- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
Author: admin
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি সজীব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা…
ঝালকাঠি প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশার প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, “দুইশো মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালানো ধরনের মনোনয়ন দৌড়ে আমি বিশ্বাসী নই। এমন সংস্কৃতির জন্য বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে দেশে আসিনি। দল চাইলে নির্বাচনে প্রস্তুত আছি।” রবিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঝালকাঠির উন্নয়ন নিয়ে সাংবাদিক ও পেশাজীবীদের নানা প্রস্তাব-অভিযোগের জবাবে ড. হায়দার বলেন, “বিশ্বের যেকোনো দেশে থাকতে পারতাম, কিন্তু দেশের জন্য কিছু করার বাসনা থেকেই দেশে ফিরেছি। জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় সকল সাংবাদিকদের উপস্থিতিতে গাজীপুরেসাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১০ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটেরসামনে ঘাটাইল প্রেস ক্লাব , জাতীয় সাংবাদিক সংস্থা, ঘাটাইল রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব ঘাটাইলের সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যেগাজীপুরে দৈনিক প্রতিনিদের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার তীব্র নিন্দা, হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনাল আইনের আওতায় এনে বিচার করে ফাঁসির দাবি একই সাথে সকল সাংবাদিকদেরনির্যাতনকারীদের বিচার দাবী করে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তয়নের জন্য বর্তমান সরকারকে ব্যবস্থা গ্রহণ করারও দাবী জানান । এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র…
ভোরের বাংলা নিউজ ডেস্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে, তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটর করছি। তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন(৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রেগেডিয়ার জেনারেল এম এম জাহিদুর রহমান এসজিপি, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন শেষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। রবিবার দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রংপুরের সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুৃম উপস্থিত ছিলেন। রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে। এছাড়াও মানবসেবামূলক…
নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৫ বছর পর আগামী সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ জেলা বিএনপির সম্মেলন। দীর্ঘদিন পর হতে যাওয়া এই সম্মেলনে নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে তৃণমূল থেকে শুরু করে শহরের রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। এতদিন নানা সীমাবদ্ধতায় সম্মেলন করতে না পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে বেশ ঘটা করে সম্মেলনের আয়োজন করেছে দলটি। ১৫ বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নতুন নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। এই সম্মেলন ঘিরে ১৫ বছর হামলা, মামলা, নির্যাতন ও কারাবরনে জর্জরিত নেতাকর্মীরা ফিরে পেয়েছেন প্রাণচাঞ্চল্য। কর্মীরাও মুখে আছেন নতুন…
ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সোমবার (১১ আগস্ট) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর বিবিসির। তিনি জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্র ত্যাগ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছে। আলবানিজের ভাষ্যে, দুই রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার সর্বোত্তম পথ। ইসরায়েল এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত’ করার শামিল। যুক্তরাষ্ট্রও ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। আলবানিজ জানান, সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪৭ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের…
বাসাইল প্রতিনিধি ২৪-এর গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিলটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। মিছিল শেষে তারা বাসাইল জিরো পয়েন্ট সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন প্রমুখ। এসময় বাসাইল পৌর জামায়াতে ইসলামীর আমির ফরিদ হোসাইন ও সেক্রেটারী আরিফুজ্জামান স্বপনসহ উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আমিনুল ইসলাম খান।
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের থানা রোডের বাসিন্দা ব্যবসায়ী আজাদ হোসেন পান্নার বহুতল ভবন ‘বিসমিল্লাহ হাউস’-এ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১০ আগষ্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— সদর উপজেলার কিস্তাকাঠি গ্রামের মৃত তৈয়ব আলী খানের ছেলে মো. হাকিম (৩২), একই গ্রামের মৃত আনসার আলী হাওলাদারের ছেলে মো. হুমায়ুন হাওলাদার (৪০), পৌর শহরের বাকলাই সড়কের খালেক মোল্লার ছেলে মো. মনির হোসেন (৪৫)…
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য কোনো বিভাগকে অন্তর্ভুক্তির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা। রোববার (১০ আগস্ট) দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত সংক্ষিপ্ত মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে স্বতন্ত্রভাবে ক্যাডার বহাল রাখার দাবি জানানো হয়। সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুমন আলীর সঞ্চালনায় শিক্ষার্থীরা তাঁদের বক্তব্য রাখেন। বক্তব্যে একই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমরা কয়েকটি জায়গা থেকে পিএসসির এই…