার মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী আয়োজন। পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ বছর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে উপহার দেওয়া হয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আনোয়ারুল আজীম আখন্দ, বিশেষ অতিথি হিসাবে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো.নাজমুস সাদেকীন, সভাপতি হিসাবে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা। উপাচার্য বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে…
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে ন্যাপকিন (ভেন্ডিং) মেশিন স্থাপন
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে আধুনিক সেনিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। শাক্তা ইউনিয়ন পরিষদের অর্থায়নে স্থাপিত এই মেশিনের উদ্বোধন করা হয় গতকাল মঙ্গলবার দুপুরে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেশিনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক রিনাত ফৌজিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক তাইবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অভিভাবক সদস্য মোস্তফা মহসিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। উদ্বোধনী বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, ‘কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় এটি যুগান্তকারী উদ্যোগ। এই মেশিনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে ও স্বল্পমূল্যে ন্যাপকিন পাবে,…
রাজশাহী প্রতিনিধি দীর্ঘ ১৭ বছর পর রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির গুরুত্বপূর্ণ সম্মেলনের মঞ্চে গান পরিবেশন করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। আওয়ামী লীগের প্রচারণামূলক মঞ্চে গান গাওয়ার দীর্ঘ ইতিহাস থাকা এই শিল্পীকে বিএনপির রাজনৈতিক মঞ্চে দেখা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে গৌরব গান পরিবেশন করেন। স্থানীয় সূত্র জানায়, গৌরবের স্ত্রী সেতু পলকের ফুফাতো বোন। প্রতিমন্ত্রী থাকাকালে পলক তাকে সরকারি মোবাইল ফাইন্যান্স সেবা ‘নগদ’-এ চাকরি দেন। গৌরবের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, পলকের সঙ্গে অসংখ্য…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাদের জীবন কেবল নিজেদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য উৎসর্গিত। তারা নীরবে মানুষের জন্য কাজ করে যান, আলো ছড়ান চারপাশে। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা টপকে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। তেমনই একজন হলেন লে. কর্ণেল মোঃ আসাদুল ইসলাম (আজাদ), পিএসসি (অবঃ) যিনি সেনাবাহিনীতে দেশ রক্ষার দায়িত্ব পালন শেষে অবসরে এসেও থেমে থাকেননি। বরং তিনি হয়ে উঠেছেন অসহায় মানুষের আশার বাতিঘর, তরুণদের অনুপ্রেরণার উৎস, এবং মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৭১ সালের ১ নভেম্বর, টাংগাইল…
বাকৃবি প্রতিনিধি: প্রাণিসম্পদ খাতের বৃহত্তর স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ) দাবিতে একজোট হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। সোমবার (১১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কম্বাইন্ড ডিগ্রির রোডম্যাপ ঘোষণা না করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ও ফার্ম সমূহে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়ার আল্টিমেটাম প্রদান করেছে উভয় অনুষদের শিক্ষার্থীদের। এর আগে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, “গত এক সপ্তাহ ধরে আমরা ডিন স্যারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন, তবে কোনো কার্যকর সমাধান পায়নি।” “তাই আমরা ঘোষণা করছি আগামী ২৪…