- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার ১৩নং মোল্লারচর ইউনিয়নবাসীর উদ্যোগে দুই দিনব্যাপী গত (৮ ও ৯ আগস্ট) নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোল্লারচর বাজার সংলগ্ন হাতিমারা এলাকায় আয়োজিত এই প্রতিযোগিতায় গাইবান্ধাসহ আশপাশের পাঁচ জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই ঐতিহ্যবাহী আয়োজনকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয় মোল্লারচর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৩নং মোল্লারচর ইউনিয়ন শাখার সভাপতি জননেতা মো. শাহাদত হোসেন মণ্ডল। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য জননেতা মো. ফরিজাল হক (ফরিদ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মো.…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফল দেখবেন যেভাবে মোবাইল ফোনের মেসেজ অপশনে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ : SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে…
বাকৃবি প্রতিনিধি শিক্ষার্থীদেরকে দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রত্যাশা ও লক্ষ্য। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে বাকৃবির গবেষক ও শিক্ষার্থীদের অবদান অপরিসীম। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী উচ্চশিক্ষায় বিদেশে যাচ্ছে। শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এসময় তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভালো মানুষের সংস্পর্শে ভালো হতে পারো, আবার খারাপও হতে পারো। জুলাই-পূর্ববর্তী পরিস্থিতি যেন বাকৃবিতে আর ফিরে না আসে, সেজন্য শিক্ষার্থীদের সজাগ ও দেশপ্রেমিক হতে হবে। এখন থেকে প্রতি সেমিস্টারে তোমাদের ফলাফল ও উপস্থিতি…
নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে ৬৫০পিচ ইয়াবা সহ মো: জিয়াউর রহমান জিয়া (২৪)এক যুবকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় উপজেলার পায়রা সেতু টোল প্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে আসামী মোঃ জিয়াউর রহমান জিয়াকে আটক করে দুমকী থানা পুলিশ। জিয়াউর রহমান কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানা ও কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড সাং সুগন্ধা লাইট হাউস,খুকু হাওলাদার মনিরের ছেলে,বর্তমানে পটুয়াখালী সদর উপজেলায় পিয়ারপুর মৌকরন বসবাস করেন। দুমকী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবসে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখা। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার চেয়ারম্যান নিমায় রায় বাগদি, সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ শান্ত চন্দ্র দাস প্রমুখ। এ সময় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা দিতে হবে। আমাদের আন্তর্জাতিক পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও আলাদা আদিবাসী মন্ত্রণালয় করার দাবি করেন আন্দোলনকারীরা।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে সাপ্তাহিক অনর পত্রিকার সম্পাদক ও পলাশবাড়ি প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, বৈশাখী টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দৈনিক…
Md. Shoyb HossainMusic Instructor, Thinker, Human Rights ActivistSupportive Therapy & Alternative Treatment Researcher (Milestone College – Part — 2) Shoyb Hossain – After a tragic incident, it is very important to be cautious about invisible wounds! Even without being a direct victim of a major disaster such as a fire, explosion, or plane crash, we can still be mentally affected. Witnessing horrifying scenes, being startled by loud noises, or seeing the death/injury of loved ones or acquaintances—all these create deep wounds in the body and mind. These wounds may not be visible immediately, but in the long run, they can…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেড়িয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৯ আগস্ট) সকালে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেস্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা যেনো নিয়মিত খেলাধুলা করতে পারেন। উপজেলা পর্যায়ে মাঠগুলো ব্যবহার হলে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়ার পাওয়া সম্ভব। তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে যেসব মাঠ নির্মাণাধীন রয়েছে, সেগুলো নির্মাণ দ্রুত কাজ শেষ হবে। পাশাপাশি দেশের যেসব উপজেলায় স্টেডিয়াম নেই, সেগুলো উপজেলায় স্টেডিয়াম…
তারেক মুহাজির, জাবি সংবাদদাতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে আদিবাসী শিক্ষার্থীরা। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে র্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ ব্যানারে এ দিবস পালন করেন তারা। দিবসটি উপলক্ষ্যে আদিবাসী শিক্ষার্থীরা র্যালি, সঙ্গীত পরিবেশন করেছে। এসময় ৫১ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের সোমা ডুমুরী সঞ্চালনায় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ সভাপতিসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় ৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং জাবি ইন্ডিজেনাস স্টুডেন্টসের সভাপতি টুটুল তঞ্চঙ্গ্যা বলেন, ১৯৯৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা…
মো: শোয়েব হোসেনসংগীত প্রশিক্ষক, চিন্তাবিদ, মানবাধিকার কর্মীসহায়ক থেরাপি ও বিকল্প চিকিৎসা গবেষক। শোয়েব হোসেন — ভয়াবহ ঘটনার পর অদৃশ্য ক্ষত থেকে সাবধান থাকা খুবই জরুরি! যেমন– আগুন, বিস্ফোরণ বা বিমান বিধ্বস্ত হওয়ার মতো ঘটনার সরাসরি শিকার না হয়েও আমরা মানসিকভাবে আক্রান্ত হয়ে পড়ি। চোখের সামনে ভয়াবহ দৃশ্য দেখা, বড় শব্দে আতঙ্কে জড়সড় হয়ে যাওয়া, নিজের প্রিয়জনের বা পরিচিতদের মৃত্যু/ক্ষতি দেখা—এসবই শরীর ও মনের গভীরে ক্ষত তৈরি করে। এই ক্ষত হয়তো তৎক্ষণাৎ বোঝা যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে এটি শারীরিক ও মানসিক নানা অসুস্থতার জন্ম দেয়। যেমন: মাথাব্যথা ঘাড়-কোমর টান নিদ্রাহীনতা নার্ভ দুর্বলতা খাদ্যের অরুচি পেটের গোলযোগ আতঙ্ক, দুশ্চিন্তা, মনোযোগে ঘাটতি ট্রমাজনিত…