- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু করে গত সাত মাসে ‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে ১১১ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে গত ৯ আগস্ট রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যান চোর সন্দেহে পিটিয়ে দুইজনকে হত্যার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সংস্থাটি। আসক মনে করে, ‘আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা আইনের শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এ ঘটনায় গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার…
বিনোদন ডেস্ক বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত এক হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। সোমবার ( ১১ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে এ জামিন পেয়েছেন তিনি। এর আগে চলতি বছরের গত ৯ এপ্রিল রাজধানী ঢাকার উত্তরা এলাকার টঙ্গী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে গ্রেফতারের আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) আন্দোলনে অংশ নেন। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিল নিয়ে উত্তরা পূর্ব থানাধনী আজমপুর এলাকায় পৌঁছলে আসামিদের ছোড়া…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এ স্লোগানকে ধারণ করে গাইবান্ধায় এক সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ আয়োজনে আয়োজনটির সূচনা হয় সাদা কবুতর উড়িয়ে। পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুফতি মাওলানা মোঃ জোবায়ের আহম্মেদ, ইমাম কালেক্টরেট মসজিদ। গীতা পাঠ করেন দ্বীপ মুন্সী, সহকারী পুরোহিত, শ্রীশ্রী কালীবাড়ি মন্দির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খোরশেদ আলম, এবং সামাজিক বন…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ‘জিরো রিটার্ন’ জমাদানকারী করদাতার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এমনটি করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য দিলে বর্তমান আয়কর আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে, আয়কর আইন অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই বলেও উল্লেখ করা হয়েছে। আয়কর আইন অনুসারে, একজন করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে বলে জানানো হয়েছে। প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন। সেখানে সারা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।
পীরগঞ্জ প্রতিনিধি ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা আনসার ও ভিডিপির উদ্যগে বৃক্ষ রোপন অভিযান-২০২৫ এর কর্মসূচী পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় পীর গঞ্জ উপজেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা কার্যালয়ের সামনে বিভিন্ন ফলজ, ঔষধী ও বনজ চাড়াগাছ রোপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপনের আলোচনা অনুষ্ঠিত হয়ে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে উপকারভোগী উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রেখে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসান আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শাহানারা বেগম । আনসার,উপজেলা ভিডিপি প্রশিক্ষক মোঃ শফি মাহমুদ সৈকত প্রশিক্ষিকা রেখা…
এ এ এইচ সিয়াম, প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ও চড়ুইভাতির আয়োজন সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। রবিবার (১০ আগস্ট) সংগঠনের উপদেষ্টা, সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাহাবির হোসেন সাব্বির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রোমা। কমিটিতে জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন (পঞ্চগড়) আব্দুল্লাহ আল মারুফ, (ঠাকুরগাঁও) রয়েল…
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি সজীব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা…
ঝালকাঠি প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশার প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, “দুইশো মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালানো ধরনের মনোনয়ন দৌড়ে আমি বিশ্বাসী নই। এমন সংস্কৃতির জন্য বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে দেশে আসিনি। দল চাইলে নির্বাচনে প্রস্তুত আছি।” রবিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঝালকাঠির উন্নয়ন নিয়ে সাংবাদিক ও পেশাজীবীদের নানা প্রস্তাব-অভিযোগের জবাবে ড. হায়দার বলেন, “বিশ্বের যেকোনো দেশে থাকতে পারতাম, কিন্তু দেশের জন্য কিছু করার বাসনা থেকেই দেশে ফিরেছি। জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় সকল সাংবাদিকদের উপস্থিতিতে গাজীপুরেসাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১০ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটেরসামনে ঘাটাইল প্রেস ক্লাব , জাতীয় সাংবাদিক সংস্থা, ঘাটাইল রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব ঘাটাইলের সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যেগাজীপুরে দৈনিক প্রতিনিদের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার তীব্র নিন্দা, হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনাল আইনের আওতায় এনে বিচার করে ফাঁসির দাবি একই সাথে সকল সাংবাদিকদেরনির্যাতনকারীদের বিচার দাবী করে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তয়নের জন্য বর্তমান সরকারকে ব্যবস্থা গ্রহণ করারও দাবী জানান । এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র…
ভোরের বাংলা নিউজ ডেস্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে, তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটর করছি। তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর…